এক্সপ্লোর

Malda News: টাকা চাওয়ায় 'মারধর' এজেন্টকে, ফের সামনে চিটফান্ড অভিযোগ

Malda Update: পাওনা টাকার দাবি তোলায় এক মহিলা এজেন্টকে খুনের চেষ্টারও অভিযোগ। কাঠগড়ায় চিটফান্ড কর্তা।

করুণাময় সিংহ, মালদা: ফের চিটফান্ডের অভিযোগ। লক্ষ লক্ষ টাকার প্রতারণা। পাওনা টাকার দাবি তোলায় এক মহিলা এজেন্টকে খুনের চেষ্টারও অভিযোগ। কাঠগড়ায় চিটফান্ড কর্তা। ঘটনাস্থল মালদার (Malda) চাঁচল। অভিযুক্ত চিটফান্ড কর্তা পলাতক। গোটা ঘটনায় তৃণমূল-বিজেপির মধ্যে শুরু হয়েছে চাপানউতোর।

কী ভাবে প্রতারণা:
রাজ্যে ফের চিটফান্ড (Chit Fund) প্রতারণার অভিযোগ উঠল। অভিযোগ, বিদেশি সংস্থার নাম করে বছর দেড়েক ধরে বাজার থেকে লক্ষ লক্ষ টাকা তোলেন চাঁচলের বাসিন্দা ফারুক প্যাটেল। ৫০০ টাকা জমা দিলে দেড়মাস পর থেকে তিন দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা ও এককালীন ভাতা হিসেবে ২ হাজার টাকা মিলবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়। এই প্রতিশ্রুতি দিয়ে গত দেড়বছরে তোলা হয় লক্ষ লক্ষ টাকা। টাকা তোলার জন্য বহু এজেন্ট নিয়োগ করা হয়। প্রতিশ্রুতির ফাঁদে পা দিয়েছেন বহু গরিব, নিম্নবিত্ত মানুষ। টাকা রোজগারের আশায় এজেন্টের কাজও নিয়েছেন বহু লোক। তাঁরাও পড়েছেন বিপাকে। হরিশ্চন্দ্রপুরের এক মহিলা এজেন্টের দাবি, সম্প্রতি গ্রাহকরা টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে শুরু করেন। সেই কারণেই শনিবার সংস্থার কর্তা ফারুক প্যাটেলের কাছে টাকা চাইতে যান তিনি। অভিযোগ, তখনই তাঁকে মারধর করে বের করে দেন অভিযুক্ত।

অভিযোগকারী এজেন্টের দাবি, 'ওঁর কথা মতো টাকা তুলেছি। সবাই রিটার্ন চাইছে। মালিকের কাছে চাইতে গেলে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়।' অভিযুক্তের বাড়ি তালাবন্ধ। বাড়ির সামনে ধর্নায় বসেন ওই মহিলা এজেন্ট। পুলিশের আশ্বাসে একঘণ্টা পর তিনি ধর্না তুলে নেন। 

এদিকে, চিটফান্ডের কারবার প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। চাঁচলের বিজেপির (BJP) মন্ডল পর্যবেক্ষক প্রসেনজিৎ শর্মা বলেন, 'শাসক দলের মদতেই প্রতারণা চক্রের বাড়বাড়ন্ত হচ্ছে। গজিয়ে উঠছে একের পর এক চিটফান্ড।' চাঁচল ১ নম্বর ব্লকের তৃণমূলের সাধারণ সম্পাদক অমিতেশ পাণ্ডে বলেন, 'বিজেপির অভিযোগ ভিত্তিহীন। টর্চ দিয়ে খুঁজে যাদের পাওয়া যায় না তাদের অভিযোগ করা মানায় না।'

এই ঘটনায় চিটফান্ড সংস্থার কর্ণধারের বিরুদ্ধে খুনের চেষ্টা, মারধর, আর্থিক প্রতারণা-সহ একাধিক অভিযোগে চাঁচল থানায় মামলা রুজু হয়েছে। 

আরও পড়ুন: ২৬০ থেকে ১১৪০, পুরকরে বিপুল লাভ, ক্ষুব্ধ রানাঘাটের বাসিন্দারা

সেরা শিরোনাম

Teachers Recruitment: শিক্ষক-শিক্ষিকা নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দু অধিকারীর, কমাতে বললেন মৌখিক পরীক্ষার নম্বর
শিক্ষক-শিক্ষিকা নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দু অধিকারীর, কমাতে বললেন মৌখিক পরীক্ষার নম্বর
Food Inspection: নামী কোম্পানির মোড়কে বিক্রি সস্তার তেল, হুগলিতে বেআইনি কারবারের বড় পর্দাফাঁস
নামী কোম্পানির মোড়কে বিক্রি সস্তার তেল, হুগলিতে বেআইনি কারবারের বড় পর্দাফাঁস
News Live : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি
অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে বিনয় মিশ্র, শান্তনু বিশ্বাসের যোগ ! অভিযোগ ৫ মাসের ভাড়া বাকি

ভিডিও

Suvendu Adhikari :
CM Suvendu Adhikari : তৃণমূল জমানায় কম্পোজিট গ্রান্ট নিয়ে আগের সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর | ABP
CM Suvendu Adhikari : ‘আমি পরামর্শ দিয়েছি, মৌখিকে কম নম্বর রাখতে’, বললেন মুখ্যমন্ত্রী | ABP Ananda
Train Service Problem News : শুরু হল ট্রায়াল রান, কখন থেকে স্বাভাবিক হবে রেল পরিষেবা? | ABP Ananda
Train Cancellation News | ৯০ শতাংশ রেললাইন মেরামতির কাজ শেষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট পূর্ব রেলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
IND vs PAK: সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
সপ্তাহান্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই, কোথায়, কখন দেখবেন ভারত-পাকিস্তান ম্যাচ? কেমন থাকবে আবহাওয়া?
Embed widget