এক্সপ্লোর

Malda Robbery: বড়দিনের সন্ধ্যায় গানপয়েন্টে লুঠ, পালানোর সময় পরপর গুলি

Malda Crime News: রাজ্যজুড়ে একের পর এক ডাকাতি হয়ে চলায় বড়সড় প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা।

করুণাময় সিংহ, মালদা: বড়দিনের (Christmas 2023) সন্ধ্যায় মালদার (Malda) চাঁচলে (Chanchal) ভয়াবহ ডাকাতি। গয়নার দোকানে সশস্ত্র ডাকাত দলের হামলা। কয়েক লক্ষ টাকার গয়না লুঠ। ডাকাতি করে পালানোর সময় ছোড়া হল গুলি। ব্যারাকপুর, রানাঘাট, পুরুলিয়া, সোনারপুর, বর্ধমান, চাঁচল। রাজ্যজুড়ে একের পর এক ডাকাতি হয়ে চলায় বড়সড় প্রশ্নের মুখে পড়েছে পুলিশের ভূমিকা।

প্রকাশ্যে এসেছে সোনার দোকানে (Jewellary Shop Robbery) ডাকাতির সময় সিসিটিভি ফুটেজ। ওই ফুটেজে দেখা যাচ্ছে, হেলমেট পরে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখাচ্ছে ডাকাতরা। সোনার দোকানের কর্মীদের বন্দুকের নলের মুখে রেখে চলে দেদার লুঠতরাজ। শুধু তাই নয়, লুঠের পর পালানোর সময় গুলি ছোঁড়ে ডাকাতদল। সূত্রের খবর, পাঁচ মিনিটের মধ্যে গোটা অপারেশন শেষ হয়েছে। ২টো মোটরবাইকে করে ৫ জন দুষ্কৃতী এসেছিল। তাঁরা লুঠতরাজ চালানোর পর গুলি ছুঁড়তে ছুঁড়তে এলাকা থেকে পালিয়ে যায়। 

গোটা ঘটনায় তীব্র ক্ষোভ তৈরি হয়েছে এলাকায়। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। পুলিশকর্মীদের দিকে তেড়ে যেতেও দেখা যায়। মারমুখী জনতাকে সামলাতে নাস্তানাবুদ হয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভিড়ের মধ্যে ব্যস্ত এলাকায় যেভাবে ডাকাতি হয়েছে, তারপর গুলি ছোঁড়া হয়েছে তাতে গোটা এলাকার লোক ভীষণ আতঙ্কিত।  

গত সাত মাসে অন্তত ১০ বার দুষ্কৃতীদের টার্গেট সোনার দোকান।

কবে কোথায় ডাকাতি:
২১ অক্টোবর: নদিয়ার কল্যাণীতে সোনার দোকানে গান পয়েন্টে ডাকাতির ঘটনা ঘটে। 
১৭ অক্টোবর: আমডাঙার দারিয়াপুরে সোনার দোকানে ডাকাতি হয়। 
২৯ সেপ্টেম্বর: খড়গপুরে সোনার দোকানে ডাকাতিতে বাধা পেয়ে গুলি চালায় দুষ্কৃতীরা।
৬ সেপ্টেম্বর: উলুবেড়িয়ায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে গয়না-টাকা লুঠ করা হয়। 
২৯ অগাস্ট: পুরুলিয়ার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে ডাকাতির ঘটনা ঘটে।
২৯ অগাস্ট: একই দিনে রানাঘাটে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসেও হানা দেয় ডাকাতদল।
২৫ অগাস্ট: শক্তিগড়ের গাংপুরে সোনার দোকানের মালিককে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। 
২৭ জুন: মালদার চাঁচলে সোনার দোকানে ডাকাতি, খুন হতে হয় এক সিভিক ভলান্টিয়ারকে। 
২৪ মে: ব্যারাকপুরের আনন্দপুুরীতে সোনার দোকানের মালিকের ছেলেকে গুলি করে খুন করে ডাকাতরা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

আরও পড়ুন: বড়দিনে তারাপীঠে ভক্তদের ঢল, নতুন বছরের আগে আশীর্বাদ প্রার্থনা

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
ABVP vs SFI : বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
বই নিয়ে কলেজস্ট্রিটে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি ABVP-র সমর্থকদের; SFI-এর স্টলের দিকে এগোনোর চেষ্টা
South Dinajpur : তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সমর্থন, আরও একটি পঞ্চায়েত দখল বিজেপির
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে

ভিডিও

Sabina Yasmin | মোথাবাড়িকাণ্ডে ফের সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামীকে তলব করল NIA
Intern Doctors Showcause | ডিউটি না করে কেন সাংবাদিকদের মুখোমুখি? ৩ দিনের মধ্যে জবাব তলব
Rashbehari Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড, 'চাইগ্রাম ক্যান্টিন' নামে একটি রেস্তোরাঁয় আগুন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ২:
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.১১.২০২৬) পর্ব ১: BJP-র বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠছে BJP-র মধ্যেই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Drop: রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
PPF vs NPS: অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
IPL 2027: নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
নিলামের টেবিলে সবচেয়ে বেশি অঙ্ক নিয়ে নামবে লখনউ, কার ঝুলিতে সবচেয়ে কম টাকা?
Strait of Hormuz : হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
হরমুজ প্রণালীতে ২৪ জন ভারতীয় থাকা জাহাজে পরপর হামলা, ভয়ঙ্কর ঘটনা ; ভারত বলল...
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Embed widget