এক্সপ্লোর

Satabdi Roy: অনুব্রত ছাড়াই এবার বীরভূমে আরও ভাল ফল করেছে TMC, ইঙ্গিতপূর্ণ মন্তব্য় শতাব্দীর

Satabdi Attacks Anubrata: বীরভূম মানেই ভোটকে কেন্দ্র করে বারবার উঠেছে সন্ত্রাসের অভিযোগ, তবে অনুব্রত ছাড়াই এবার বীরভূমে ভাল ফল করেছে TMC, ঘুরিয়ে জেলবন্দি অনুব্রত মণ্ডলকেই কি বার্তা শতাব্দীর?

কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্য়ায়, বীরভূম: অনুব্রত মণ্ডল ছাড়াই এবার বীরভূমে আরও ভাল ফল করেছে তৃণমূল। ২০১৯-এর চেয়েও বেশি মার্জিনে জয়ী হয়েছেন বীরভূম ও বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীরা। এই প্রেক্ষাপটেই অত্য়ন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করলেন বীরভূম থেকে তৃণমূলের ৪ বারের সাংসদ শতাব্দী রায়। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

বীরভূম মানেই ভোটকে কেন্দ্র করে বারবার উঠেছে সন্ত্রাসের অভিযোগ

বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শতাব্দী রায় বলেছেন,'জেতার সঙ্গে ভাল লাগছে এটা যে বীরভূমে যে বদনাম ছিল যে হয় না যে এই মারামারি এই  এই সবসময় বোমা নিয়ে এমন একটা পরিস্থিতি বীরভূম সম্পর্কে তৈরি হয়েছিল, সেটা থেকে বীরভূম এই নির্বাচনে মুক্ত হয়েছে। সেটা খুব ভাল পরিচয়।' অতীতে বীরভূম মানেই ভোটকে কেন্দ্র করে বারবার উঠেছে সন্ত্রাসের অভিযোগ। বারবার বিরোধীদের মুখে উঠে এসেছে একটাই নাম, অনুব্রত মণ্ডল। কিন্তু এবার তাঁকে ছাড়াই লোকসভা ভোট হয়েছে বীরভূমে।

'অনুব্রত মণ্ডল ছাড়াই এবার বীরভূমে আরও ভাল ফল করেছে তৃণমূল '

কিন্তু, তিহাড় বন্দি অনুব্রত মণ্ডলের অবর্তমানে জেলার ২টি আসনই ধরে রাখতে সক্ষম হয়েছে তৃণমূল। রাঙামাটির জেলায় ফের উঠেছে সবুজ ঝড়। শুধু তাই নয়, বীরভূম ও বোলপুর জোড়া লোকসভা কেন্দ্রেই ২০১৯-এর চেয়েও বেশি মার্জিনে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থীরা। অর্থাৎ অনুব্রত মণ্ডল ছাড়াই বীরভূমে তৃণমূলের ফল আরও ভাল হয়েছে। এই প্রেক্ষাপটেই অত্য়ন্ত ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করলেন বীরভূম থেকে তৃণমূলের ৪ বারের সাংসদ শতাব্দী রায়।

ঘুরিয়ে জেলবন্দি অনুব্রত মণ্ডলকে বার্তা শতাব্দীর?

বোমা-গুলি এগুলো কারা করত, এ তো তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ উঠত। অনুব্রত মণ্ডলই ছিলেন জেলা সভাপতি। সশরীরে ছিলেন। এবিপি আনন্দের প্রশ্নে শতাব্দী রায় বলেন,'হ্যাঁ, সেটা তো এবার হল না। সেই মানুষগুলোই তো ভোট করল। শুধু অনুব্রত মণডল নেই। বাদ বাকি ওনার সব কর্মীরা রয়েছে। ওনার সমর্থকরা রয়েছে। ওনার তৈরি নেতারা রয়েছে, হাতে করে তৈরি নেতারা। তো তাঁরাই তো ভোট করল। বোমা বন্দুক ছাড়া তো হয়েছে।' 

আরও পড়ুন, বারাসাতের ৭ নম্বর ওয়ার্ডে লিড BJP-র, 'তাই তাণ্ডব তৃণমূলের'

' আমার সঙ্গে অনুব্রতর যখনই সংঘাত হয়েছে..'

গরু পাচার মামলায় ২০২২ সালের ১১ অগাস্ট অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই।এখন তিনি জেলে। এই পরিস্থিতিতে লালমাটিতে পদ্ম ফোটাতে ঝাঁপিয়ে পড়েছিল বিজেপি।কিন্তু শেষ অবধি ব্য়র্থ হয়েছে তারা। এটা কীভাবে সম্ভব হল যেখানে চড়াম চড়াম, গুড় বাতাসা নকুলদানা, অন্য়দিকে বোমা, বন্দুক, যেগুলো বীরভূমের সঙ্গে যুক্ত ছিল,অথচ এবার ভোট হল আপনারা জিতলেন কিন্তু অভিযোগগুলো নেই। এই প্রশ্নের উত্তরে শতাব্দী রায় বলেন, 'না দেখুন, আমার সঙ্গে অনুব্রতর যখনই সংঘাত হয়েছে, যতবারই মতবিরোধ হয়েছে তখনও কিন্তু এই শব্দগুলো নিয়েই হয়েছে বা যে কথাগুলো নিয়ে হতো আমি কখনই সমর্থন করতাম না তখনও। তো আজকের দিনে সেটাই প্রমণিত যে ওটা ছাড়াও ভোট হয় এবং আমি তো বলেছি আগামীদিনে উনি নিশ্চয়ই সেভাবে ভোট করবে।' 

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

Ramakrishna Mission: রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
রাসের বিসর্জনে তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের সম্পাদককে হেনস্থার অভিযোগ
TMC News: নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
নতুন বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম ‘চিটফান্ড, একটি রাজনৈতির থ্রিলার’, আগেই বিধিসম্মত সতর্কীকরণ দিলেন
BJP News: বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
বিজেপি কর্মীর বিয়েতে তারস্বরে DJ, প্রতিবাদ করায় আবাসনে ঢুকে চলে হামলার অভিযোগ নেত্রীর বিরুদ্ধে
West Bengal News Live Updates: এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'
এবার চিট ফান্ড নিয়ে বই লিখলেন কুণাল ঘোষ, বইয়ের নাম 'চিট ফান্ড, একটি রাজনৈতিক থ্রিলার'

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget