এক্সপ্লোর

Malda TMC Leader Death : রাজনৈতিক লোকই তো মাথা’, দুলাল সরকার নৃশংস খুনের পেছনে কে, বিস্ফোরক কাউন্সিলর স্ত্রী

' পৌরসভা নির্বাচনের পর অনেকে রাজনৈতিকভাবে আমাদের অনেক ক্ষতি করার চেষ্টা করেছিল '। দাবি মৃত তৃণমূল নেতার স্ত্রীর।

করুণাময় সিংহ, অভিজিৎ চৌধুরী , মালদা : মালদার তৃণমূল জেলা সহ সভাপতি দুলাল সরকার খুনের ঘটনায় এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে ৩ জন ইংরেজবাজারেরই বাসিন্দা। পুলিশের দাবি, এদের মধ্যে অভিজিৎ ঘোষ ও অমিত রজক আততায়ীদের থাকার জায়গা ঠিক করে দেওয়া থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র ও বাইক জোগাড় করে দিয়েছিল।এমনকী, খুনে ব্যবহৃত অস্ত্র লোপাট করাতেও সাহায্য করেছিলঅভিজিৎ-অমিত। খুনের পর আততায়ীরা কোন রাস্তা দিয়ে পালাবে, সেই ম্যাপও তৈরি করে এরা ২ জন। কিন্তু এরা তো শুধুই কাজ করেছিল , কিন্তু খুনটা করালো কে, কার চোখের বালি হয়ে উঠেছিলেন তৃণমূল নেতা, এই নিয়ে তাঁর কাউন্সিলর স্ত্রী যা বললেন, তা নিঃসন্দেহে বিস্ফোরক । 

দুলাল সরকারের স্ত্রীর বিস্ফোরক অভিযোগ                                

নিহত তৃণমূল নেতা দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার। তিনি নিজেও ইংরেজবাজার পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তাঁর বদ্ধমূল ধারণা, ‘রাজনৈতিক লোকই তো মাথা’। সেই সঙ্গে তাঁর কথায় স্পষ্ট ইঙ্গিত, তিনি সন্দেহ করছেন যে, ‘আসল অপরাধী'কে আড়াল করা হতে পারে। তাই তিনি এবিপি আনন্দর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জানালেন, ‘আসল অপরাধী যেন আড়াল না হয়' । তাহলে কি দুলাল সরকার গোষ্ঠীদ্বন্দ্বের শিকার ? চৈতালির কথায় ইঙ্গিত তেমনই। 'রাজনৈতিক লোকই তো মাথা। রাজনৈতিকভাবে আমাদের অনেক ক্ষতি করার চেষ্টা করেছিল। দলীয় নেতৃত্বকে জানিয়েওছিলাম। আশা করব, কোনও কিছুর বিনিময়ে আসল অপরাধীকে আড়াল করা হবে না। '  

'রাজনৈতিক লোকই হয়ত সেই মাথা'

চৈতালি সরকারের সন্দেহ, 'এখানে বেশকিছু বড় মাথা আছে যারা এটা ঘটিয়েছে।  যারা ধরা পড়েছে, তারা শুধুমাত্র ভাড়া করা লোক।  মাথাগুলোকে টেনে বার করতে হবে।' দুলালের স্ত্রীর দাবি,  রাজনৈতিক লোকই হয়ত সেই মাথা। যার হয়তরাজনৈতিক কোনও ক্ষতি হচ্ছিল দুলাল সরকার বেঁচে থাকলে।  তারাই হয়ত ফায়দা তুলতে চাইছে । দুলাল সরকারের স্ত্রীর সন্দেহ, ' একজন নয়, একাধিকজন আছে।' 'বড় মাথা' বলতে কার দিকে ইঙ্গিত করছেন? কে সেই 'রাজনৈতিক লোক'? সেই উত্তর কি মিলবে আগামী দিনে ?       

আরও পড়ুন :  ফের দুয়ারে সরকার, আপনার এলাকায় আছে ক্যাম্প? এভাবেই খুঁজে নিন মোবাইলে   

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা

ভিডিও

Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! উঠল তোলাবাজির অভিযোগ
Anandapur BJP Clash | আনন্দপুরে বিজেপি বনাম বিজেপি! গোষ্ঠীকোন্দলের জেরে রাতবিরেতে উত্তেজনা
CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget