এক্সপ্লোর

Malda News: তৃণমূলের পার্টি অফিসে শিক্ষকদের শোকজ মেল পাঠাল শিক্ষা দফতর? বিভ্রান্তি মালদায়

DA আন্দোলন বা ধর্মঘটে যোগদানকারী সরকারি কর্মীদের বেতনে কোপ থেকে বদলির সার্কুলার ঘিরে সংঘাতের রেশ এখনও কাটেনি। তার মধ্য়েই এবার দানা বাঁধল নতুন বিতর্ক। 

করুণাময় সিংহ, মালদা : DA ধর্মঘটে যোগ না দিয়েও শিক্ষা দফতরের থেকে শোকজ মেল পেলেন মালদার ২ শিক্ষক। শুধু তাই নয়, শোকজের মেল স্কুলে না পাঠিয়ে, তৃণমূলের অঞ্চল পার্টি অফিসে পাঠানোয় তৈরি হয়েছে বিভ্রান্তি। কে বা কারা এই নোটিস পাঠাল, তা জানতে পুলিশের দ্বারস্থ হয়েছে তৃণমূলের ব্লক নেতৃত্ব। ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মালদার জেলাশাসক।

DA আন্দোলন বা ধর্মঘটে যোগদানকারী সরকারি কর্মীদের বেতনে কোপ থেকে বদলির সার্কুলার ঘিরে সংঘাতের রেশ এখনও কাটেনি। তার মধ্য়েই এবার দানা বাঁধল নতুন বিতর্ক। 

মালদায় DA-ধর্মঘটে যোগ না দেওয়া, তৃণমূলের দুই শিক্ষক-নেতাকে শোকজ মেল পাঠাল শিক্ষা দফতর! শুধু তাই নয়... অভিযোগ, শোকজের মেল স্কুলে না পাঠিয়ে পাঠানো হয়েছে তৃণমূলের অঞ্চল পার্টি অফিসে!

শোকজ নোটিস পাওয়া এক শিক্ষক সুনন্দ মজুমদার বলছেন, আমি শোকজ লেটার পেয়েছি। আমি ডিএ ধর্মঘটের দিন স্কুলে ছিলাম। তারপরেও শোকজ করা হয়েছে। এবং সেটা পাঠানো হয়েছে পার্টির মেলে। লিখিতভাবে ডি আইয়ের কাছে জানতে চাইব কেন এমন হল?

মালদা মানিকচক এনায়েতপুর হাইস্কুলের তৃণমূল নেতা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের কথায়, ১০ তারিখ ডিএ ধর্মঘটের দিন সকুলে উপস্থিত ছিলাম। তারপরেও শোকজ লেটার কীভাবে এল? সবচেয়ে বড় কথা এই চিঠি পাঠানো হয়েছে তৃণমূলের অঞ্চলের মেল আইডিতে। ডিআই আমার কাছে ধর্মঘটের দিনের রিপোর্ট চেয়েছিলেন। ৩ জন শিক্ষক অনুপস্থিত ছিলেন, সেই রিপোর্ট পাঠিয়েছি। দলের ষড়যন্ত্র রয়েছে

DA-ধর্মঘটে যোগ না দেওয়া মালদার দুই শিক্ষককে শোকজ! শোকজের মেল পাঠানো হল তৃণমূলের অঞ্চল পার্টি অফিসে!  দক্ষিণ মালদাক বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ির কথায়, তৃণমূল পার্টি ও সরকার এক হয়ে গেছে। তাই সরকারি চিঠি পৌঁছে যাচ্ছে পার্টি অফিসে।

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর কথায়, ভুল করে কোনওভাবে তৃণমূলের অফিসে শোকজ লেটার চলে গেছে। কীভাবে এই ঘটনা, খতিয়ে দেখা হবে। কে বা কারা কেন এভাবে নোটিস পাঠাল, তা জানতে মানিকচক থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি।

মালদা এনায়েতপুরের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি শেখ সোহেল আলমের কথায়, ধর্মঘটের দিন ওই ২ শিক্ষক সকুলেই ছিলেন। অঞ্চল তৃণমূল কংগ্রেসের মেল আইডি ব্যবহার করে কেউ ওই ২ শিক্ষকের বিরুদ্ধে ভুয়ো অভিযোগ করেছেন। পুরো বিষয়টি মানিকচক থানায় লিখিতভাবে জানিয়েছি। যে করেছে তাকে খুঁজে বের করা হোক। ধর্মঘটের দিন ওই ২ শিক্ষক স্কুলেই ছিলেন।

বিতর্কের মুখে নড়েচড়ে বসেছে মালদা জেলা প্রশাসন। গোটা বিষয়টি নিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শককে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলাশাসক। পাশাপাশি ইমেল আইডি হ্যাক করেও এই ধরনের ঘটনা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport Mosque: বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
Indian Railways: ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, মাঝরাস্তায় দাঁড়িয়ে পড়ে ট্রেন
News Live Updates: পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
পূর্ব বর্ধমানে ডাউন ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে আগুন-আতঙ্ক, ইঞ্জিনের পিছনের কামরার নীচ থেকে আগুন, ধোঁয়া
Trinamool: আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের
আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও, খবর সূত্রের

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget