এক্সপ্লোর

Train Cancelled: রেললাইনে ধস, বিপর্যস্ত উত্তরবঙ্গের ট্রেন চলাচল, কোন কোন ট্রেন বাতিল ?

North Bengal Train: নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস। উত্তরবঙ্গের ট্রেন চলাচল বিপর্যস্ত। পরপর ট্রেন বাতিল। ঘুরপথে চলছে উত্তরবঙ্গ এক্সপ্রেস।

কলকাতা: অতিবৃষ্টির জেরে তিলডাঙা ও নিউ ফরাক্কা স্টেশনের মধ্যে রেল লাইনে ভয়াবহ ধস। ধসের জেরে ব্য়াহত NJP গামী লাইনে ট্রেন চলাচল। ৫ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লেট একাধিক দূরপাল্লার ট্রেন। নিউ ফরাক্কা স্টেশনের কাছে এই ধসের কারণে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বিপর্যস্ত। দুর্ভোগের শিকার বহু যাত্রীরা। পরপর বাতিল করা হয়েছে ট্রেন। ঘুরপথে চলছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। দুর্ভোগের শিকার যাত্রীরা। বাসের টিকিটের জন্যও হাহাকার।

কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে ?                                 

নিউ ফরাক্কা স্টেশনের কাছে লাইনে ধস, উত্তরবঙ্গের বেশিরভাগ ট্রেন বাতিল করেছে রেল কতৃপক্ষ। দেখুন সেই তালিকা - 

১। বাতিল করা হয়েছে আজ রাতের শিয়ালদা-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস। 
২। বাতিল করা হয়েছে আজ রাতের শিয়ালদা-হলদিবাড়ি দার্জিলিং মেল। 
৩। বাতিল করা হয়েছে আজ রাতের শিয়ালদা-মালদা টাউন গৌড় এক্সপ্রেস। 
৪। বাতিল করা হয়েছে আজ রাতের শিয়ালদা-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস। 
৫। বাতিল করা হয়েছে কালকের শিয়ালদা-সাব্রুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। 

দেরিতে ও ঘুরপথে চলছে কোন কোন ট্রেন ?

শুধু ট্রেন বাতিল নয়, বহু ট্রেন চলছে দেরিতে। এই মহুর্তে দেরিতে চলছে রাঁচি–কামাখ্যা এক্সপ্রেস ট্রেন। কামাখ্যা–কর্ণভূমি ও আগরতলা–হামসফর সুপারফাস্ট এক্সপ্রেস। ঘুর পথে চলছে আজ রাতের শিয়ালদা-বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস। 

আরও পড়ুন - রেল লাইনে নামল ধস, ব্যাহত NJP গামী লাইনে ট্রেন চলাচল, কোন কোন ট্রেন আটকে?

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে তিলডাঙা এবং নিউ ফরাক্কা স্টেশনের মাঝে বড় ধস দেখা যায়। ডাউন লাইনের ধারে মাটি সরে যায়। ফলে, রেল লাইনের একাংশও মাটিতে বসে যায়। যার কারণে বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ব্যাহত হয় উত্তরবঙ্গের ট্রেন চলাচল পরিষেবা। এই অবস্থায় ঝুঁকি না-নিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেয় রেল কতৃপক্ষ। প্রাথমিকভাবে রেল কর্মীরা মনে করছে অতি বৃষ্টির জেরেই এই ধস নেমেছে। এই ধসের জেরে ব্য়াহত NJP গামী লাইনে ট্রেন চলাচল। ৫ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত লেট একাধিক দূরপাল্লার ট্রেন। দার্জিলিং মেল ৫ ঘণ্টা লেটে চলছে। পদাতিক এক্সপ্রেস সাড়ে ৫ ঘণ্টা লেট। রাঁচি–কামাখ্যা এক্সপ্রেস ২ ঘণ্টা ২৯ মিনিট লেট। কামাখ্যা–কর্ণভূমি এক্সপ্রেস প্রায় ১০ ঘণ্টা লেটে চলছে। আগরতলা–হামসফর এক্সপ্রেসও প্রায় ১২ ঘণ্টা লেট। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে কাজ চালিয়ে যাচ্ছেন রেল কর্মীরা। ধসের জেরে আটকে পড়েছে বহু এক্সপ্রেস ট্রেন। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : 'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
'সাধারণ মানুষের পরিষেবা সংক্রান্ত আবেদন সময়ে নিষ্পত্তি করতে হবে', চিঠি দিয়ে নির্দেশিকা মুখ্যসচিবের
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget