Madhyamik Exam 2026: মাধ্যমিকে ৩৯ জনের পরীক্ষা বাতিল !
Madhyamik Exam 2026 39 Examinees Exam Cancel: মাধ্যমিকে ৩৯ জনের পরীক্ষা বাতিল , কারণ জানালেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি

কলকাতা : মোবাইল নিয়ে পরীক্ষার হলে, মাধ্যমিকে ৩৯ জনের পরীক্ষা বাতিল ,জানালেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মাধ্যমিকের ষষ্ঠ দিনে বাঁকুড়া জেলার একাধিক কেন্দ্রে পরিদর্শনে রামানুজ , 'মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা অনেকটাই আটকানো গিয়েছে', মোবাইল পাওয়া গেলে কিছু করার থাকে না, মন্তব্য পর্ষদ সভাপতির।
আরও পড়ুন, বড় খবর ! ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা
মূলত, স্কুল জীবনের অন্যতম বড় পরীক্ষা হল মাধ্যমিক। যার আগে বারংবার নিয়মরীতি নিয়ে সতর্ক করে দেওয়া হয়। দেশের কোনও পরীক্ষাতেই এমন কার্যকলাপ বরাদাস্ত করা হয় না। সেদিক থেকে নিয়মাবলী নিয়ে বেশ কড়া এরাজ্যও। যদি এত কিছু সত্যেও প্রায় প্রতিবছরই টুকলি, ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করা হয়, পরীক্ষা কেন্দ্র থেকে। মূলত চলতি বছরেও তার অন্যথা হয়নি। এদিন বাঁকুড়া জেলার একাধিক কেন্দ্রে কড়া নজরদারি চলছিল। তার মাঝেই পরীক্ষা হলে মোবাইল ফোন উদ্ধার হতেই ৩৯ জনের মাধ্যমিক পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি।
সোমবার, ২ ফেব্রুয়ারি থেকেই শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে হেল্প লাইন চালু করছে কলকাতা পুলিশ। যদি মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে, ছাত্র-ছাত্রীদের কোনও অসুবিধা হয়, তাঁরা অবশ্যই ওই নির্দিষ্ট হেল্পলাইনে ডায়াল করতে পারে, সঙ্গে সঙ্গেই সাহায্যর হাত নিয়ে এগিয়ে আসবে পুলিশ। পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের তরফেও কন্ট্রোল রুম খোলা হয়েছে।
কলকাতা পুলিশ জানিয়েছে, মাধ্যমিকের দিনগুলিতে যদি পরীক্ষার্থীরা কোনওরকম অসুবিধার মধ্যে পড়ে, তাঁরা যেনও অবশ্যই ৯৪৩২ ৬১ ০০৩৯ এই নম্বরে যোগাযোগ করে নেয়। পুলিশ সঙ্গেসঙ্গেই তাঁদের কাছে পৌঁছে যাবে। যাবতীয় প্রয়োজন মেটাবে। যদি কোনও পরীক্ষার্থী, বাড়ি থেকে বেরিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যাওয়ার পর দেখে, অ্যাডমিট কার্ড আনতে ভুলে গিয়েছে, তাহলেও চিন্তা করতে হবে না ছাত্র-ছাত্রীদের। শুধু ওই হেল্পলাইনে ফোন করলেই, সাহায্য করতে এগিয়ে আসবে পুলিশ।
মাধ্যমিক পরীক্ষা চলাকালীন যদি কোনও পরীক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে, সেক্ষেত্রেও তাঁকে দ্রুত হাসপাতালে পৌঁছে দিয়ে, শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে দাঁড়িয়ে থাকবে অ্যাম্বুলেন্স। খবর পাওয়ার সঙ্গেসঙ্গেই পরীক্ষার্থীর জন্য জরুরি পরিষেবা দেওয়া হবে। পাশাপাশি এখানেই শেষ নয়, মাধ্যমিক পরীক্ষা চলাকালীন, কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলিতে অতিরিক্ত বাস রাজ্য সরকারের তরফে সরবারহ করা থাকবে।























