এক্সপ্লোর

Madan Mitra : ''ভিখিরি হতে রাজি আছি, রাজার বেটা কেরাসিন তেলওয়ালা হব না, শুভেন্দু হব না' বার্তা মদন মিত্রের

Mamata Banerjee on Madan Mitra : মদন মিত্র বলেছেন, আমি শুভেন্দু অধিকারী নই। বিজেপি জানে এই জগতে সব পাওয়া যেতে পারে, শুধু নির্ভীক সোজাসাপ্টা মদন মিত্রের শিরদাঁড়া বাদে।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা :  তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কড়া 'ভাইরাল' বার্তা তাঁর জন্য নয়, এমনটাই মনে করেন মদন মিত্র (Madan Mitra)। পাশাপাশি কামারহাটির তৃণমূল বিধায়ক মনে করেন, 'আমি ভাইরাল নই।' পাশাপাশি চেনা মেজাজে তাঁর সংযোজন, 'মদন মিত্রের নামের পিছনে একটা সিকান্দার আছে। জেতানোর সিকান্দার। আমি মদন মিত্র আমি ভাইরাস। কারণ মদন মান্ত্রা কাজ করে। আর কেউ কেউ চাইছে বটে তবে তাদের বলে রাখি আমি শুভেন্দু অধিকারী নই। বিজেপি জানে এই জগতে সব পাওয়া যেতে পারে, শুধু নির্ভীক সোজাসাপ্টা মদন মিত্রের শিরদাঁড়া বাদে। ভিখিরি হতে রাজি আছি। তবে রাজার বেটা কেরাসিন তেলওয়ালা হব না। শুভেন্দু অধিকারী হব না।'

তৃণমূলের সাংগঠনিক বৈঠকে দলীয় শৃঙ্খলা নিয়ে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রীর হুঁশিয়ারি প্রথমে সতর্ক করা হবে। তারপর শোকজ। না শুনলে সাসপেন্ডের পথে হাঁটবে দল। পাশাপাশি নাম না করে মদন মিত্রকে কড়া বার্তা দিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, 'উল্টোপাল্টা বলে ভাইরাল হলাম। এসব দল সহ্য করবে না। এটাই শেষ সুযোগ। বেরিয়ে যেতে চাইলে যেতে পারেন।' যে প্রসঙ্গে জানতে চাওয়া হলে মদন মিত্র জানান, 'পার্থ দা তো আমাকে গতকালই বলব। তবে ঠিক কী ভুল করছি সেটাই বুঝতে পারছি না। সেটা জানালে শুধরে নিতে সুবিধা হয়।'

মদন মিত্র বলেছেন, 'কোনও নির্দলকে সমর্থন তো দূরে থাক। আমি কারোর জন্য প্রচারে গাড়িতেও ঘুরিনি। তবে অনেকে যারা নির্দল হিসেবে জিতেছেন, তাদের অনেকেই তৃণমূলের বিক্ষুব্ধ তারা পদ্ধতিমেনে দলে আবেদন করলে দল নিশ্চয়ই ভেবে দেখবে তাদের দলে নেওয়া প্রসঙ্গে, যেমনটা আজ জয়প্রকাশ মজুমদারকে নেওয়া হল।'

প্রসঙ্গত, মঙ্গলবার তৃণমূলের সাংগঠনিক বৈঠকে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন জয়প্রকাশ মজুমদার।

আরও পড়ুন- 'আমি বিজেপি ছেড়ে আসিনি, দল আমায় বরখাস্ত করেছিল', তৃণমূলে যোগ দিয়ে বিস্ফোরক জয়প্রকাশ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? ১৫ আগস্টের পর বড় কোনও আপডেট আসতে পারে? যা জানালেন মন্ত্রী...
অন্নপূর্ণা যোজনার টাকা কবে ঢুকবে? ১৫ আগস্টের পর বড় কোনও আপডেট আসতে পারে? যা জানালেন মন্ত্রী...
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget