এক্সপ্লোর

TMC Malda News: শাসক নেতার অ্যাসিড হুমকি ! বিজেপি বিধায়কের গলা-মুখ পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন আবদুর রহিম বক্সী

Malda TMC District President: ফের একবার হুমকি দিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে মালদার তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সী।

অভিজিৎ চৌধুরী, মালদা : ফের বেলগাম মন্তব্য় করে বিতর্কে মালদার তৃণমূলের জেলা সভপতি আবদুর রহিম বক্সী। কার্যত অ্য়াসিড দিয়ে কণ্ঠ পুড়িয়ে ছাই করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি। এমনকী, এই মন্তব্য় ঘিরে বিতর্কের পরও নিজের অবস্থানে অনড় তৃণমূল নেতা। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। তবে তাতেও দমানো যায়নি এই শাসক নেতাকে। প্রসঙ্গত উল্লেখ্য, এই প্রথম নয়। এর আগেও এমন বেঁফাস মন্তব্য করেছেন আবদুর রহিম বক্সী।       

ফের একবার হুমকি দিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে মালদার তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সী। শনিবার মালতিপুর বিধানসভার এনায়েতনগরে তৃণমূলের দলীয় সভা ছিল। সেখানেই বিজেপি বিধায়কের মুখে অ্য়াসিড ঢেলে দেওয়ার হুমকি দেন তিনি। মালদার তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সী বলেছেন, 'আরেকবার যদি শুনি যে আমরা বাঙালিরা রোহিঙ্গা, তোমার মুখের ভিতরে অ্য়াসিড দিয়ে তোমার কণ্ঠ পুড়িয়ে ছাই করে দেব।'    

আবদুর রহিম বক্সী বলেছেন, 'আমি তখনও বলেছিলাম, আজকেও বলেছি, ওহে বন্ধু বিজেপির বিধায়ক যদি এরপরে তোমার মুখে এই কথাটা আরেকবার শুনি যে আমরা... বাংলাদেশি, আরেকবার যদি শুনি যে আমরা বাঙালিরা রোহিঙ্গা, তোমার মুখের ভিতরে অ্য়াসিড দিয়ে তোমার কণ্ঠ পুড়িয়ে ছাই করে দেব। এটা পশ্চিমবঙ্গ। এখানে বাঙালিরা তোমার মুখে কথা বলার জায়গা রাখবে না। অ্য়াসিড দিয়ে তোমার মুখটাকে পুড়িয়ে দেবে।' পাল্টা জবাব দিয়েছে বিজেপি। তবে বিতর্কের মুখেও অবস্থানে অনড় তৃণমূলের জেলা সভাপতি। তাঁর কথায়, 'বেফাঁস মন্তব্য় নয় এটা। ২তারিখে বিধানসভায় দাঁড়িয়ে একজন বিজেপি বিধায়ক বলেছেন যে বাইরের পরিযায়ী শ্রমিকরা রোহিঙ্গা, সকলে বাংলাদেশি।এই ধরনের বক্তব্য় রাখতে পারে! তাই বলেছি তার মুখে অ্য়াসিড ঢেলে দিলে তার কণ্ঠরোধ হবে। জীবনে সে বাঙালির বিরুদ্ধে কথা বলার সুযোগ পাবে না। ১০০ শতাংশ ঠিক বলেছি।'     

এর আগেও একাধিক বার বেঁফাস মন্তব্য় করে বিতর্কে জড়িয়েছেন এই তৃণমূল নেতা। এবারও শত সমালোচনা নিন্দার মুখেও মালদার জেলা তৃণমূল সভাপতির হুমকি থামছে না। তিনি বলেছেন, 'যে চোখ দিয়ে বাঙালিদেরকে বাংলাদেশি ভাবছ, চোখ দুটো বের করে নিতে এটা তোমরা জেনে রাখ, অন্ধ করে দেওয়া হবে যাতে তোমরা বাঙলাদেশি ভাবতে না পার। বন্ধু বিজেপি, তোমারও চুলের মুঠি ধরে পেটাতে পেটাতে বাংলাদেশে পুশ করে দেব।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
Suvendu Adhikari: ২০২৪ সালে শুভেন্দু অধিকারীর উপর হামলা, সভায় যেতে বাধা ! দায়ের হল FIR, কী ঘটেছিল সেই দিন ?
২০২৪ সালে শুভেন্দু অধিকারীর উপর হামলা, সভায় যেতে বাধা ! দায়ের হল FIR, কী ঘটেছিল সেই দিন ?
Partition Of India:
"মৃণাল সেন সিনেমায় দেশভাগ দেখিয়েছেন, কিন্তু কারণ দেখাননি, কেন?" সিলেবাস পুনর্মূল্যায়নের কথা বললেন মন্ত্রী

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget