এক্সপ্লোর

LPG Gas Crisis: খালি সিলিন্ডার নিয়ে দীর্ঘ লাইন, পুরুলিয়ার জে কে কলেজ রোড অবরোধ করে গ্রাহকদের বিক্ষোভ

Purulia News: ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। তাঁরা প্রায় ২ ঘণ্টার জন্য জে কে কলেজ রোড অবরোধ করেন। পরে পুলিশ দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়ার উত্তেজিত গ্রাহকরা অবরোধ উঠিয়ে নেন।

পুরুলিয়া: গ্যাস না পেয়ে রাস্তা অবরোধ পুরুলিয়া শহরে। রাস্তায় সিলিন্ডার রেখে অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। গ্যাস পেতে খালি সিলিন্ডার নিয়ে HP-র ডিস্ট্রিবিউটরের গোডাউনের সামনে কয়েকদিন ধরেই দীর্ঘক্ষণ ধরে লাইনে দাঁড়াচ্ছেন গ্রাহকরা। অভিযোগ, এদিন সকালে গোডাউনে গেলে, সিলিন্ডার মিলবে না বলে তাঁদের জানিয়ে দেওয়া হয়। ক্ষুব্ধ এলাকাবাসী এরপরই জে কে কলেজ রোড অবরোধ করে। ২ ঘণ্টা পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে।

কোথাও অভিযোগ, অন লাইনে বুকিং করেও গ্যাস মিলছে না। কোথাও আবার অভিযোগ, অনলাইনে গ্যাস বুকিংই করা যাচ্ছে না। দুর্গাপুরের মুচিপাড়ায় এইচ পি ডিস্ট্রিবিউটরের অফিসের সামনে আজও রান্নার গ্যাসের জন্য শতাধিক মানুষের লাইন। রাত ৩টে থেকে লাইন দেন বেসরকারি সংস্থার কর্মী দেবব্রত চট্টোপাধ্যায়। সকালে ৯টায় গ্যাসের অফিস খোলার পর প্রথম সিলিন্ডার পান তিনি। 

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে এদেশে গ্যাসের আকালের মধ্যেই কিছুটা স্বস্তির খবর। শিবালিকের পর নন্দা দেবী। ধুন্ধুমার যুদ্ধ পরিস্থিতির মধ্যেই নিরাপদে হরমুজ প্রণালী অতিক্রম করেছে ভারতের দ্বিতীয় LPG-জাহাজ। হরমুজের খাঁড়ি থেকে বেরনোর পর নৌসেনার এসকর্টে ভারতে নিয়ে আসা হচ্ছে LPG ট্যাঙ্কারবাহী ওই জাহাজকে। এমনই খবর সূত্রের। 

এদিকে, একদিনকে যখন গ্যাস সিলিন্ডার মিলছে না পর্যাপ্ত, অন্য়দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেডে ঢালাও খাবারের আয়োজন। সেখানে অনেকেই সিলিন্ডার নিয়ে এসেছেন। রান্নার মেন্যুতে ডিমভাত, চিকেন ও পাঁঠার মাংসও। নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশ ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের একাংশের মধ্যে দেখা গেল পিকনিকের মেজাজ। ইডেন গার্ডেন্সের পাশে, গোষ্ঠ পালের মূর্তির সামনে ঢালাও উদরপূর্তির আয়োজন জঙ্গলমহল থেকে আসা বিজেপি কর্মী সমর্থকদের। বসন্তের সকালে গ্যাস সিলিন্ডারের আগুনে কষিয়ে হল মাংসা রান্না। চিকেন, মাটন, দুইই ছিল সেখানে। পাতপেড়ে হল খাওয়াদাওয়া। নরেন্দ্র মোদি আসার খুশিতেই মাংস রান্না। বাড়ি থেকে সিলিন্ডার এনেই এই রান্নার আয়োজন। জানালেন বিজেপি কর্মী সমর্থকরা। খেতে খেতেই স্লোগান উঠল 'ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিসর্জন।' প্রধানমন্ত্রীর ব্রিগেড ঘিরে পিকনিকের মেজাজ ময়দান চত্বরেও। বিজেপি সমর্থকদের কারও পাতে চিকেন। কারও পাতে আবার ডিম-ভাত। কিন্তু কীভাবে এত গ্যাসের জোগান মিলছে ব্রিগেড গ্রাউন্ডে, তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। কুণাল ঘোষ নিজের সোশ্য়াল মিডিয়া পোস্ট লিখেছেন, ''যাঁরা গ্যাসের জন্যে লাইনে দাঁড়িয়ে, তাঁরা জেনে রাখুন। আজ ব্রিগেডে প্রচুর গ্যাস সিলিন্ডার পাওয়া যাচ্ছে।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
BJP MLA Attacked: নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
নিজের বিধানসভা এলাকাতেই আক্রান্ত বিজেপি বিধায়ক, গাড়িতে হামলা, বিক্ষোভ, ভাঙচুর, কী বলছেন MLA
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget