এক্সপ্লোর

Banna Tudu On Brigade Rally: 'মমতার সরকার ফেলতে' ব্রিগেডে মাস্টারস্ট্রোক শেখালেন বাম নেত্রী বন্যা টুডু ! রাজ্যবাসীকে বড় বার্তা..

Left Front Brigade Rally Banna Tudu Attacks Mamata: বামেদের ব্রিগেড সমাবেশে বড় বার্তা বাম নেত্রী বন্যা টুডুর

কলকাতা:  কমরেড যারা এসেছেন তাঁরা ভাল আছেন ? বামেদের ব্রিগেড সমাবেশে, অডিয়েন্সের দিকে এদিন প্রশ্ন ছুঁড়ে দেন বাম নেত্রী বন্যা টুডু। দূর থেকে সমবেত কণ্ঠে উত্তর আসে, 'হ্যাঁ'। অডিয়েন্স ইন্টারেক্টের সঙ্গে সঙ্গে এরপর, মুহূর্তেই গর্জে ওঠেন বন্যা টুডু। তিনি ভূল শুধরে নিতে বলেন সবাইকে, 'না, আমরা বলব ভাল নেই' !

আরও পড়ুন, 'সামশেরগঞ্জে সন্ত্রাস থেকে রেহাই পাননি মহিলারাও..' ! রাজভবনে জাতীয় মহিলা কমিশনের সঙ্গে প্রতিনিধিদল

এদিন খেতমজুর আন্দোলনের নেত্রী বন্যা টুডু বলেন, দুটো সরকার চলছে। চোরের সরকার। আর ডাকাতের সরকার। আমরা ভাল থাকতে পারি। আমরা কিন্তু ভাল নেই। তিনি আরও বলেন, যখন আমাদের আদিবাসী ভাইবোনেরা লড়াই করছে, তখন একটা হাতি ঢুকে যায়। সেই হাতিটাকে যাতে গ্রামে ঢুকতে না পায়, তাই আমরা পাশটাতে আগুন জ্বালিয়ে দিই। আগুনটা যখন ধরে যায়, তখন হাতিরা পিছু হঠে যায়। তাই প্রশাসনের লোক, পুলিশের লোক, মুখ্যমন্ত্রীর লোককেও এই একইভাবে তাঁড়ানোর উপায় বাতলে দিলেন তিনি।

বামেদের ব্রিগেড সমাবেশে মুর্শিদাবাদ কাণ্ডে মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় তুললেন মহম্মদ সেলিম।  এদিন তিনি বলেন, তৃণমূল কংগ্রেস, রাজ্যের প্রশাসনের মুরোদ নেই, এই দাঙ্গাবাজদের আটকাবে। তাঁর জন্য লাল ঝাণ্ডাকে মজবুত করতে হবে। ডাণ্ডাগুলিকে একটু মোটা করতে হবে। তবে আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষায় বলতে পারব, এরাজ্যে যারা দাঙ্গা করতে আসবে, মাথা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। এটা রাজ্যের মুখ্যমন্ত্রী এই সাহস করতে পারেন না। দাঙ্গা কেন হয় ? এই বাংলার বুকে জ্যোতি বসু বলেছিলেন, সরকার চাইলে দাঙ্গা হয়। আর সরকার না চাইলে দাঙ্গা হয় না।'

সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে রণক্ষেত্র হয়ে উঠেছিল মুর্শিদাবাদের নানা প্রান্ত! জ্বালিয়ে দেওয়া হয়েছিল পুলিশের গাড়ি! জঙ্গিপুরে আবার অশান্তির সময় পুলিশের দোকানে লুকিয়ে পড়ার ছবি সামনে আসায় জোর বিতর্ক তৈরি হয়। এই ইস্যুতি এদিন তিনি শাসক দল ও গেরুয়া শিবিরকে একসঙ্গে আক্রমণ শানিয়েছেন। বলেছেন, 'বিজেপি-তৃণমূল খেটে খাওয়া মানুষের ঐক্যে ফাটল ধরাচ্ছে। মুর্শিদাবাদ, মালদায় যে ঘটনা ঘটল, রামনবমী-হনুমানজয়ন্তী করছে তৃণমূল-বিজেপি। বিজেপি-তৃণমূলের নেতারা প্রতিদিন নাটক করছে, ওদের স্ক্রিপ্ট লিখে দিয়েছেন মোহন ভাগবত। বিরোধী দলের নেতা তৃণমূলের সাজানো, আজ মহান সাজতে চাইছে বিরোধী দলের নেতা। প্রতিদিন হিন্দু-মুসলমানকে লড়ানোর চেষ্টা করছে ঘৃণাভাষণের মাধ্যমে, কেন একটিও মামলা করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়', মুর্শিদাবাদে অশান্তি নিয়ে বিজেপি-তৃণমূলকে একযোগে আক্রমণ মহম্মদ সেলিমের।

 

সেরা শিরোনাম

Kolkata Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, ধৃতের নাম আবু জাফর
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
Blood Donation Rule: 'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের
'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget