এক্সপ্লোর

Malda News: ভোটে প্রতিশ্রুতি দিলেও রাস্তা হয়নি, অসুস্থ রোগীকে কোনক্রমে খাটিয়ায় তুলে হাসপাতালে গ্রামবাসীরা

সামাজিক মাধ্যমে এই ছবি সামনে আসতেই নিন্দার ঝড়। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

অভিজিৎ চৌধুরী, মালদা: স্বাধীনতার ৭৯ বছর অতিক্রান্ত। বিকশিত ভারতের লক্ষ্যে এগোচ্ছে দেশ। সেই পরিস্থিতিতেই মালদার হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক সংলগ্ন ব্লক পাড়াতে সামনে এলো লজ্জার ছবি। রাস্তা না থাকায় খাটিয়াতে করে নিয়ে যেতে হচ্ছে রোগীকে। সামাজিক মাধ্যমে এই ছবি সামনে আসতেই নিন্দার ঝড়। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। একে অপরকে দোষারোপ করছে রাজনৈতিক দলগুলি। 

হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লকের উল্টোদিকেই ব্লক পাড়া। যে পাড়াতে প্রায় একশো পরিবারের বসবাস। কিন্তু ওই এলাকায় ঢোকার কোন রাস্তা নেই। এক সময় রাস্তা ছিল। সেই রাস্তা কার্যত পুকুরের গ্রাসে। দীর্ঘ ৩০ বছর ধরে ভোগান্তির সম্মুখীন এলাকার মানুষ। না ঢুকতে পারে অ্যাম্বুলেন্স না দমকল। সাইকেল বা মোটরবাইক নিয়ে যেতে গিয়েও ঘটে দুর্ঘটনা। সন্ধ্যার পর কার্যত পায়ে হেঁটে চলাচল করাও বিপদজনক।                                         

একাধিকবার ব্লক প্রশাসন থেকে শুরু করে জন-প্রতিনিধিদের কাছে রাস্তার দাবী জানিয়েছে এলাকার মানুষ। ভোট এলেই মিলেছে প্রতিশ্রুতিও। কিন্তু হয়নি কাজ। প্রসূতি থেকে শুরু করে রোগীদের নিয়ে সব থেকে বেশি সমস্যায় পড়তে হয় স্থানীয়দের। সাম্প্রতিক এক রোগীকে খাটিয়াতে করে ঘাড়ে নিয়ে যাচ্ছে স্থানীয়রা। এমনটাই ছবি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।                                                      

স্থানীয় বাসিন্দারা কার্যত প্রশাসন এবং জন-প্রতিনিধিদের ভূমিকায় ক্ষোভ উগড়ে দিচ্ছেন। যেখানে ব্লক থেকে ঢিল ছোড়া  দূরত্ব ওই এলাকা। সেখানে কি বিডিওর নজর পড়ছে না। উঠেছে প্রশ্ন? স্থানীয় তৃণমূল বিধায়ক মতিবুর রহমান রাস্তার আশ্বাস দিয়ে প্রাক্তন তৃনমূল বিধায়ক তাজমুল হোসেনকে তোপ দেগেছেন।                                                    

অন্যদিকে শাসক শিবির এই নিয়ে বিগত তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলেছে। আবার সিপিআইএমের দাবি তৃণমূল থেকে ডবল ইঞ্জিন সরকার প্রত্যেকেই ব্যর্থ। যদিও রাজনৈতিক এই তরজার মধ্যে চাপা পড়ে গেছে এলাকার মানুষের দুর্দশা। 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More
Advertisement

সেরা শিরোনাম

News Live : কলকাতায় পুরভোটের আগে সর্বদল বৈঠক, কারা কারা থাকছেন
কলকাতায় পুরভোটের আগে সর্বদল বৈঠক, কারা কারা থাকছেন
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Cylone Arnab: 'অর্ণবের' বড় প্রভাব শুধু সমতলে নয় ! এ রাজ্যের পাহাড়েও বড় দুর্যোগ? ঝুঁকি সিকিমেরও? বলছেন আবহবিদ
'অর্ণবের' বড় প্রভাব শুধু সমতলে নয় ! এ রাজ্যের পাহাড়েও বড় দুর্যোগ? ঝুঁকি সিকিমেরও? বলছেন আবহবিদ
Cyclone Arnab: গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-র, জনগণকে সতর্ক করতে চলছে জোরদার মাইকিং 
গভীর নিম্নচাপ ঘনীভূত হয়ে রূপ নিয়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-র, জনগণকে সতর্ক করতে চলছে জোরদার মাইকিং 
Advertisement

ভিডিও

Congress News | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা তুললেন মল্লিকার্জুন খাড়গে! প্রতিবাদ-ঝড়
Goutam Deb | বিজেপিকে আটকাতে কাছাকাছি আসতে পারে সিপিএম ও মমতা ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য় গৌতম দেবের
Ritabrata Banerjee | গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর | ABP Ananda LIVE
Kaustav Bagchi | মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িতের সঙ্গে কেন মঞ্চে? অর্জুনের ভূমিকায় প্রশ্ন কৌস্তভের
ManikChak News | মানিকচকে জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১২ | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget