এক্সপ্লোর

Mahua Moitra: হাইকোর্টে স্বস্তি মহুয়া মৈত্রের, গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট

Mahua Moitra News: ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে মহুয়া মৈত্রের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। এই মামলায় বারে বারে তলব করা হলেও, একবারও সশরীরে হাজিরা দেননি মহুয়া

কলকাতা: তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল আদালতে, অবশেষে হাইকোর্টে স্বস্তি পেলেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। 'কালীঘাট তৃণমূল'-এর সাংসদের বিরুদ্ধে ওয়ারেন্টে স্থগিতাদেশ দিল হাইকোর্ট। ২৭ অগাস্ট পর্যন্ত মহুয়া মৈত্রের উপরে জারি করা গ্রেফতারি পরোয়ানায় আপাতত স্থগিতাদেশ দিয়েছে আদালত। হাইকোর্টের এই রায়ে, আপাতত স্বস্তিতে মহুয়া মৈত্র। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে মহুয়া মৈত্রের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। এই মামলায় বারে বারে তলব করা হলেও, একবারও সশরীরে হাজিরা দেননি মহুয়া। অবশেষে সশরীরে হাজিরা না দেওয়ায় ওয়ারেন্ট জারি করে কৃষ্ণনগর আদালত। আজ সেই মামলায় স্বস্তি পেলেন মহুয়া মৈত্র। 

কেন মহুয়া মৈত্রের বিরুদ্ধে জারি করা হয়েছিল গ্রেফতারি পরোয়ানা?

কৃষ্ণনগর জেলা আদালত এর আগে জানিয়েছিল, সশরীরে হাজিরা দেওয়া থেকে বিরত থাকতে আবেদন জানিয়েছিলেন মহুয়া। কিন্তু তিনি সশরীরে হাজিরা দিলে, তবেই বিষয়টা নিয়ে ভাববার অবকাশ থাকত। তা যখন তিনি দেননি, তাহলে গ্রেফতারি পরোয়ানা জারি না করার কোনও কারণ নেই। মহুয়ার লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর থেকেই তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত আনার অভিযোগ ওঠে। ঘূর্ণির বাসিন্দা, ছয় মহিলা তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তাঁদের দাবি ছিল, তুলসি মালা নিয়ে আপত্তিজনক মন্তব্য করে তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানেন মহুয়া। পাশাপাশি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে মহুয়ার কিছু মন্তব্যেও আপত্তি জানান তাঁরা (Mahua Moitra News)। শুধু তাই নয়, মহুয়া দেশের সেনাবাহিনীকে অসম্মান করেছেন বলেও অভিযোগ জানানো হয়। 'অপারেশন সিঁদুর' নিয়ে সংবাদমাধ্যমে মহুয়া যে মন্তব্য করেন, তা নিয়ে অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি। তাঁর দাবি ছিল, সেনাবাহিনী দেশের গর্ব। সেই সেনাবাহিনীকে অসম্মান করেন মহুয়া। 

জাতীয় রাজনীতিতে বার বার আইনি টানাপোড়েনের মধ্যে দিয়ে যেতে হয়েছে মহুয়াকে। ঘুষের বিনিময়ে আদানি গোষ্ঠীকে নিয়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। সেই নিয়ে সংসদীয় কমিটি তদন্ত শুরু করে। সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর থেকেও আইনি জটিলতা বাড়ছে তাঁর। ডিম ছোড়ার বিরুদ্ধে আদালতে গিয়েছিলেন মহুয়া। সেই সময় আদালত তাঁর উদ্দেশেই প্রশ্ন ছুড়ে দেয়। বলা হয়, "স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য গুলি পর্যন্ত খেয়েছেন। আর তিনি ডিমকে ভয় পাচ্ছেন?"

 

আরও পড়ুন: Anupam Roy: প্রকাশ্যে অনুপম-পুত্রের প্রথম ছবি, নিজেই শেয়ার করেন নিলেন নতুন মা প্রশ্মিতা

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
Transgender Job: শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
শুধু ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে থাকা নয়, বৃহন্নলাদের দিয়ে এবার সরকারি কাজ করাবে রাজ্য!
Abhishek Banerjee : '৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
'৭ দিন দাঁড়ান...সকলকে সাক্ষী রেখে দেখাব ' কোনদিকে বড় ইঙ্গিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের?
Advertisement

ভিডিও

Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget