এক্সপ্লোর

Kurseong News: কার্শিয়াঙের চাবাগানের জলশূন্য ট্যাঙ্ক থেকে উদ্ধার চিতাবাঘ

বন দফতরের তরফে জানানো হয়েছে, চিকিৎসার পর চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

দার্জিলিং: কার্শিয়াঙের তিনধরিয়া চাবাগানে উদ্ধার চিতাবাঘ। সকালে চা বাগানে জলশূন্য ট্যাঙ্কের মধ্যে চিতাবাঘটিতে প্রথম দেখতে পান চা শ্রমিকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা। ঘুমপাড়ানি ইঞ্জেকশন ছুড়ে কাবু করা হয় চিতাবাঘটিকে। বন দফতরের তরফে জানানো হয়েছে, চিকিৎসার পর চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

হাতির তাণ্ডব: জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে যাওয়ার পথে আকস্মিক মৃত্যু কেড়ে নিয়েছে জলপাইগুড়ির রাজগঞ্জের বাসিন্দা অর্জুন দাসের প্রাণ। শুক্রবার, সেই পথ বন্ধ করে দেওয়া হল। মুখ্যমন্ত্রীর নির্দেশে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গাড়িরও বন্দোবস্ত করা হয়। পুরুলিয়ার ঝালদাতেও প্রশাসনের তরফে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। 

এই পথ দিয়েই বৃহস্পতিবার বাবার সঙ্গে মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছিল জলপাইগুড়ির রাজগঞ্জের বাসিন্দা অর্জুন দাস।  কিন্তু, বেলাকোবা কেবলপাড়া হাইস্কুলে পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর আর হয়নি।  দাঁতালের হানায় মৃত্যু হয় তার। শুক্রবার, দেখা গেল সেই পথই বন্ধ করে দেওয়া হয়েছে, এলাকায় চলছে কড়া নজরদারি। মুখ্যমন্ত্রীর নির্দেশে মাধ্যমিক পরীক্ষার্থীর জন্য গাড়ির বন্দোবস্ত করা হয়। 

এ দিন, মৃত পরীক্ষার্থীর বাড়িতে যান জলপাইগুড়ির জেলাশাসক ও জেলা বন আধিকারিক। ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় পরিবারের হাতে। জলপাইগুড়ি জেলাশাসক মৌমিতা গোদারা বসু, ৫ লক্ষ টাকা তুলে দেওয়া হল। রাস্তা বন্ধ রাখা হচ্ছে। শিলিগুড়ি যাওয়ার রাস্তা। হাতিগুলোকে দূরে সরানোর চেষ্টা চলছে।

জেলা বন আধিকারিক জানিয়েছেন, এলাকায় ৩টি হাতি ঘুরে বেড়াচ্ছে, যতদিন না সেগুলিকে সরানো যাচ্ছে, ততদিন এই রাস্তা বন্ধই রাখা হবে। অন্যদিকে, বেশ কিছুদিন ধরেই, পুরুলিয়ার ঝালদার খামার এলাকায় হাতির তাণ্ডব চলছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে এদিন সেখানেও, মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে যাওয়ার জন্য ২টি গাড়ির বন্দোবস্ত করা হয়। 

এলাকাজুড়ে এখন শুধুই শোক আর হাহাকার। জলপাইগুড়ির রাজগঞ্জের বাসিন্দা অর্জুন দাসের পরিবারের বক্তব্য, এই ব্যবস্থাটাই যদি বৃহস্পতিবার হত, হয়ত অকালে চলে যেতে হত না ছাত্রটিকে। 

এর আগে একাধিক জায়গায় হাতির তাণ্ডবের ছবি প্রকাশ্যে এসেছে। দলছুট হাতিকে ঘুমপাড়ানি গুলি ছুড়ে কাবু করে জঙ্গলে পাঠাল বন দফতর। কয়েকদিন আগে, বাঁকুড়ার সোনামুখীর দিক থেকে দামোদর পেরিয়ে পূর্ব বর্ধমানের বুদবুদে চলে আসে একটি দলছুট হাতি। চাষের জমিতে ঢুকে তছনছ করে শস্য়। এরপরই হাতিটিকে জঙ্গলে পাঠানোর চেষ্টা করা হয়। 

আরও পড়ুন: Haimanti Ganguly: বিতর্কে অবসান ঘটাতে, কবে সামনে আসবেন কুন্তল বর্ণিত 'রহস্যময়ী নারী'?

 

সেরা শিরোনাম

Land Scam: বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
বিপাকে বিমান বন্দ্যোপাধ্যায় ! কোন কৌশলে 'জমি দুর্নীতি' হয়েছে ? কী জানাচ্ছে দুর্নীতি বিরোধী কমিশন ?
West Bengal News Live: সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
সাংসদপদ খারিজ নিয়ে লোকসভার সচিবালয়ের পাঠানো চিঠির উত্তর দিতে আরও ১৪ দিন সময় চাইল NCPI
Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget