এক্সপ্লোর

Suvendu Adhikari: ‘রাজ্যের বিস্তীর্ণ এলাকা প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে', কুড়মি আন্দোলন প্রসঙ্গে নিশানা শুভেন্দুর

Kurmi: ৪ দিন ধরে কুড়মিদের রেল-সড়ক অবরোধ, একের পর এক ট্রেন বাতিল। তীব্র গরমে জ্বলছে দক্ষিণবঙ্গ, কুড়মিদের রেল-সড়ক অবরোধে চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

কলকাতা: ‘রাজ্যের বিস্তীর্ণ এলাকা প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে'। কুড়মি আন্দোলন নিয়ে রাজ্য সরকারকে এই সুরেই নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্যুইটে শুভেন্দু অধিকারী লিখেছেন,  'রেল ও সড়ক অবরোধ চলছে। মনে হচ্ছে রাজ্য সরকারের উপর আর আস্থা নেই। কেন আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোঁজা হচ্ছে না? এটা মুখ্যমন্ত্রীর প্ররোচনার ফল’।

৪ দিন ধরে কুড়মিদের রেল-সড়ক অবরোধ, একের পর এক ট্রেন বাতিল। তীব্র গরমে জ্বলছে দক্ষিণবঙ্গ, কুড়মিদের রেল-সড়ক অবরোধে চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। খেমাশুলিতে ১০৬ ঘণ্টা ধরে অবরুদ্ধ ৬ নম্বর জাতীয় সড়ক। খেমাশুলি স্টেশনে ৮২ ঘণ্টা ধরে রেল অবরোধও চলছে। কুস্তাউর স্টেশনে ৮২ ঘণ্টা ধরে চলছে রেল অবরোধ । এখনও পর্যন্ত ১৭৯টি ট্রেন বাতিল, একের পর এক ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছে। কুড়মিদের আন্দোলনের জেরে পুরুলিয়া-বরাকর রাজ্য সড়কও অবরুদ্ধ । কাল থেকে কোটশিলা স্টেশন, পুরুলিয়া-রাঁচি রাজ্য সড়ক অবরোধেরও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। 

পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে কুড়মি আন্দোলনের জেরে প্রভাব পড়েছে রেল পরিষেবায়। লাগোয়া বাঁকুড়া জেলায় আসা-যাওয়ায় সমস্যায় পড়েছেন অনেকেই। কেউ কেউ স্টেশনে এসে জানতে পারছেন রেল অবরোধের কথা। ফলে সড়ক পথে বা ঘুরপথে বেশি ভাড়া গুনে গন্তব্যে পৌঁছতে হচ্ছে। দূর-দূরান্ত থেকে অনেকেই বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। রেল অবরোধের জেরে সমস্যায় পড়েছেন রোগী ও তাঁদের পরিজনেরা। কেউ কেউ কাজের সূত্রে অন্যত্র যান। রেল অবরোধের জেরে বাঁকুড়া থেকে বিষ্ণুপুর, খড়গপুর, মেদিনীপুর, পুরুলিয়া যেতে তাঁদের চূড়ান্ত সমস্যায় পড়ে হচ্ছে।

কুড়মিদের আন্দোলনে জেরে বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচলও। আজ আদ্রা ও খড়গপুর ডিভিশনে ৭২টি ট্রেন বাতিল করা হয়েছে। তালিকায় রয়েছে,

  • হাওড়া-বোকারো স্টিল সিটি এক্সপ্রেস
  • হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস
  • বাতিল পুণে-হাওড়া দুরন্ত এক্সপ্রেস
  • পুরুলিয়া-হাওড়া এক্সপ্রেস
  • হাওড়া-আমদাবাদ এক্সপ্রেস
  • চলছে না উদয়পুর-শালিমার এক্সপ্রেস
  • পুরী-নিউ দিল্লি এক্সপ্রেস
  • মুম্বই মেল
  • গীতাঞ্জলি এক্সপ্রেস
  • নিউ দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস
  • হাওড়া-রাঁচি এক্সপ্রেস

আদ্রা-চাণ্ডিল শাখা ও খড়গপুর-টাটানগর শাখায় ৪ দিনে আড়াইশোর কাছাকাছি দূরপাল্লার ট্রেন বাতিল 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget