এক্সপ্লোর

Kolkata Accident : নিয়ন্ত্রণ হারানো মালবোঝাই লরির সামনে যাত্রীবোঝাই গঙ্গাসাগরগামী বাস ! রেড রোডে ভয়ঙ্কর দুর্ঘটনা

রেড রোডে চোখের সামনে ঘটল বড় দুর্ঘটনা। সোমবার,  ভোরবেলা রেড রোডে একটি মাল বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনা ঘটে।

আবির দত্ত, কলকাতা : সকাল সকাল কলকাতায় মারাত্মক দুর্ঘটনা। ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছিলেন বহু মানুষ। রেড রোডে চোখের সামনে ঘটল বড় দুর্ঘটনা। সোমবার,  ভোরবেলা রেড রোডে একটি মাল বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনা ঘটে।

অল্পের জন্য রক্ষা মূর্তির                         

মাল বোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের বাতিস্তম্ভ ভেঙে, রেড রোডের পাঁচিলে ধাক্কা মারে। তারপর বি আর অম্বেডকরের মূর্তির সামনে চলে আসে, অল্পের জন্য রক্ষা পায় মূর্তিটি। লরির গেট কেটে আহত চালককে বের করে ময়দান থানার পুলিশ। তাঁকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দাবি অবশ্য, গঙ্গাসাগার গামী একটি বাস সামনে এসে পড়ায় নিয়ন্ত্রণ হারায় লরিটি। বাসটিকে বাঁচাতে গিয়েই বাতিস্তম্ভে ধাক্কা মারে লরিটি। ঠিক আগের দিনই,  এবার EM বাইপাসের বিল্ডিং মোড়ের কাছে ডিভাইডার ভেঙে রাস্তার উল্টো ফুটে চলে যায় গাড়ি। ইতিমধ্যেই এই ঘটনায় গাড়ির চালককে আটক করে পুলিশ। যদিও কেউ হতাহত হয়নি সেই ঘটনায়। 

বাগনানে পথদুর্ঘটনায় মৃত্যু                    

গত ৬ জানুয়ারি, আলো ফোটার আগেই হাওড়ার বাগনানে পথদুর্ঘটনায় মৃত্যু হয় ২ জনের। গুরুতর জখম হয়েছেন ১ ব্যক্তি। বাগনানের বরুণদা এলাকায় ১৬ নম্বর জাতীয় সড়কের ধারে ট্রেলার দাঁড় করিয়ে শৌচকর্মে গিয়েছিলেন চালক। দেউলটির দিক থেকে আসা একটি মুরগি বোঝাই গাড়ি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ট্রেলারের পিছন দিকে ধাক্কা মারে। সকাল সোয়া ৬টা নাগাদ ১৬ নম্বর জাতীয় সড়কে কলকাতামুখী লেনের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। চিঁড়েচ্যাপ্টা হয়ে গাড়ির ভিতরেই মৃত্যু হয় চালক ও তাঁর সঙ্গীর। গাড়ির খালাসি ছিটকে গিয়ে রাস্তায় পড়েন। গুরুতর জখম অবস্থায় তিনি বাগনান হাসপাতালে ভর্তি।   

গত ৩০ ডিসেম্বর, কলকাতায় ময়দানের কাছে ক্যাসুরিনা রোডে দুর্ঘটনা ঘটে । নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকা গাড়িকে সজোরে ধাক্কা মারে সরকারি বাস।  সকাল ৯টা ১৫ মিনিট এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়সূত্রে খবর, হাওড়াগামী যাত্রী বোঝায় সেই গাড়ির সামনে আচমকা এসে পড়ে একটি তারাতলা থেকে ভিক্টোরিয়াগামী একটি বাস। এর জেরে গাড়িটিকে ধাক্কা মারে বাসটিকে। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Falta Jahangir Khan: জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
Falta Jahangir Khan: জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
TMC MLA Arrest: এবার ধর্ষণের অভিযোগ, এর আগেও একাধিক অভিযোগ উঠেছে MLA পরেশরামের বিরুদ্ধে, তালিকায় রয়েছে কী কী ?
এবার ধর্ষণের অভিযোগ, এর আগেও একাধিক অভিযোগ উঠেছে MLA পরেশরামের বিরুদ্ধে, তালিকায় রয়েছে কী কী ?
Pareshram Das Arrest: 'টাকা দেবে, কেস তুলে নিতে বলছে, নাহলে প্রাণে মেরে দেবে', চাঞ্চল্যকর দাবি পরেশরামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা মহিলার
'টাকা দেবে, কেস তুলে নিতে বলছে, নাহলে প্রাণে মেরে দেবে', চাঞ্চল্যকর দাবি পরেশরামের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা মহিলার

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget