এক্সপ্লোর

Kunal Ghosh: "আমাকে বাদ দেওয়ার...", বিধানসভা ইস্যুতে সরব কুণাল ঘোষ, আর যা বললেন...

Kunal Ghosh Assembly News: "আটকানো হচ্ছে আমাকে, বাদ দেওয়া হচ্ছে আমার নাম। আমি প্রতিবাদ করতে যাচ্ছি, আমার ওপর দমনপীড়ন চলছে আর আপনি বলছেন কলঙ্কজনক?"

কলকাতা: বুধবারের পর বৃহস্পতিবারেও উত্তাল বিধানসভা। ফের একবার বিধানসভায় অধ্যক্ষের সঙ্গে বাদানুবাদে জড়ালেন কুণাল ঘোষ। বিধানসভা থেকে বেরিয়ে আবার একবার সরব হলেন 'কালীঘাট তৃণমূল'-পন্থী বিধায়ক। সোজাসুজি অভিযোগ হানলেন 'ঋতব্রত তৃণমূল'-এর বিরুদ্ধে।  

বুধবার ও বৃহস্পতিবার বিধানসভায় ঘটে যাওয়া ঘটনা প্রসঙ্গে কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "একের পর এক দিন যে ঘটনাগুলি ঘটছে, নির্ধারিত বক্তব্যের জন্য শোভনদেব চট্টোপাধ্যায় আমার নাম দিচ্ছেন, আর আখরুজ্জামানরা (Akhruzzaman) নাম কেটে দিচ্ছেন। অর্থাৎ বলতে দেওয়া হচ্ছে না। আর সরকার পক্ষ চাইছে তাঁরা সরকারও চালাবেন আবার বিরোধীও পুষবেন।" বুধবারের প্রসঙ্গ তুলে তৃণমূল বিধায়কের মন্তব্য, "গতকাল আমি তৈরি হয়ে এসেছিলাম পুলিশ বাজেটে বলব, সন্ত্রাস ইত্যাদি...আমায় বলতে দেওয়া হয়নি। আমি যখন জানতে যাই, আমার ওপর দমন পীড়ন হয়েছে। আমাকে শেষ পর্যন্ত মার্শালদের টিম দিয়ে বের করে দেওয়া হয়।" এরপর অভিযোগের সুরে তিনি বলেন, "আটকানো হচ্ছে আমাকে, বাদ দেওয়া হচ্ছে আমার নাম। আমি প্রতিবাদ করতে যাচ্ছি, আমার ওপর দমনপীড়ন চলছে আর আপনি বলছেন কলঙ্কজনক? আমাকে বাদ দেওয়ার যে খেলাটা চলছে, সেই চক্রান্তটা কলঙ্কের। আমি কারও গায়ে এমনকি ডেস্কেও আমি স্পর্শ করিনি। কারও কোনও মাইক স্পর্শ করিনি, কারও কোনও শরীর স্পর্শ করিনি। উল্টে আমাকে এসে অ্যাটাক করা হয়েছে।" 

একইসঙ্গে আগামীকালের বিধানসভা অধিবেশন প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, "আগামীকাল যে পুর ও নগরোন্নয়ন দফতরের বাজেট আছে, আমার দলের তরফ থেকে শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি আবার আমার নাম দিয়েছেন। আমাকে প্রস্তুত থাকতে বলেছেন। অন্যদিকে, আখরুজ্জামান শোভনদেব চট্টোপাধ্যায়কে (Sovandeb Chattopadhyay) জানিয়েছেন, যে কোনও কারও নাম দিন, আমরা কুণাল ঘোষকে বলতে দেব না। এটা কোন দেশি গণতন্ত্র হচ্ছে?" আর স্বাভাবিকভাবেই কুণাল ঘোষের এহেন অভিযোগ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

আজ বিধানসভায় যা ঘটল: 

আজ বিধানসভায় ক্রীড়া এবং যুব কল্যাণ দফতরের বাজেট বক্তৃতার ঠিক আগে শোভনদেব চট্টোপাধ্যায় গতকালের বিষয় নিয়ে আলোচনা চান। কিন্তু অধ্যক্ষ তা একেবারে খারিজ করে দেন। জানিয়ে দেন, তিনি গতকালের কোনও কথা শুনতে রাজি নন। তিনি বলেন, "গতকালের বিষয় নিয়ে কোনও আলোচনা হবে না। যা সিদ্ধান্ত নেওয়ার হয়ে গেছে। বিধানসভার (Vidhan Sabha) ইতিহাসে এরকম ঘটনা খুব কম ঘটেছে। কলঙ্কজনক অধ্যায়। আর রিপিট করবেন না।" এর পাল্টা শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, "এরকম ঘটনা আগেও বহুবার হয়েছে।" এরপরেই নিজের আসন ছেড়ে অধ্যক্ষের কাছে উঠে যান কুণাল ঘোষ। তৃণমূল বিধায়ক গতকালের ঘটনার কার্যত সাফাই দিয়ে বলেন, "আমি কোনও ধাক্কাধাক্কি করিনি।" এরপর তাঁর গলায় অনুরোধের সুর, "আপনি কলঙ্ক শব্দটা স্যার ঠিক বলেননি।"   

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
Howrah News: ‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Advertisement

ভিডিও

Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget