এক্সপ্লোর

Madan Mitra: 'দুটো বউ ছাড়া চলবে না, তাই আবার বিয়ে করছি' , দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসে জানালেন মদন

Madan Mitra Marriage Again: বর বেশে দেখা গেল মদন মিত্রকে। বিয়ে সেরে সরস মন্তব্যও করেন শাসক দলের বিধায়ক।

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: কালীঘাটে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের গুরুত্বপূর্ণ বৈঠক চলছে, তখন বিয়ের পিঁড়িতে মদন মিত্র। এদিন একটি সংস্থার উদ্যোগে দাম্পত্যদের নিয়ে অনুষ্ঠান ছিল। সেখানেই উপস্থিত ছিলেন তৃণমূল নেতা। সেখানেই বর বেশে দেখা গেল মদন মিত্রকে। বিয়ে সেরে সরস মন্তব্যও করেন শাসক দলের বিধায়ক।

বুধবার বিকেল চারটে নাগাদ ভবানীপুরের শাঁখারিপাড়ার তৃণমূল নেতার বাসভবন থেকে বরযাত্রী নিয়ে কালীঘাটে যান কামারহাটির বিধায়ক। কাকে ফের বিয়ে করছেন কামারহাটির তৃণমূল নেতা? সেই নিয়েই প্রথমে জল্পনা তুঙ্গে ওঠে। মদন মিত্র জানিয়েছেন, ‘আসলে আমি মানসিক ভাবে খুব বিভ্রান্ত। সামনেই ভ্যালেন্টাইন্স ডে। সবাই বলছে ‘ওয়ান ম্যান ওয়ান পোস্ট’। তাই আমিও ভেবেছিলাম ‘ওয়ান ম্যান ওয়ান ওয়াইফ’। কিন্তু এখন ভাবছি দুটো হাত দুটো পায়ের মতো দুটো বউ ছাড়া চলবে না। তাই আবার বিয়ে করছি।’ 

বঙ্গ রাজনীতিতে তিনি বরাবরই বর্ণিল চরিত্র। ফেসবুক লাইভ থেকে নানা ভিডিও হোক বা ওহ লাভলি গান, দিদির কথায় 'মদন রঙিন' ছেলে। এবার সেই রঙিন ছেলেই বসলেন বিয়ের পিঁড়িতে। সঙ্গে ছিল নিতবরও। কিন্তু প্রশ্ন হল পাত্রীটি কে? এই প্রশ্ন নিয়ে রীতিমতো চাঞ্চল্যও ছড়ায়। ৪২ বছর পর, স্ত্রী অর্চনা মিত্রকেই ফের বিয়ে করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক। দাদুর-ঠাকুমার বিয়েতে নিতবর ছিল নাতি। সানাইয়ের সুরে বিয়ের মণ্ডপ ছিল একদম জমজমাট। কিন্তু হঠাৎ এমনভাবে বিয়ে কেন? উত্তরে মদন জানান, "আমি এখন বেকার। প্রচার করে আসলাম। দেখলাম হাতে অনেক সময়ে রয়েছে তাই বিয়ে করে নিলাম আবার।" 

কামারহাটির বিধায়কের সরস মন্তব্য, "ভালবাসা বিষয়টা খুব কঠিন। এখানে অনেককে দেখেই আজ ভাল লাগছে। মনের কথা মনেই রেখে দিচ্ছি তাই। আমি যখন বিয়ে করি তখন আমার বয়স ১৮। আমি এসব বিয়ের ঝামেলা ফেলে রাখিনা।" এরপর মদন মিত্রের সহাস্য মন্তব্য, "মেয়েদের তো বোঝাতেই পারছি না যে আমি বিয়ে করে ফেলেছি। মেয়েদের ভাললাগার সেই চাপমুক্ত হতেই তাই এদিন আবার বিয়ে করলাম। বহু বিবাহ একদিকে খারাপ নয়। বৌদ্ধধর্মে এক সময় এমনটা হত।" 

কিন্তু মদন মিত্র মানেই নানা জল্পনা, নানা মন্তব্য, নানা বিতর্ক। সাংবাদিকদের এসব প্রশ্নের জবাবে এদিন মজা করতে ছাড়েননি তিনি। তৃণমূল নেতার কথায়, "কিছুক্ষণের জন্য ভাললাগলে আমার কোনও আপত্তি নেই। সেটা কফি, ফিশফ্রাই অবধি ঠিক আছে। কিন্তু পরকীয়া ঠিক নয়। বিষয়টা হল রাজ্যে যাই-ই হোক প্রথম কেসটা আমিই খেয়ে যাই। তাই এবার একটু সাবধান হয়ে গেছি। ঘরের লক্ষ্মীকে কষ্ট দেওয়া উচিত নয়।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
West Bengal News Live : দুর্ঘটনায় মৃত ৩ জনের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা রেলের
দুর্ঘটনায় মৃত ৩ জনের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে সাহায্যের ঘোষণা রেলের
Shyam Steel : রাজ্যে শিল্পে বিরাট চমক! এবার শ্যাম স্টিলের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন, কর্মসংস্থান হতে পারে ১০ হাজারের
রাজ্যে শিল্পে বিরাট চমক! এবার শ্যাম স্টিলের নতুন ইউনিটের ভিত্তিপ্রস্তর স্থাপন, কর্মসংস্থান হতে পারে ১০ হাজারের
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী

ভিডিও

India's First Hydrogen Train : আজ গড়াবে দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের চাকা, উদ্বোধন করবেন মোদি
BJP Government in Bengal: স্বাস্থ্য প্রতিমন্ত্রীর 'সারপ্রাইজ ভিজিট', ঢুকে পড়লেন ছাত্রীর ছদ্মবেশে
Rath Yatra 2026 : রথের দড়ি টেনে পশ্চিমবঙ্গের 'গৌরবময়' দিন ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
Puri Rath Yatra 2026 : সৈকত শহরে জনসমুদ্র, দিনভর বৃষ্টি, তবে কমতি নেই আন্তরিকতায়
Riyasat: সাউথসিটি মলের 'রিয়াসত'-এ শুরু হল বর্ষাকালীন 'কাবাব অ্যাফেয়ার'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget