এক্সপ্লোর

Accident News: গাড়ির ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু, 'পুলিশের টাকা তোলার জন্যই দুর্ঘটনা' অভিযোগ, ২১ জুলাইয়ের সকালে ধুন্ধুমার

Bike Car Accident: এই ঘটনার জেরে প্রায় একঘণ্টা অবরুদ্ধ থাকে যশোর রোড। স্থানীয়দের অভিযোগ, পুলিশের টাকা তোলার জন্যই দুর্ঘটনা ঘটেছে।   

কলকাতা: আজ ২১ জুলাইতৃণমূলের শহিদ দিবস। বিধানসভা ভোটের আগে তৃণমূলের শেষ শহিদ দিবস ঘিরে প্রস্তুতি তুঙ্গে। ইতিমধ্য়েই বিভিন্ন জেলা থেকে কলকাতায় এসেছেন তৃণমূলের নেতা-কর্মী-সমর্থকরা। শেষ পর্বের প্রস্তুতিও চলছে জোরকদমে। এদিন সকালেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল মধ্যমগ্রামে। যা নিয়ে তুলকালাম পরিস্থিতি।                                                   

জানা গিয়েছে, একটি গাড়ির ধাক্কাতেই মৃত্যু হয়েছে ওই বাইক আরোহীর। গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন আরেক আরোহী। চালককে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এদিকে এই ঘটনার পরই তুমুল উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়।  পুলিশের কিয়স্কে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। 

এদিকে, এই ঘটনার জেরে প্রায় একঘণ্টা অবরুদ্ধ থাকে যশোর রোড। স্থানীয়দের অভিযোগ, পুলিশের টাকা তোলার জন্যই দুর্ঘটনা ঘটেছে।                                      

অন্যদিকে, উত্তরবঙ্গ থেকে দলে দলে তৃণমূল কর্মী, সর্মথকর আসছেন শিয়ালদা স্টেশনে। তাঁদের স্বাগত জানান জ্যোতিপ্রিয় মল্লিক। উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের তরফে স্টেশন চত্বরে ক্যাম্প খোলা হয়েছে। এখানে খিচুড়ি, ডিমসিদ্ধ খেয়ে ধর্মতলার উদ্দেশে রওনা দিচ্ছেন তৃণমূল কর্মী, সমর্থকরা। 

পাশাপাশি দুর্গাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে কয়েকশো গাড়ির লাইন। সকাল সকাল ধর্মতলার উদ্দেশে রওনা দিয়েছেন তৃণমূল কর্মী, সমর্থকরা।  কাঁকসায় বাঁশকোপা টোল প্লাজায় তৃণমূলের তরফে হেল্প ডেস্ক চালু করা হয়েছে। সেখানে জল-ওষুধের ব্যবস্থা ছাড়াও থাকছে অ্যাম্বুল্যান্স। আসানসোল স্টেশন থেকে ধর্মতলার পথে রওনা দেন তৃণমূল কর্মী, সমর্থকরা। ব্যানার নিয়ে মিছিল করে স্টেশনে আসেন তাঁরা। সীতারামপুর, কুলটি, বরাকর, রানিগঞ্জ স্টেশন থেকেও ট্রেনে চেপে দলে দলে কলকাতায় যাচ্ছেন তৃণমূল কর্মী, সমর্থকরা।


অন্যদিকে, দক্ষিণে তৃণমূলের একুশে সমাবেশের দিনই বিজেপির উত্তরকন্যা অভিযান। আদালতের নির্দেশ অনুযায়ী, উত্তরকন্যার কাছে যেতে পারবেন না বিজেপি নেতা-কর্মী-সমর্থকরা। বিজেপি সূত্রে খবর, সকাল ১১টায় মিছিল শুরু হবে শিলিগুড়ির তিনবাত্তি মোড় থেকে। উত্তরকন্যাকে বাঁদিকে রেখে সোজা আড়াই কিলোমিটার পথে মিছিল শেষ হবে চুনাভাটি মোড়ে। তারপর ফুটবল গ্রাউন্ডে জনসভার আয়োজন করা হয়েছে। অভিযান বিজেপির যুব মোর্চার নামে হলেও নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা 
শুভেন্দু অধিকারীর সঙ্গে উপস্থিত থাকবেন দলের সাংসদ-বিধায়করা। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget