এক্সপ্লোর

Lionel Messi Statue: কলকাতায় প্রবল ঝড়-বৃষ্টি, বিপজ্জনকভাবে দুলছে মেসির মূর্তি! বন্ধ করা হল রাস্তা, সাবওয়ে

Weather Update Kolkata: লেকটাউনে মেসির মূর্তি সরানো নিয়ে জটিলতা এখনও কাটেনি। এরই মধ্যে শুক্রবারের প্রবল ঝড়ে ফের দুলে উঠল ৪৪ ফুটের বিশাল মূর্তি!

কলকাতা: লেকটাউনে লিওনেল মেসির (Lionel Messi) মৃত্যু নিয়ে জট এখনও কাটেনি। সুজিত বসুর আমলে বসানো হয়েছিল এই মূর্তি। কিংবদন্তি ফুটবলারকে যখন কলকাতায় অনুষ্ঠান করতে নিয়ে আসা হয়েছিল, সেই সময়ে মেসিকে দিয়ে এই মূর্তির উদ্বোধন করিয়েছিলেন সুজিত বসু। সময় বদলেছে। রাজ্যে বদল হয়েছে সরকার। আর সেই বদলের পরে, প্রশ্নের মুখে লিওনেল মেসির মূর্তিও! স্থানীয় বাসিন্দারা বলছেন, জোরে হাওয়া দিলেই দুলছে মেসির মূর্তি! PWD থেকে ইতিমধ্যেই গোটা বিষয়টা খতিয়ে দেখেছে। জানানো হয়েছে, তড়িঘড়িভাবে বসানো হয়েছিল এই মেসির মূর্তি। সঠিক নিরাপত্তা ও সঠিক নিয়ম মেনে বসানো হয়নি এই মূর্তি। আর আজ, কলকাতায় চূড়ান্ত ঝড়বৃষ্টি হওয়ার পরে, আরও বিপজ্জনকভাবে দুলছে মেসির মূর্তি!

বিপজ্জনক অবস্থায় মেসির মূর্তি!

লেকটাউনে মেসির মূর্তি সরানো নিয়ে জটিলতা এখনও কাটেনি। এরই মধ্যে শুক্রবারের প্রবল ঝড়ে ফের দুলে উঠল ৪৪ ফুটের বিশাল মূর্তি! লেকটাউনে মেসির এই মূর্তি যে কোনও মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রশাসনের তরফে মূর্তিটি নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু, প্রায় দোতলা সমান উঁচু কাঠামোর উপর বসানো এই বিশাল মূর্তি কীভাবে অক্ষত অবস্থায় নামানো হবে, সে নিয়ে এখনও কোনও সমাধান সূত্র বেরোয়নি। আপাতত মূর্তিটি দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। তবে তারপরও শুক্রবার দুপুরে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হলে, ফের বিপজ্জনক ভাবে দুলতে শুরু করে মেসির মূর্তি। 

কী ভবিষ্যৎ মেসির মূর্তির?

PWD-র তরফে আগেই জানানো হয়েছিল যে, মূর্তিটি অবৈজ্ঞানিক ভাবে তৈরি হয়েছে। ঠিক নেই সেন্টার অফ গ্র্যাভিটি। শুক্রবার খড়গপুর IIT-র এক অধ্যাপককে নিয়ে এসে ফের মূর্তিটি পরীক্ষা করা হয়। বিশেষজ্ঞরা মনে করছেন, উচ্চতার কারণেই এই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। সেক্ষেত্রে মূর্তিটি অক্ষত অবস্থায় নামিয়ে অন্য়ত্র সরানো হতে পারে। সূত্রের খবর, বিশেষজ্ঞদের একাংশ পরামর্শ দিয়েছেন, মূর্তিটি নামিয়ে, নীচের কাঠামোর উচ্চতা কমিয়ে ওই জায়গাতেই স্থায়ীভাবে বসানো হোক। আপাতত মূর্তিটি দড়ি বেঁধেই রাখা হয়েছে। মূর্তির সামনের সাবওয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। বাঙুর থেকে লেকটাউন যাওয়ার সার্ভিস রোডও বন্ধ করে দেওয়া হয়েছে। 

ঝড়বৃষ্টিতে কমল তাপমাত্রা

অন্যদিকে, তীব্র দাবদহ থেকে অবশেষে মুক্তি মিলল। কলকাতা থেকে জেলা, ভিজল স্বস্তির বৃষ্টিতে। উত্তর থেকে দক্ষিণ, সকাল থেকে দুপুর গড়াতেই আকাশ ঢাকল কালো মেঘে। তারপরেই নামল ঝমঝমিয়ে বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। এদিনের বৃষ্টিতে একধাক্কায় অনেকটাই কমল তাপমাত্রা। 

আরও পড়ুন: Weather Update Death: ঝড়ে আম কুড়োতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, কলকাতার বুকে মর্মান্তিক পরিণতি যুবকের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Updates Live: অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দুই মামলার দায়ভার নিয়েই সুমিত রায়ের বাড়িতে হাজির সিআইডি
BJP News: 'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
'তোলাবাজিতে না', তাও প্রোমোটারের অফিসে তাণ্ডব, বেধড়ক মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Dumdum News: BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
BJP-র মঞ্চে দেখা গেল আড়িয়াদহের ত্রাস জয়ন্ত সিংয়ের শাগরেদকে, কী প্রতিক্রিয়া দমদম বিজেপি বিধায়কের ? “এই যে চিনে যাওয়া হল..”
Advertisement

ভিডিও

Kunal Ghosh:
NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget