এক্সপ্লোর

Malda: নিম্নমানের সামগ্রীতে সরকারি কাজ! ঠিকাদারকে ধমক বিধায়কের

Malda News:মালদার চাঁচলে রবীন্দ্রভবন সংস্কারের কাজ খতিয়ে দেখতে গিয়ে এই অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক।

করুণাময় সিংহ ও অভিজিৎ চৌধুরী, মালদা: সরকারের কাজ।  সরকারের বরাদ্দ টাকা। তা দিয়েই নিম্নমানের সামগ্রী ব্যবহার করে কাজ হচ্ছে। আর এই অভিযোগ তুললেন খোদ তৃণমূল বিধায়ক। মালদার চাঁচলে রবীন্দ্রভবন সংস্কারের কাজ খতিয়ে দেখতে গিয়ে এই অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক। এখানেই থামলেন না, কাজের মানের প্রসঙ্গ তুলে ফোন করে ধমক দিলেন ঠিকাদারকেও। 

মালদার (Malda) চাঁচলের (Chanchal) রবীন্দ্রভবনের সঙ্গে জড়িয়ে আছে এই জেলার সাংস্কৃতিক ঐতিহ্য। এই ভবন দীর্ঘদিন বেহাল হয়ে পড়েছিল। সম্প্রতি রবীন্দ্র ভবন সংস্কারের জন্য ২৮ লক্ষ টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর (North Bengal Development Department)। সেই সংস্কারের কাজ দেখতে গিয়েছিলে চাঁচলের তৃণমূল বিধায়ক (tmc mla) নীহাররঞ্জন ঘোষ। সেখানে গিয়ে চোখ কপালে উঠল বিধায়কের। অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে কোনওরকমে জোড়াতালি দিয়ে চলছে ভবন সংস্কার। দায়িত্বে থাকা ঠিকাদারকে ফোন করে ধমক দেন তৃণমূল বিধায়ক (TMC Mla)। তাঁকে বলতে শোনা যায়, 'কাজ শুরু হয়েছে, কাজের যা কোয়ালিটি তাতে গ্রামের, এলাকার মানুষ করতে দেবে না। তালা চাবি মেরে দেবে। এটা কাজ চলছে! কোনও কাজ করতে দেবে না। তুমি এসে দেখো, লজ্জা পাবে। তুমি একটু দেখো, এই কাজ করার জন্য কি এটা স্যাংশন হয়েছে? যেখানে সেখানে সিমেন্ট দিয়ে দিচ্ছে, কোনও চিপিং নেই, কোনও কিচ্ছু নেই, এখনই ঝরে পড়ছে। এটা কাজ হচ্ছে  ভাই! তোদেরকে ধরে বাঁধতে হবে। ভেতরে ঢুকিয়ে তালা মারতে হবে তোদেরকে। তবেই শিক্ষা পাবি তোরা।' এমন ভাষাতেই ফোনের ওপারে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারকে ধমক দিয়েছেন বিধায়ক।

জেলা শাসকের নির্দেশ:
বিধায়কের অভিযোগ পেয়ে মহকুমা শাসককে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা শাসক নিতিন সিঙ্ঘানিয়া।

বিরোধীদের কটাক্ষ:
এই ঘটনায় কাটামানি তত্ত্বকেই ফের সামনে এনেছেন বিরোধীরা। কাটমানি সংক্রান্ত বিষয়ে মতের অমিলে এমন ঘটনা বলে তাঁদের দাবি। চাঁচল (১) ব্লক বিজেপির সহ-আহ্বায়ক প্রসেনজিৎ শর্মা বলেন, 'কাটমানির ভাগ থেকে বঞ্চিত থাকছেন বিধায়ক। তাই নাটকীয় অভিযোগ।' চাঁচল (১) ব্লক কংগ্রেস-এর সাধারণ সম্পাদক কাজি আতাউর রহমান বলেন, 'বিধায়ক কাটমানির ভাগ পাননি, তাই প্রতিবাদ জানাচ্ছে। এতদিন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত গুলিতে নিম্নমানের কাজ হয়েছে। বিধায়ককে দেখা যায়নি।'

আরও পড়ুন: শরীরচর্চার সময় আচমকাই 'অ্যাজমা অ্যাটাক'! এই সমস্যা এড়াতে কী কী নিয়ম মেনে চলবেন?

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget