এক্সপ্লোর

LPG Price Hike: মূল্যবৃদ্ধির ঝাঁঝে হেঁশেলে পা রাখাই দায়, কলকাতায় হাজারের গণ্ডি ছাড়াল LPG-র দাম

LPG price Hike: সব মিলিয়ে ফের আমজনতার পকেটে টান।

সঞ্চয়ন মিত্র,কলকাতা: কলকাতায় এ বার হাজারের গণ্ডি পার করল রান্নার গ্যাসের দাম (LPG Price Hike)। ৫০ টাকা বেড়ে প্রতি ১৪.২ কেজি সিলিন্ডারের দাম হল ১ হাজার ২৬ টাকা। ২০১৪-র পর ২০২২, আট বছর পর ফের হাজারের গণ্ডি পেরোল এলপিজি-র দাম। যদিও সেইসময় ভর্তুকির পরিমাণ বেশি (LPG Subsidy) হওয়ায় সাধারণ মানুষের ওপর চাপ কম পড়েছিল। এবারে ভর্তুকির পরিমাণ কম হওয়ায় চাপ অনেক বেশি বাড়ল (Cooking Gas Price)।

মূল্যবৃদ্ধিতে রেকর্ড LPG-র

অন্য দিকে, হোটেল-রেস্তোরাঁয় ব্যবহারের ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম অবশ্য এই দফায় সাড়ে ৯ টাকা কমে কলকাতায় ২ হাজার ৪৪৫ টাকা ৫০ পয়সা হয়েছে। হালে কিছু দিন জ্বালানির দর এক জায়গায় থমকে। এরই মধ্যে হাজার পার করল রান্নার গ্যাসের দাম। ফলে সব মিলিয়ে ফের আমজনতার পকেটে টান। বাণিজ্যিক রান্নার গ্য়াসের পাঁচ কেজি সিলিন্ডারের দাম বাড়িয়ে ৬৫৫ টাকা করা হয়েছে। 

আরও পড়ুন: Cossipore: কাশীপুরে নিহত অর্জুন চৌরাসিয়ার রাজনৈতিক পরিচয় নিয়ে চাপানউতোর! ।Bangla News

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে এমনিতেই টানা হ্যাঁচড়া চলছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। সাধারণ মানুষের কাছ থেকে চড়া হারে শুল্ক আদায় করে কেন্দ্র রাজকোষ ভর্তি করছে বলে একদিকে অভিযোগ তুলছে রাজ্যগুলি। অন্য দিকে, জ্বালানির দামবৃদ্ধির দায় অবিজেপি রাজ্যগুলির উপরই চাপিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিজেপি শাসিত রাজ্যগুিল করছাড় দিলেও, বাংলা-সহ বিরোধীশাসিত রাজ্যগুলি মানুষের দুর্দশা মোচনের কোনও চেষ্টাই করছে না বলে অভিযোগ করেন তিনি।

জ্বালানির দাম নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন

তার পাল্টা সম্প্রতি মোদির তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, রাজ্য়ে আগেই লিটারে একটাকা ছাড় দিয়েছে। তার পরেও কেন্দ্রে লাগাতার দাম বাড়িয়ে চলেছে। তার উপর রাজ্যের পাওনা বকেয়াও বাকি রেখেছে। তা মিটিয়ে দিলে, তিনিও ছাড় দিতে পারেন। পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের দামের উপর চডা় শুল্ক বসিয়ে কেন্দ্র কয়েক লক্ষ কোটি টাকা রোজকার করেছে বলেও অভিযোগ করেন মমতা। বিজেপি শাসিত রাজ্যগুলিকে প্রধানমন্ত্রী অনেক টাকা দেন, তাই তাদের পক্ষে ছাড় দেওয়া সম্ভব বলেও দাবি করেন তিনি।

সেরা শিরোনাম

Baruipur Incident:বারুইপুরে নাবালককে নৃশংস খুনের অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
বারুইপুরে নাবালককে নৃশংস খুনের অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
GKSS Poll: নাবালিকা নিখোঁজ জেনেও গোটা দিন কেন ব্যবস্থা নেয়নি পুলিশ ফাঁড়ি? সরকারই বদলেছে শুধু, পুলিশ বদলায়নি? কী বলছেন সাধারণ মানুষ?
নাবালিকা নিখোঁজ জেনেও গোটা দিন কেন ব্যবস্থা নেয়নি পুলিশ ফাঁড়ি? সরকারই বদলেছে শুধু, পুলিশ বদলায়নি? কী বলছেন সাধারণ মানুষ?

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget