এক্সপ্লোর

Madan Mitra: ছোট্ট একটা শব্দ - SORRY...মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের থেকে দূরে সরে গেলেন মদন মিত্র, নেত্রীর সঙ্গে দীর্ঘদিন কেমন সম্পর্ক ছিল কামারহাটির বিধায়কের?

Madan Mitra Joined Ritabrata Trinamool: শিবির বদলের পর কামারহাটির বিধায়ক মদন মিত্র বলছেন, 'আই অ্য়াম ফ্রি বার্ড। আমি তৃণমূলের আরেক গোষ্ঠীকে শক্তিশালী করতে সর্বশক্তি দিয়ে লড়ব।' 

কলকাতা : মেসেজে 'SORRY' লিখে, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের থেকে দূরে সরে গেলেন মদন মিত্র। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দীর্ঘদিনের সঙ্গী তিনি। সেই যুব কংগ্রেস থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সঙ্গে। মহাকরণের চাবি হাতে পাওয়া মাত্রই, ক্রীড়া ও পরিবহণের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব মদন মিত্রকে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারদা কাণ্ড থেকে নারদাকাণ্ড গ্রেফতারির পরও পাশে ছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই মদন মিত্র মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাত ছাড়লেন বুধবার। 

দিন থেকে দুর্দিন। চড়াই থেকে উতরাই। যুব কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেস। সময় পাল্টেছে। পাল্টায়নি মমতা বন্দ্যোপাধ্যায় এবং মদন মিত্রের সম্পর্ক। বুধবারের বারবেলায় ছেদ পড়ল তাতে। ছোট্ট একটা শব্দ - SORRY...মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের থেকে দূরে সরে গেলেন মদন মিত্র। কামারহাটির বিধায়ক বলছেন, 'আহা কী আনন্দ আকাশে বাতাসে। কী খোলা হাওয়া। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ওখানে যতদিন যাচ্ছে হাওয়াটা কমে যাচ্ছে। কীরকম একটা দমবন্ধ, দরজা বন্ধ। আমি আজকে খুব মুক্ত। আই অ্য়াম ফ্রি বার্ড। আমি তৃণমূলের আরেক গোষ্ঠীকে শক্তিশালী করতে সর্বশক্তি দিয়ে লড়ব।' 

ফিরহাদ, অরূপ, জ্যোতিপ্রিয়, অনুব্রতর পর এবার মদন 'ঋতব্রত-তৃণমূল' শিবিরে, মামলা থেকে বাঁচতেই কি এমন পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের একদা এই ছায়াসঙ্গীদের? 

মদন মিত্র, কামারহাটির দীর্ঘদিনের বিধায়ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সহযোগীদের মধ্যে অন্যতম। ৩৪ বছরের সিপিএম শাসনের অবসান ঘটিয়ে, মহাকরণের চাবি হাতে পাওয়া মাত্রই, ক্রীড়া ও পরিবহণের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব মদন মিত্রকে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারদা কাণ্ডে গ্রেফতারির পর বারবার মদন মিত্রর পাশে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নারদকাণ্ডে গ্রেফতারির পরও পাশে ছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই মদন মিত্র মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের হাত ছাড়লেন বুধবার। শুধু তাই নয়, রীতিমতো নিশানা করলেন তাঁকে। মদন মিত্র বলছেন, 'আমি মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে বলব আপনি যতবার বিদেশ গেছেন, আপনার সঙ্গে যত ব্যবসায়ী গেছেন,  তাঁদের একটা লিস্ট করে দেখবেন, কী হয়েছে পশ্চিমবঙ্গে?' পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন শিবির বদল চলছেই। আর তারণ ঘিরে যত জল্পনা। 

২১শে জুলাইয়ের আগে আরও নিঃস্ব মমতা বন্দ্য়োপাধ্য়ায়। এবার তাঁর হাত ছাড়লেন বহুদিনের রাজনৈতিক সঙ্গী মদন মিত্র। 'কালীঘাট তৃণমূল' থেকে গেলেন, 'ঋতব্রত তৃণমূলে'র শিবিরে। বললেন, তৃণমূল কংগ্রেসে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। মঙ্গলবার জানা গেল পুর-নিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রর স্ত্রী ও দুই ছেলেকে তলব করেছে ED, আর বুধবার তিনি 'কালীঘাট-তৃণমূল' ছেড়ে 'ঋতব্রত-তৃণমূল'-এ যোগ দিলেন। ২১শে জুলাইয়ের আগে আরও নিঃস্ব মমতা বন্দ্য়োপাধ্য়ায়। দুপুরে ঋতব্রতৃ-তৃণমূলে যোগ দিয়েই, বিকেলে, গোলপার্কে 'ঋতব্রত-তৃণমূল' শিবিরের বৈঠকে যোগ দেন মদন মিত্র। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
Advertisement

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget