এক্সপ্লোর

Malda: জেলা পরিষদে নিরঙ্কুশ! পদ বণ্টন নিয়ে তুমুল দ্বন্দ্ব মালদা তৃণমূলে

TMC: বিদায়ী কর্মাধক্ষ্যের বিস্ফোরক অভিযোগ, দালাল চক্রের বিনিময়ে এই পদ দেওয়া হয়েছে। দ্বন্দ্বের কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি।

করুণাময় সিংহ, মালদা: মালদা (Malda) জেলা পরিষদের স্থায়ী সমিতির পদ বন্টন ঘিরে প্রকাশ্যে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব। আর এর জেরে দলের জেলা পরিষদ সদস্য়দের বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের মালদা জেলার সভাপতি।

বিদায়ী কর্মাধক্ষ্যের বিস্ফোরক অভিযোগ, দালাল চক্রের বিনিময়ে এই পদ দেওয়া হয়েছে। দলের অভ্যন্তরীণ এই দ্বন্দ্বের কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি।

দালাল চক্রের বিনিময়ে পদ দেওয়া হয়েছে, বিস্ফোরক বিদায়ী কর্মাধক্ষ্য। দলের অন্দরের দ্বন্দ্বের কথা স্বীকার করে নিয়েছেন তৃণমূলের (TMC) জেলা সভাপতি। মালদার তৃণমূল নেতা এবং বিদায়ী কর্মধ্যক্ষ শামসুল হক বলেন, 'কীভাবে হল বুঝতে পারছি না। কে বা কারা কোন দালাল চক্র করল। এটা হতে পারে। কারণ জেলা পরিষদের সদস্য়দের স্থায়ী সমিতিতে নাম নেই। এটা অসম্ভব। এটা মানা যায় না। একশো শতাংশ চক্র আছে।'

মালদা জেলা পরিষদের স্থায়ী সমিতির পদ বন্টন ঘিরেও প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব। মালদা জেলা পরিষদ সদস্য়দের বিক্ষোভের মুখে পড়তে হয়েছ তৃণমূলের জেলা সভাপতিকে। উঠল, দালাল চক্রের বিনিময়ে জেলা পরিষদের পদ পাইয়ে দেওয়ার বিস্ফোরক অভিযোগও। মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্য রেহানা পরভিন বলেন, 'কেন দেওয়া হয়নি সেটা জেলা সভাপতিই উত্তর দেবেন। বিধানসভা ২০২১-এ আমাদের মালতিপুর বিধানসভায় মানুষ দু হাত তুলে ভোট দিয়েছেন। তারপরেও মালতিপুর থেকে কর্মাধ্য়ক্ষ করা হয়নি।'

পঞ্চায়েত ভোটে  (Panchayat Election)  মোট ৪৩টি আসনের মধ্যে ৩৪টি আসন দখল করে মালদা জেলা পরিষদে বোর্ড গঠন করেছে তৃণমূল। মঙ্গলবার ছিল জেলা পরিষদের স্থায়ী সমিতি গঠন। অভিযোগ অভিজ্ঞ সদস্য়দের বাদ দিয়ে পদ বন্টন করা হয়েছে। এই অভিযোগ ঘিরে তুমুল বিতণ্ডা শুরু হয়। জেলা সভাপতিকে সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য়দের একাংশ। মালদা তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন, 'সেতো খুশি না খুশি ব্য়ক্তিগত ব্য়াপার। দল যা ঠিক করে দিয়েছে তাই হবে। দলের রাজ্য় কমিটি থেকে এসেছে। ক্ষোভ-বিক্ষোভ সব দলে থাকে। আপনার বাড়িতেও থাকে স্বামী-স্ত্রীর মধ্যে। ওই ক্ষোভ-বিক্ষোভটা যদি আপনি বাজারে নিয়ে যান সাংবাদিকদের সামনে নিয়ে যায় ঠিক হবে না। বাড়িতে দু কথা হতেই পারে। সে আলোচনা সাপেক্ষে আমরা ঠিক করব।'

এই দ্বন্দ্বের ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপির মালদা দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন, 'পুরনো চোরদের চেঞ্জ করে নতুন চোরদের এনেছে। এদের সর্বভারতীয় নেতৃত্ব যিনি অভিষেক ব্য়ানার্জি তিনি আগেই বলেছিলেন নতুন তৃণমূল তৈরি হবে। সেই নতুন তৃণমূলের লক্ষ্যে পুরনো চোর বাদ দিয়ে নতুন চোর করা হয়েছে। এটা ২টো উদ্দেশে করা হয়েছে। এক হচ্ছে নতুন চোরদের থেকে বেশি টাকা সংগ্রহ করা যাবে। আর মানুষের কাছে দেখানো যাবে নতুন মুখ দেওয়া গেল।'

আরও পড়ুন: আবাস যোজনার টাকায় দোকানঘর! বিডিওর কাছে নালিশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget