এক্সপ্লোর

Sougata On Tapas: রাজনীতিতে বড় ভুল করলে কী হয়, তার দৃষ্টান্ত তাপস : সৌগত রায়

Sougata Attacks Tapas: বিজেপি নেতা তাপস রায়কে আক্রমণ, কী বললেন সৌগত রায় ?

কলকাতা: তৃণমূলে থাকাকালীন বরানগরে তার পরপর জয়। যদিও লোকসভা ভোটের ঠিক আগেই দল ছেড়েছিলেন তাপস রায় (Tapas Roy)। যদিও তৃণমূল ছেড়ে তাঁর বিজেপিতে যোগদানটা, মোটেই ব্যারাকপুরের ছায়া ফেলে না। তবুও প্রসঙ্গ ওঠে। কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী পদে দাঁড়ানো করানো হয় তাঁকে। চলতি লোকসভা ভোটে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি বড় ব্যবধানে হেরেছেন। শাসকশিবিরে থেকে গেলে কী হত, সেকথা এখন অতীত। তবে সৌগত রায়ের কথায়, 'অনেকেই ওঁকে দলে থাকতে বলেছিল। দলও বলেনি ছেড়ে যেতে।'  দমদম লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন এবার তৃণমূল প্রার্থী সৌগত রায়। ভোটের রেজাল্ট বের হওয়ার সপ্তাহ দুয়েকে পর ফের তাপস রায়কে তোপ দাগলেন সৌগত রায় (Sougata Roy)। বললেন, 'রাজনীতিতে বড় ভুল করলে কী হয়, তার দৃষ্টান্ত তাপস।'

'রাজনীতিতে বড় ভুল করলে কী হয়, তার দৃষ্টান্ত তাপস'

সৌগত রায় বলেন, 'রাজনীতিতে বড় ভুল করলে কী হয়, তার দৃষ্টান্ত তাপস। হঠাৎ তৃণমূল ছাড়ল কেন? অনেক লোকের বাড়িতেই তল্লাশি হয়েছে। তাপস নিজেকে পার্টির ঊর্ধ্বে ভাবছিলেন। বরানগরে তাপস ছিলেন ধমক দেওয়ার বিধায়ক। সায়ন্তিকা হচ্ছে ভালবাসার বিধায়ক। তাপস সবসময় মিটিং ডেকে ধমক দিত।' এরপরেই কটাক্ষ করে বলেন, মুচিপাড়ার এক মস্তানকে এনে বরানগরে প্রার্থী করেছিল', নাম না করে সজলকে কটাক্ষ তৃণমূল সাংসদের।

ভোটের আগে তৃণমূল ছেড়ে, বিজেপির প্রার্থী হন অর্জুনও 

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনের আগে, এবার দল বদল করেন অর্জুন সিংহও।  জনগর্জন সভায় প্রার্থী তালিকা প্রকাশ করে তৃণমূল। এদিকে সেই তালিকায় নিজের নাম না ঘোষণা হতেই ১৮০ ডিগ্রি ঘুরে বসেন অর্জুন সিং। ফিরে আসা ঠিক হয়নি বলেও জানান তিনি। এরপরেই তাঁকে দল ছাড়তে দেখা যায়। যোগ দেন ফের বিজেপিতে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে অর্জুনকে টিকিট দেয় বিজেপি। কিন্তু শেষ অবধি তিনি তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের কাছে হেরে যান।

আরও পড়ুন, ডেবরার বিজেপি কর্মীর মৃত্যু, CC ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

লোকসভা ভোটের ফলে বরানগর পুরসভার ৮টি ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। কারণ ব্যাখ্যা করে লিখিত জবাব চাইলেন দমদমের সাংসদ সৌগত রায়। নির্বাচনে আপনাদের ওয়ার্ডে কেন পিছিয়ে পড়লাম, তার ব্যাখ্যা দিন, বরানগর পুরসভার তৃণমূল কাউন্সিলরদের নির্দেশ দেন সৌগত। ভিডিও ভাইরাল হতেই শোরগোল। এবারের লোকসভা ভোটে বরানগর পুরসভার ৩৪টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল পিছিয়ে রয়েছে ৮টিতে। এর মধ্যে রয়েছে 
চেয়ারপার্সন অপর্ণা মৌলিক ও ভাইস চেয়ারম্যান দিলীপনারায়ণ বসুর ওয়ার্ড। গতকাল বরানগর বিধানসভা উপনির্বাচনে জয়ী তৃণমূল বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সম্বধর্না সভায় দমদমের তৃণমূল সাংসদের প্রশ্নের মুখে পড়েন দলীয় কাউন্সিলররা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: জোড়া বিল নিয়ে আত্মবিশ্বাসী মোদি সরকার, ভাঙন I.N.D.I.A শিবিরে, রাহুলদের বৈঠকে অভিষেক, গরহাজির NCP
জোড়া বিল নিয়ে আত্মবিশ্বাসী মোদি সরকার, ভাঙন I.N.D.I.A শিবিরে, রাহুলদের বৈঠকে অভিষেক, গরহাজির NCP
Kolkata Police: মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে 'গালিগালাজ', আইনজীবীকে 'মারধর', গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট
মত্ত অবস্থায় মহিলা চিকিৎসককে 'গালিগালাজ', আইনজীবীকে 'মারধর', গ্রেফতার কলকাতা পুলিশের সার্জেন্ট
West Bengal News Live : রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর, কবে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা?
রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৫ ডিসেম্বর, কবে প্রকাশ পাবে চূড়ান্ত তালিকা?
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে NCPI সাংসদ শতাব্দী রায়, কী আলোচনা হল?
মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে NCPI সাংসদ শতাব্দী রায়, কী আলোচনা হল?

ভিডিও

Pradip Das | অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আসানসোলে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস
Nadia News | নদিয়ার চাকদায় স্বামীকে বেঁধে রেখে মহিলাকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠল
CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget