এক্সপ্লোর

Lionel Messi : লেকটাউন ক্লক টাওয়ারের বাইরে দমকলমন্ত্রীর টিকিট বিলির ভিডিও ভাইরাল !

Lionel Messi Sujit Bose Ticket Distribution Video Viral : ভাইরাল টিকিট বিলির ভিডিও নিয়ে কী দাবি দমকলমন্ত্রী সুজিত বসুর ?

কলকাতা: লেকটাউন ক্লক টাওয়ারের বাইরে দমকলমন্ত্রীর টিকিট বিলির ভিডিও ভাইরাল।' যুবভারতীতে যে কোনও ম্যাচেরই কমপ্লিমেন্টারি টিকিট পাই। মোহনবাগান হোক বা ইস্টবেঙ্গল, সব ম্যাচের কমপ্লিমেন্টারি টিকিট পাই। কমপ্লিমেন্টারি টিকিট পেলেই তা সবার মধ্যে বিলিয়ে দিই। সবাই জানে, আমার কাছে থাকলে টিকিট পাওয়া যায়। চেনা হোক বা অচেনা, সবাইকেই টিকিট দিই, অসুবিধের কি আছে? আমি তো কাউকে টাকার বিনিময়ে টিকিট দিচ্ছি না?', ভাইরাল টিকিট বিলির ভিডিও নিয়ে দাবি দমকলমন্ত্রী সুজিত বসুর। 

আরও পড়ুন, মেসির অনুষ্ঠানে যুবভারতীকাণ্ডে গ্রেফতার বেড়ে ৫, ভাঙচুরের ফুটেজে আরও কাদের চিহ্নিত করল বিধাননগর থানার পুলিশ ?

ঘিরে মন্ত্রী-VIP-রা। টিকিট কেটেও মাঠে মেসিকে দেখতে না পেয়ে যুবভারতীতে বেনজির বিশৃঙ্খলা তৈরি হয়। দুর্নীতির অভিযোগে সরব হন মেসি ভক্তরা। ইতিমধ্যেই টিকিটের টাকা ফেরতেরও দাবি উঠেছে। সব মিলিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল যুবভারতী স্টেডিয়ামে। কেউ এসেছিলেন বেঙ্গালুরু থেকে! কেউ কেরল থেকে হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটেছিলেন ইচ্ছে ছিল ফুটবলের শহরে ফুটবলের জাদুগরকে একঝলক দেখা...! কিন্তু কোথায় কী? যুবভারতী ক্রীড়াঙ্গনে ফুটবলের নক্ষত্রকে ঘিরে আয়োজক, নিরাপত্তাকর্মী, নেতামন্ত্রীদের ভিড়! প্রিয় তারকাকে দেখতে না পেয়ে তাই উগরে পড়ে ক্ষোভ! তারপর ধুন্ধুমারকাণ্ড যুবভারতীতে ।

এক মেসি ভক্ত বলেন, এখানে আমরা এত টাকা দিয়ে টিকিট কেটেছি। মেসিকে দেখতে পাইনি, শাহরুখ খান আসেনি। কোথায় টাকা কোথায়? কী কথা দেওয়া হয়েছিল, কী হল? রাগে, ক্ষোভে, অনেক মেসি ভক্ত তো আবার আয়োজকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগও তুললেন।ফুটবলের মাঠের এই বিতর্ক ঝড় তুলেছে রাজনীতির ময়দানেও! কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপি সাংসদ  সুকান্ত মজুমদার বলেন, যারা ঢিল ছুড়েছে, বোতল ছুড়েছে, তারাও তৃণমূলের। সব অরূপ বিশ্বাসের লোক, আমার কাছে যা খবর আছে এবং শুধু তাই নয়, টিকিট বিক্রি হয়েছে ৫ হাজার, ৮ হাজার টাকা করে এবং সেই টিকিটের কালোবাজারি হয়েছে। পুরোটাই একটা মেস! মানে মেসি অন মেস। সেটাই হয়ে গেল। 
 
এদিনের ঘটনাকে 'মেসি স্ক্য়াম' বলে তৃণমূলের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী। যদিও তৃণমূল অবশ্য এই বিশৃঙ্খলায় আয়োজকদের ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছে। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, পরিকল্পনা থাকবে না? মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছবার আগেই, মেসিকে বেরিয়ে যেতে হচ্ছে! জল (বোতল) ছুড়েছেন কিছু দর্শক। জল ছোড়াটা হয়তো অন্যায়, উচিত নয় আলাদা। কিন্তু তাঁদের ক্ষোভটা কীভাবে অস্বীকার করব। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
Tapas Chatterjee : আজ 'ঋতব্রত-তৃণমূল'-এ প্রাক্তন তৃণমূল বিধায়ক, কে তিনি?
আজ 'ঋতব্রত-তৃণমূল'-এ প্রাক্তন তৃণমূল বিধায়ক, কে তিনি?
West Bengal News Live : স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ৩ জনের মৃত্যু
স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ৩ জনের মৃত্যু
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫

ভিডিও

BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'
TMC in News | ঋতব্রত-তৃণমূলের পথে তাপস চট্টোপাধ্যায়! আরও নিঃস্ব কালীঘাট তৃণমূল?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget