এক্সপ্লোর

Malda News: পঞ্চায়েত ভোটের মুখে ১২ জন তৃণমূল সদস্যের ইস্তফা, অস্বস্তিতে ঘাসফুল শিবির?

TMC Inner Clash: যিনি অভিযোগ করছেন, তিনি এলাকার তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান। যাঁদের বিরুদ্ধে দাদাগিরি ও সন্ত্রাসের অভিযোগ, তাঁরা তারই দলের যুব সদস্য।

করুণাময় সিংহ, মালদা: পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) মুখে, মালদার বামনগোলায় প্রকাশ্যে চলে এল তৃণমূলের (TMC) অন্দরের বিবাদ। যুব তৃণমূল কর্মীদের একাংশের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে ইস্তফা দিলেন পঞ্চায়েত প্রধান-সহ ১২ জন তৃণমূল সদস্য। অভিযোগ অস্বীকার করেছেন যুব তৃণমূলের অঞ্চল সভাপতি। কাটমানির ভাগ-বাটোয়ারা নিয়ে তৃণমূলের বিবাদ বলে কটাক্ষ করেছে বিজেপি (BJP)। আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস রাজ্য তৃণমূল নেতৃত্বের।

তৃণমূলের অন্দরের বিবাদ প্রকাশ্যে:
যিনি অভিযোগ করছেন, তিনি এলাকার তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধান। যাঁদের বিরুদ্ধে দাদাগিরি ও সন্ত্রাসের অভিযোগ, তাঁরা তারই দলের যুব সদস্য। গ্রামবাংলার ভোটের আগে মালদার বামনগোলায় প্রকাশ্যে চলে এল তৃণমূলের অন্দরের কোন্দল। এলাকার যুব তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে মারধর ও সন্ত্রাসের অভিযোগ তুলে পঞ্চায়েত থেকে ইস্তফা দিলেন প্রধান-সহ ১২ জন তৃণমূল সদস্য।                                                   

মদনাবতী গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেত্রী রাণু বিশ্বাস রায় বলেন, “যুব তৃণমূলের কয়েকজন কর্মী এলাকায় সন্ত্রাস তৈরি করছে। আমাদের ২ পঞ্চায়েত সদস্যকে মারধর কয়েছে। আমরা আতঙ্কে রয়েছি। এভাবে কাজ করা যাচ্ছে না, তাই পদত্যাগ করলাম।’’ যদিও অভিযোগ উড়িয়ে হামলার নেপথ্যে পারিবারিক বিবাদ রয়েছে বলে দাবি করেছেন যুব তৃণমূলের অঞ্চল সভাপতি। মদনাবতীর যুব তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি তাপস রায় বলেন, “পারিবারিক বিবাদকে যুব তৃণমূলের ঘাড়ে চাপানো হচ্ছে। আমাদের কেউ এর সঙ্গে জড়িত নয়।’’                                                                                                                                

গত পঞ্চায়েত ভোটে এই এলাকায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে পঞ্চায়েত দখল করে রাজ্যের শাসক দল। ২০১৮'র পঞ্চায়েত ভোটে মদনাবতী গ্রাম পঞ্চায়েতের ১৯টি আসনই দখল করে তৃণমূল কংগ্রেস। এবার যখন ফের দরজায় কড়া নাড়ছে গ্রামবাংলার ভোট, তখনই দলের অন্দলের কোন্দল প্রকাশ্যে আসায় অস্বস্তিতে তৃণমূল।

আরও পড়ুন: North 24 Parganas Weather: বিদায়ের পথে শীত, আজ কেমন উত্তর ২৪ পরগনার আবহাওয়া?

সেরা শিরোনাম

West Bengal News Live: বারুইপুরকাণ্ডে এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত্যু ধৃত এক অভিযুক্তের, সঙ্গে অন্যান্য খবর
বারুইপুরকাণ্ডে এনকাউন্টার, পুলিশের গুলিতে মৃত্যু ধৃত এক অভিযুক্তের, সঙ্গে অন্যান্য খবর
Husband Killed Wife: সাইকেলে চড়ে স্টেশনে যাচ্ছিলেন স্ত্রী, মাঝপথে আচমকাই এ কী কাণ্ড করলেন স্বামী ? রোমহর্ষক কাণ্ড সোদপুরে
সাইকেলে চড়ে স্টেশনে যাচ্ছিলেন স্ত্রী, মাঝপথে আচমকাই এ কী কাণ্ড করলেন স্বামী ? রোমহর্ষক কাণ্ড সোদপুরে
Baruipur News : রাতের অন্ধকারে জমির আল ধরে পালানোর চেষ্টা বারুইপুরকাণ্ডের অভিযুক্ত প্রভাসের, তারপর...
রাতের অন্ধকারে জমির আল ধরে পালানোর চেষ্টা বারুইপুরকাণ্ডের অভিযুক্ত প্রভাসের, তারপর...
Baruipur Case : বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?

ভিডিও

Baruipur News |
Baruipur News |
Baruipur News |
Baruipur Incident News | তদন্ত মুখ্যমন্ত্রী করতে দিয়েছে, যেই হোক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হবে
Baruipur Incident News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget