এক্সপ্লোর

Local Train: অবশেষে স্বস্তি! চালু হল বাঁকুড়া দামোদর রিভার বা BDR রেলওয়ের বাঁকুড়া-মশাগ্রাম লোকাল

Bankura-Mashagram Local: প্রায় ৬ মাস বন্ধ থাকার পর, ৩১ অক্টোবর থেকে রাজ্যে ফের শুরু হয়েছে লোকাল ট্রেন (Local Train)। কিন্তু ব্রাত্য ছিল বাঁকুড়া দামোদর রিভার বা BDR রেলওয়ের বাঁকুড়া-মশাগ্রাম লোকাল।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: টালবাহানার পর অবশেষে চালু হল বাঁকুড়া দামোদর রিভার বা BDR রেলওয়ের বাঁকুড়া-মশাগ্রাম লোকাল (Bankura Masagram Local Train)। খুশি স্থানীয় বাসিন্দারা। তবে একটি লোকাল চালু হলেও, বাকি আরেকটি ট্রেন চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

করোনা (Corona) আবহে প্রায় ৬ মাস বন্ধ থাকার পর, ৩১ অক্টোবর থেকে রাজ্যজুড়ে ফের শুরু হয়েছে লোকাল ট্রেন (Local Train)। কিন্তু ব্রাত্য ছিল বাঁকুড়া দামোদর রিভার বা BDR রেলওয়ের বাঁকুড়া-মশাগ্রাম লোকাল। অবশেষে শুক্রবার থেকে চালু হল দক্ষিণ পূর্ব রেলের অন্তর্গত (South Eastern Railway) এই লোকাল ট্রেন পরিষেবা। স্বাভাবিকভাবেই খুশি যাত্রীরা। যাত্রীদের বক্তব্য, লোকাল ট্রেন চালু হওয়া খুব দরকার ছিল। আরও আগে চালু হলে ভাল হত।

অক্টোবরের (October) শেষে রাজ্যে লোকাল ট্রেন চালুর ছাড়পত্র দেয় নবান্ন (Nabanna)। কিন্তু দক্ষিণ পুর্ব রেলের BDR লাইনে লোকাল ট্রেন চলাচল শুরু হয়নি। যা নিয়ে চরম অসুবিধায় পড়েন যাত্রীরা। পরবর্তীকালে ৫ নভেম্বর থেকে এই লাইনে ট্রেন চালানোর কথা ঘোষণা করে রেল। কিন্তু শেষমুহূর্তে রেকের অভাবের কারণ দেখিয়ে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়। বাঁকুড়া স্টেশন থেকে পূর্ব বর্ধমানের মশাগ্রাম, BDR রেলপথ এই দুটি জেলার বিস্তীর্ণ এলাকার বাসিন্দাদের লাইফলাইন। টালবাহানার পর অবশেষে তা চালু হওয়ায় স্বস্তিতে এলাকাবাসী। অবশেষে শুক্রবার থেকে চালু হল ট্রেন পরিষেবা। কিন্তু কোভিড পূর্ব পরিস্থিতিতে এই লাইনে প্রতিদিন দুটি করে লোকাল ট্রেন চালু করা হলেও, এদিন একটি ট্রেন চালু হয়েছে। শীঘ্রই অপর ট্রেনটিও চালুর দাবি জানিয়েছেন যাত্রীরা।

প্রায় ৬ মাস বন্ধ থাকার পর ৫ নভেম্বর পুরুলিয়ায় (Purulia) গড়ায় লোকাল ট্রেনের (Local Train) চাকা। পুরুলিয়া (Purulia) ও আদ্রা জংশন (Adra Junction) থেকে চালু হয় ট্রেন চলাচল। গত শুক্রবার পুরুলিয়া থেকে মেদিনীপুর (Purulia-Midnapore), পুরুলিয়া-বাঁকুড়া(Purulia-Bankura), পুরুলিয়া-বর্ধমান জংশন (Purulia-Burdwan Junction), পুরুলিয়া-আসানসোল(Purulia-Asansol) যাওয়ার লোকাল ট্রেন চালু হয়। এছাড়াও আদ্রা থেকে পুরুলিয়া জংশন এবং আদ্রা-বরাভূম লোকাল চালু হয়।  দক্ষিণ-পূর্ব রেলের (South-Eastern Rail) তরফে জানানো হয়,  ধাপে ধাপে আরও কয়েকটি লোকাল ট্রেনও চালু হবে।

আরও পড়ুন: WB School Reopening: কোথাও শিফটে, কোথাও অনলাইন-অফলাইনে ক্লাস, রাজ্যে মঙ্গলবার থেকে খুলছে বেসরকারি স্কুলও

সেরা শিরোনাম

Weather Alert: রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
Agnimitra On JU : 'আমার দলেরই হোক, আমরা সমর্থন করি না..' যাদবপুরে অশান্তির কড়া সমালোচনায় অগ্নিমিত্রা
'আমার দলেরই হোক, আমরা সমর্থন করি না..' যাদবপুরে অশান্তির কড়া সমালোচনায় অগ্নিমিত্রা
Kolkata News: 'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
'দলের নামে তোলাবাজি করলে যোগাযোগ করুন', সিন্ডিকেট রুখতে বিজ্ঞাপন দিয়ে বার্তা বিজেপি নেতার
Hotel Fire: তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন
তারাপীঠ থেকে কলকাতা, ২ হোটেলের অগ্নিকাণ্ডে মৃত্যু অনেকের, কী কী ব্যবস্থা নিয়েছে তৎপর প্রশাসন

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget