এক্সপ্লোর

Laxmir Bhandar : ৩০ লক্ষ ভুয়া অ্যাকাউন্টে বছরে ৫৪০০ কোটি টাকা চোরাপথে, তৃণমূল জমানায় 'লক্ষ্মীর ভাণ্ডারে' বেলাগাম দুর্নীতি !

TMC Laxmir Bhandar : বছরে হাজার হাজার কোটি সরকারি টাকা নয়ছয় হয়েছে বলে তথ্য সামনে আসছে।

রাজর্ষি দত্তগুপ্ত, কলকাতা : তৃণমূল জমানায় 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পে বেলাগাম দুর্নীতি। বছরে হাজার হাজার কোটি সরকারি টাকা নয়ছয় হয়েছে বলে তথ্য সামনে আসছে। সেই পরিমাণ কত তা জানলে অবাক হতে হয়।

বিস্তারিত...

তৃণমূলে দুর্নীতির পাহাড়। ক্ষমতায় থাকাকালীন যে প্রকল্প নিয়ে বার বার প্রচার করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কত মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন সেই পরিসংখ্যান তুলে ধরেছেন, এবার সেই প্রকল্পেই দুর্নীতির খবর সামনে আসছে। রাজ্যে পালাবদলের পর থেকেই  দুর্নীতি , তোলাবাজি, মারধর, হুমকির অভিযোগে গ্রেফতার হচ্ছেন একের পর এক তৃণমূল নেতা। এবার লক্ষ্মীর ভাণ্ডারে অপরিসীম দুর্নীতির তথ্য সামনে আসছে। যে সামাজিক প্রকল্পকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাদের অভিনব এবং সবচেয়ে বড় সামাজিক প্রকল্প হিসাবে সামনে রেখে গত বিধানসভা নির্বাচনেও প্রচার করে গিয়েছেন লাগাতার, সেই লক্ষ্মীর ভাণ্ডার, যা বলা হত মহিলাদের ক্ষমতায়নের জন্য করা হয়েছে এবং এই প্রকল্পকে সামনে রেখে এই ভোটেও বাজিমাত করার কথা ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তা হয়নি। 

কিন্তু, আজ পালাবদলের পর...বিজেপি সরকার আসার পর দেখা যাচ্ছে যে, মহিলাদের জন্য যে প্রকল্প করা হয়েছিল, সেই প্রকল্পেও বছরের পর বছর চুরি হয়েছে। সেই চুরির পরিমাণ, খুব কম নয়। একটা বিপুল পরিমাণ অঙ্কের টাকা চুরি হয়েছে। অনেক ক্ষেত্রে, মহিলাদের বদলে তৃণমূলের নেতা-কর্মী-সমর্থক যার যেখানে প্রভাব রয়েছে, তাঁরা প্রশাসনের সহযোগিতা নিয়ে মহিলাদের জন্য বরাদ্দ টাকা পুরুষরা অ্যাকাউন্টে নিয়েছেন। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নবান্নে বসে ঘোষণা করেছেন যে, এখনও পর্যন্ত যা তদন্তের গতিপথ এগিয়েছে তাতে এ পর্যন্ত ৩০ লক্ষ এরকম ভুয়া অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে। যা মহিলাদের বদলে পুরুষরা অ্যাকাউন্টে নিতেন। এই প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন। এতে টাকার পরিমাণও বাড়ানো হয়েছিল। যদি দেড় হাজার টাকা করে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে টাকা যায় এবং ৩০ লক্ষ সেখানে ভুয়া অ্যাকাউন্ট থাকে, তাহলে মাসে তার পরিমাণ দাঁড়ায় ৪৫০ কোটি টাকা। এক বছরের হিসাব করলে তার পরিমাণ দাঁড়ায় ৫৪০০ কোটি টাকা। এই বিপুল অঙ্কের টাকা চোরাপথে তৃণমূল কর্মী-সমর্থকদের অ্যাকাউন্টে ঢুকছিল। যারা মহিলা নন, পুরুষ। নতুন সরকারের এই কয়েক দিনেই তদন্তে যে তথ্য উঠে আসছে...সেই অনুযায়ী একাধিকজন গ্রেফতার হয়েছেন। প্রশ্ন উঠছে, এগুলো কি প্রশাসন জানত না ? তৃণমূল জানত না ? 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Advertisement

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget