এক্সপ্লোর

Annapurna Bhandar: লক্ষ্মীর ভাণ্ডার পেতেন যাঁরা, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কী করতে হবে?

Lakshmir Bhandar : 'লক্ষ্মীর ভাণ্ডার থাকলেই অন্নপূর্ণায়' স্পষ্ট জানালেন অগ্নিমিত্রা পাল।

কলকাতা : রাজ্যে ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প চালু নিয়ে বড় আপডেট দিল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর নারী ও শিশুকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল ( Agnimitra Paul ) জানিয়ে দিলেন, যাঁরা এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছিলেন, তাঁদের নতুন করে আবেদন করতে হবে না। পুরনো উপভোক্তাদের নাম সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডারে স্থানান্তর করা হবে।মন্ত্রী জানান, সম্পূর্ণ টাকাই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে। সরকারের লক্ষ্য, আগামী ১ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করা। অগ্নিমিত্রা বলেন, 'অন্নপূর্ণা ভাণ্ডার - যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, তাঁরাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। ৯১ লক্ষ নাম যে বাদ গেছে, সেগুলো নিয়ে একটা সার্ভে হবে, তার মধ্যে থেকেও যারা ট্রাইবুন্যালে আবেদন করেছেন, তারা পাবেন।' 

নতুন করে আবেদন করতে হবে কি?

মন্ত্রী অগ্নিমিত্রা জানাচ্ছেন, বর্তমানে যাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন, তাঁদের জন্য আলাদা করে কোনও আবেদন প্রক্রিয়ার প্রয়োজন নেই। তাঁদের নাম স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা ভাণ্ডারের তালিকায় স্থানান্তরিত হয়ে যাবে। তবে যাঁরা এখনও পর্যন্ত কোনও প্রকল্পের সুবিধা পাননি, তাঁদের জন্য খুব শীঘ্রই একটি পোর্টাল চালু করা হবে। সেই পোর্টালের মাধ্যমে নতুন আবেদন গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

১ জুন থেকেই টাকা অ্যাকাউন্টে?

অগ্নিমিত্রা পালের দাবি, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১ জুন থেকেই অন্নপূর্ণা ভাণ্ডার চালু করতে চায় সরকার। সেই কারণেই বিষয়টিকে মুখ্যমন্ত্রী সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। সরকারি সূত্রে খবর, প্রকল্প চালু হলে যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ৩ হাজার টাকা করে পাঠানো হবে।

৯১ লক্ষ নাম বাদ যাওয়ার ইস্যুতে কী বলল সরকার?

মন্ত্রী জানান, SIR এ যাঁদের নাম বিভিন্ন কারণে তালিকা থেকে বাদ গিয়েছে, সেই প্রায় ৯১ লক্ষ নাম নিয়ে আলাদা করে সমীক্ষা করা হবে। এর মধ্যে যাঁরা ট্রাইব্যুনালে আবেদন করেছেন বা CAA-র জন্য আবেদন করেছেন, তাঁদের ক্ষেত্রেও সুবিধা চালু থাকতে পারে বলে জানিয়েছেন তিনি। তিনি স্পষ্ট করেন, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আবেদনকারীরা প্রকল্পের টাকা পেতে থাকবেন। 

মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাস পরিষেবাও

অন্নপূর্ণা ভাণ্ডারের পাশাপাশি মহিলাদের জন্য সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত ব্যবস্থাও চালু করার কথা ঘোষণা করেছে সরকার। বিজেপির নির্বাচনী সংকল্পপত্রে এই প্রতিশ্রুতিও ছিল। রাজনৈতিক মহলের মতে, মহিলাদের আর্থিক সহায়তা এবং যাতায়াত সুবিধা—দু’টিকেই সামনে রেখে বড় সামাজিক বার্তা দিতে চাইছে নতুন সরকার।

আরও পড়ুন : DA Update : রাজ্য সরকারি কর্মীদের DA নিয়ে কী ভাবনা সরকারের

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget