এক্সপ্লোর

Malda News: মালদার সুজাপুরে চায়ের দোকানে গুলি, হাসপাতালে ভর্তি আহত যুবক

Malda: মালদার সুজাপুরে গুলিতে আহত যুবক। চায়ের দোকানে ওই যুবককে খুব কাছ থেকে গুলি করা হয়। আহত অবস্থায় তাঁকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

করুণাময় সিংহ, সুজাপুর: মালদার সুজাপুরে গুলিতে আহত যুবক। চায়ের দোকানে ওই যুবককে খুব কাছ থেকে গুলি করা হয়। আহত অবস্থায় তাঁকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত ৮টা নাগাদ কালিয়াচক থানার সুজাপুরে ওই ঘটনা ঘটে।  

পুলিশ সূত্রে খবর, দোকানে চা খাচ্ছিলেন ৩৩ বছরের আলিউল্লা শেখ। সেই সময় তাঁকে গুলি করে দুই দুষ্কৃতী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুরনো বিবাদের কারণেই ওই ঘটনা ঘটে থাকতে পারে। অভিযুক্তরা পলাতক।     

অন্যদিকে, কয়েকদিন আগেই মালদার কালিয়াচকে মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অভিযান চলাকালীন দুষ্কৃতীদের ছোড়া গুলিতে মৃত্যু হয় এক কিশোরের। তবে ধাওয়া করে পুলিশ গ্রেফতার করে এক মাদক কারবারিকে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও ব্রাউন সুগার।

পুলিশ সূত্রে খবর,নিহত কিশোরের নাম রাজীব শেখ। তার বাড়ি বৈষ্ণবনগর থানা এলাকার কুম্ভীরা গ্রাম। দশম শ্রেণির ছাত্র ছিল সে। পুলিশ গোপন সূত্রে জানতে পারে, বালিয়াডাঙায় দু’দলের মধ্যে মাদকের কারবার হবে। এই খবর পেয়ে দু’দলে ভাগ হয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সাদা পোশাকের পুলিশের একটি দল দুই মাদক কারবারির সঙ্গে ডিল করা শুরু করে। আরেকটি দল কিছুটা দূরে দুষ্কৃতীদের ধরার জন্য ওত পেতেছিল। পুলিশ সূত্রে দাবি, সেই সময় দুই মাদক কারবারি পালানোর চেষ্টা করে। তখনই পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। সেইসময় রাজীব শেখ নামে এক কিশোর রাস্তা দিয়ে যাচ্ছিল। দুষ্কৃতীদের ছোড়া গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার পেটে লাগে। তাকে গুরুতর জখম অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।

ধাওয়া করে এক মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে একটি ৭ এমএম পিস্তল ও ৪০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে। মালদার পুলিশ সুপার জানিয়েছেন, মাদক কারবারে আর কারা কারা যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। 

সেরা শিরোনাম

WBSSC Upper Primary: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ, কাউন্সেলিংয়ের দিন ঘোষণা
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে বড় পদক্ষেপ, কাউন্সেলিংয়ের দিন ঘোষণা
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
News Live Updates: পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
পেনশনভোগীদের স্বস্তি! বকেয়া DR-এর ৫০ শতাংশ দেবে রাজ্য সরকার, কারা পাবেন ?
TMC Bank Account: তৃণমূলের ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট নিয়ে তদন্তে ED, এবার কি তবে সামনে এল কোনও চাঞ্চল্যকর তথ্য ?
তৃণমূলের ব্য়াঙ্ক অ্য়াকাউন্ট নিয়ে তদন্তে ED, এবার কি তবে সামনে এল কোনও চাঞ্চল্যকর তথ্য ?

ভিডিও

Minakshi Mukherjee | পরপর পড়ল ডিম! শীতলকুচিতে গিয়ে হামলার মুখে মীনাক্ষী
Baruipur Incident | ২৪ ঘণ্টার মধ্য়ে গ্রেফতারি! আশ্বাস বার্তা দিলেন পুরমন্ত্রী Agnimitra Paul
Abhishek Banerjee | তদন্তে সহযোগিতার স্বার্থে রক্ষাকবচ! অভিষেককে 'নোটিস-স্মরণ' বিচারপতির
CM Suvendu Adhikari :
GI Tag News | শান্তিনিকেতনের বাটিক পেল GI Tag, বিশেষ স্বীকৃতি বাউলের হাতের একতারাকেও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget