এক্সপ্লোর

Kuntal Ghosh: কমন ফ্রেন্ডের সূত্রে পরিচয়, নিয়েছিলেন টাকা ধার, দাবি কুন্তল-ঘনিষ্ঠ সোমা চক্রবর্তীর

Soma Chakraborty Exclusive: ব্যবসার কারণেই ধার নিয়েছিলেন, তবে নিয়োগ দুর্নীতির সঙ্গে কোনও ভাবেই জড়িত নন বলে দাবি করলেন সোমা। 

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: মাত্র ৬-৭ মাসের সম্পর্কে, তাতেই ৫০ লক্ষ টাকা ধার দেন নিয়োগ-দুর্নীতি মামলায় (Recruitment Scam) ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh), দাবি কুন্তল-ঘনিষ্ঠ সোমা চক্রবর্তীর (Soma Chakraborty)। ব্যবসার কারণেই ধার নিয়েছিলেন, তবে নিয়োগ দুর্নীতির সঙ্গে কোনও ভাবেই জড়িত নন বলে দাবি করলেন সোমা। 

কী বললেন সোমা চক্রবর্তী?

এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সোমা চক্রবর্তী জানান, কমন ফ্রেন্ডের সূত্রে কুন্তলের সঙ্গে পরিচয়। ভালই বন্ধুত্ব ছিল। ২০১৭-র শেষদিকে পরিচয় হয় কুন্তল ঘোষের সঙ্গে। আমি গত দশ বছর ধরে ব্যবসা করি। ব্যবসার কারণে বেশ কয়েক কিস্তিতে ৫০ লক্ষ টাকা ধার হিসেবে দেন কুন্তল। যদিও সেই টাকা আর শোধ করা হয়নি। বিভিন্ন খাতে বিনিয়োগ করা হয় সেই টাকা। খরচ হয় কর্মীদের বেতন দিতেও, দাবি সোমা চক্রবর্তীর। ২০১৮-র মাঝামাঝি সময় থেকে যোগাযোগ নেই কুন্তলের সঙ্গে। এখনও কোনও যোগাযোগ নেই। ফেরত দেওয়ার সুযোগ পাইনি। ইডিকেও সেটা জানিয়েছি। নিয়োগ দুর্নীতি সম্পর্কে আমার কিছু জানা নেই। 

কী বলেছিলেন কুন্তল ঘোষ? 

গত ৩ মার্চ প্রথম কুন্তলের মুখে শোনা যায় সোমা চক্রবর্তীর নাম। সাংবাদিকরা প্রশ্ন করেন "আপনার অ্যাকাউন্ট থেকে ৫০ লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে সোমা চক্রবর্তীর অ্যাকাউন্টে।'' উত্তরে কুন্তল জানান, "আমার সঙ্গে সম্পর্ক নেই। যাঁর সঙ্গে আছে খুঁজে বের করুন।'' 

কুন্তল ঘনিষ্ঠের দাবিতে উঠছে প্রশ্ন: সোমার দাবিতে উঠছে একাধিক প্রশ্ন। মাত্র ৬-৭ মাসের পরিচয়ে সোমাকে ৫০ লক্ষ টাকা ধার দিলেন কুন্তল। কীসের ভিত্তিতে সোমাকে ৫০ লক্ষ টাকা দিলেন কুন্তল? ৫ বছর হয়ে গেলেও কুন্তলকে কেন টাকা ফেরালেন না সোমা? কুন্তল কি সোমার কাছে কখনও টাকা ফেরত চেয়েছিলেন? বিনা শর্তে ৫০ লক্ষ টাকা সোমাকে কেন দিলেন কুন্তল?

আরও পড়ুন: Job Seekers Agitation: অবিলম্বে নিয়োগের দাবি, কাঁসর-ঘণ্টা বাজিয়ে মিছিল বঞ্চিত চাকরিপ্রার্থীদের 

ইডি সূত্রে খবর, আপনার অ্যাকাউন্টে যখন টাকাটা এসেছে, বিভিন্ন কিস্তিতে এসেছে। এবং আপনার অ্যাকাউন্ট কিছুদিন থাকার পরে আরও একাধিক অ্যাকাউন্টে ছড়িয়ে গিয়েছে। এই তথ্যের ব্যাক্ষা দিতে গিয়ে সোমা বলেন, আমি বিজনেস করি, তো ব্যবসা সূত্রে অনেক অ্যাকাউন্টেই ওটা ডিস্ট্রিবিউট হয়। আমার ইনভেস্টমেন্ট পারপাসেই ওটা ইউজ হয়েছে।  এই টাকাটা আপনি লোন হিসেবে নিয়েছিলেন, পরে কি এই টাকাটা কুন্তলকে ফেরত দিয়েছিলেন কিংবা কুন্তল কি ফেরত চেয়েছিল? প্রশ্নের উত্তরে সোমা বলেন, আসলে ২০১৮ এর মাঝামাঝি ওর সঙ্গে (কুন্তলের সঙ্গে) যোগাযোগটা চলে যায়। কোনও সম্পর্কই ছিল না। এমনকি এখনও নেই। কোভিড পরবর্তী সময়ে আমি টাকা ফিরিয়ে দেওয়ার সুযোগটা পাইনি। সেটাও আমি ইডি দফতরে জানিয়েছি। ব্যাস, এটাই, এখনও স্ট্যান্ডবাই লোনেই আছে।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget