এক্সপ্লোর

Maheshtala Accident : পরীক্ষা দিয়ে ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর, আহত আরও ১

Maheshtala Accident : মহেশতলা থানার পুলিশ লরিটিকে আটক করেছে। এর পাশাপাশি ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

জয়ন্ত রায়, মহেশতলা : পরীক্ষা দিয়ে ফেরার পথে লরির ধাক্কায় মৃত্যু হল এক উচ্চ মাধ্যমিক (HS) পরীক্ষার্থীর। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে অপর এক ছাত্র। মহেশতলা (Maheshtala) ডাকঘরের কাছে দুর্ঘটনাটি ঘটে। মৃত ছাত্রের নাম সায়েদ হালদার। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর এহেন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহেশতলা থানার পুলিশ লরিটিকে আটক করেছে। এর পাশাপাশি ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ সূত্রের খবর, মহেশতলা হাই স্কুলের দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আজ পরীক্ষার শেষে বাইক চালিয়ে বাড়ি ফিরছিল। দুপুর পৌনে ২টো নাগাদ ডাকঘরের কাছে একটি লরির সঙ্গে ধাক্কা লাগে তাদের বাইকের। দুই জনেই ছিটকে গিয়ে রাস্তার পাশের নর্দমায় পড়ে। দুই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর মধ্যে একজন সায়েদ হালদার। সে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে যায়। অপর আর এক ছাত্র সৈয়দ ইরফান আলির ডান পায়ে গুরুতর আঘাত লাগে। দুই জনকেই মহেশতলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হলে সায়েদকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। আপাতত ইরফানের চিকিৎসা মহেশতলার এই বেসরকারি হাসপাতালে হলেও, তাকে অন্যত্র স্থানান্তরিত করা হচ্ছে। 

অন্যদিকে, উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার অন্তর্গত অশোকনগর মানিকতলা এলাকায় রাস্তা পারাপার করার সময় লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক সাইকেল আরোহীর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম পরিতোষ শিকদার। বাড়ি মানিকতলা এলাকায়। 

যখন রাস্তা পারাপার করছিল পরিতোষ, ঠিক তখনই একটি লরি এসে সজোরে ধাক্কা মারে তাঁকে। তিনি ছিটকে পড়েন রাস্তায় এবং লরির চাকায় পিষ্ট হয় বেশ কিছুক্ষণ রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন। এরপর স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন হাবরা স্টেট জেনারেল হাসপাতালে। এখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর দেওয়া হয় অশোকনগর থানায়।

অশোকনগর থানার পুলিশ ঘটনাস্থলে এসে সন্ধান চালাচ্ছে । যদিও এখনও পর্যন্ত ধরা যায়নি গাড়িটিকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অশোকনগর এলাকায় যশোর রোডের উপরে দুর্ঘটনা বেড়েই চলেছে। প্রশাসনকে জানিয়েও কোনও লাভ হচ্ছে না।

সেরা শিরোনাম

News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Kolkata News: হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
হাইকোর্ট চত্বরে রক্তদান শিবিরের আয়োজন, রক্ত দিয়ে এজলাসে বিচারে বসলেন প্রধান বিচারপতি
TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
Prasanta Barman Case: সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের,
সুপ্রিম কোর্টে ধাক্কা প্রশান্ত বর্মনের, "আপনার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে..", কী জানাল দেশের শীর্ষ আদালত ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget