এক্সপ্লোর

Malda : মোথাবাড়িতে ব্রাউন সুগার সহ গ্রেফতার ১

ব্রাউন সুগার সহ এক পাচারকারীকে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ। তাকে তল্লাশি করে উদ্ধার হয় ৪৮০ গ্রাম ব্রাউন সুগার। যার বর্তমান বাজারমূল্য প্রায় সাত লক্ষ টাকা।

অভিজিৎ চৌধুরী, মোথাবাড়ি(মালদা) : ব্রাউন সুগার সহ এক পাচারকারীকে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ। খবর পেয়ে তাকে পাকড়াও করে পুলিশ। 

সোমবার রাতে খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ অচিনতলা এলাকায় হানা দেয়। সেখানে হানা দিয়ে পুলিশ এক ব্যক্তিকে আটক করে। এরপর তাকে তল্লাশি করে উদ্ধার হয় ৪৮০ গ্রাম ব্রাউন সুগার। যার বর্তমান বাজারমূল্য প্রায় সাত লক্ষ টাকা। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম শাহজাহান আলি। বাড়ি বাগানবাড়ি হেলু সরদার পাড়ায়। 

এর আগে মার্চ মাসে জেলায় ব্রাউন সুগার সহ এক নার্সকে গ্রেফতার করেছিল পুলিশ। নার্সিংহোমের নার্সকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। ধৃত নার্সের কাছ থেকে পুলিশ ৬০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। যার বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা। 

ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় জানিয়েছিলেন, খবর পেয়ে মালদা শহরের হ্যান্টাকালি মোড় অঞ্চলে বেসরকারি বাস থেকে ওই নার্সকে আটক করা হয়। তাঁর ব্যাগে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগারের তিনটি প্যাকেট উদ্ধার করে পুলিশ। সবমিলিয়ে ৬০০ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়। ধৃত পাচারকারী যুবতী কালিয়াচক থানার আলিপুর এলাকার বাসিন্দা। তাকে প্রাথমিক ভাবে মালদা জেলা আদালতে পেশ করেছিল পুলিশ। ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত।

পুলিশ সূত্রে আরও জানা যায়, আগে থেকেই মাদক পাচারের খবর ছিল তদন্তকারীদের কাছে। ওই মহিলাই মাদক পাচার করছেন বলে খবর পাওয়া যায়। তাঁর বিবরণ অনুযায়ী বাস থাকে তাঁকে গ্রেফতার করা হয়। ব্রাউন সুগারের প্যাকেটগুলি মালদা শহরের রথবাড়ি অঞ্চলে পাচার করার কথা ছিল বলে জানা যায়। 

এদিকে জেলায় ফের ব্রাউন সুগার উদ্ধার হওয়ায় স্বাভাবিক ভাবেই আরও সক্রিয়তা বাড়িয়েছে পুলিশ। অভিযুক্ত শাহজাহান আলিকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত কি না তা জানতে চাইবে পুলিশ। এর পাশাপাশি এধরনের ঘটনা রুখতে তৎপর পুলিশ।

সেরা শিরোনাম

West Bengal Live Blog: জোড়াফুল কার? ২ তৃণমূলের সঙ্গে বৈঠক কমিশনের, উপনির্বাচনের আগে ফয়সালার সম্ভাবনা কম
জোড়াফুল কার? ২ তৃণমূলের সঙ্গে বৈঠক কমিশনের, উপনির্বাচনের আগে ফয়সালার সম্ভাবনা কম
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
District News: ছিনতাই আটকানোর চেষ্টা, মাঝরাস্তায় নিরাপত্তারক্ষীকে গুলি করে পালাল দুষ্কৃতীরা
ছিনতাই আটকানোর চেষ্টা, মাঝরাস্তায় নিরাপত্তারক্ষীকে গুলি করে পালাল দুষ্কৃতীরা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?

ভিডিও

Kolkata Dengue: রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ৫ হাজার পার, মুর্শিদাবাদে আক্রান্তের সংখ্যা ছাড়াল হাজার
Sumit Roy: সুমিত রায়-সুজয় হাজরার টাকার লেনদেন নিয়ে এবার একাধিক তথ্য চলে এল তদন্তকারীদের হাতে
Samik Bhattacharya:
Kolkata Metro: সকাল ৯টা থেকে সন্ধে ৬.৩০ পর্যন্ত টালিগঞ্জ থেকে ব্রিজি পর্যন্ত বন্ধ মেট্রো চলাচল
ECI on Mamata Banerjee: 'ঋতব্রত তৃণমূল'র জমা দেওয়া নথির প্রেক্ষিতে তথ্য চেয়ে মমতাকে চিঠি কমিশনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Weather Update:কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ রাজ্যে দুর্যোগের আশঙ্কা, কী বলছে IMD
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ রাজ্যে দুর্যোগের আশঙ্কা, কী বলছে IMD
Raj-Subhasree: বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে, ইউভানের জন্মদিনে 'পিকচার-পারফেক্ট' রাজ শুভশ্রী জুটি
বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে, ইউভানের জন্মদিনে 'পিকচার-পারফেক্ট' রাজ শুভশ্রী জুটি
Embed widget