এক্সপ্লোর

Road Accident: বিয়েবাড়ির আনন্দের মাঝে বিষাদের সুর, অটো উল্টে মৃত্যু হল ভাই-বোনের

Malda News: গতকাল রাত ১০টা নাগাদ পুরাতন মালদার আদমপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। মৃত বছর ৪৫-এর ছবি কর্মকার ও তাঁর ভাই বছর ৪০-এর অসীম সরকার হবিবপুরের বাসিন্দা।

করুণাময় সিংহ, মালদা: বিয়েবাড়ি যাওয়ার পথে, পিক আপ ভ্যানের ধাক্কায় অটো উল্টে মৃত্যু হল ভাই-বোনের (Road Accident)। আহত ১৫ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

পিক আপ ভ্যানের ধাক্কায় অটো উল্টে মৃত্যু: কথা ছিল বিয়েবাড়ি যাওয়ার। সেই উদ্দেশ্যেই পরিবারের বাকিদের সঙ্গে বেরিয়েছিলেন তাঁরা। কিন্তু এক লহমায় বদলে গেল ছবিটা। আনন্দের মাঝেই ঘটে গেল অঘটন। পথ দুর্ঘটনায় মৃত্যু হল ভাই বোনের। গতকাল রাত ১০টা নাগাদ পুরাতন মালদার (Old Malda) আদমপুর এলাকায় দুর্ঘটনা ঘটে। মৃত বছর ৪৫-এর ছবি কর্মকার ও তাঁর ভাই বছর ৪০-এর অসীম সরকার হবিবপুরের বাসিন্দা। মালদার (Malda) দিকে যাওয়ার পথে, নিয়ন্ত্রণ হারিয়ে পিক আপ ভ্যান ধাক্কা মারলে, যাত্রী বোঝাই অটো উল্টে যায়। পিক আপ ভ্যানের চালক পলাতক।                                                                                                                                    

মৃত্যু বাইক আরোহীর: জামুড়িয়ার বোগড়া মোড়ে পাথর বোঝাই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক বাইক আরোহীর। মৃত ধর্মেন্দ্র রাম ক্যারাটে প্রশিক্ষক। বাড়ি জামুড়িয়ার নিঘা এলাকায়। আজ ভোর সাড়ে ৫টা নাগাদ ২ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। দুর্গাপুরের দিকে যাওয়ার পথে, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় পাথর বোঝাই লরি। বাইক-সমেত আরোহী লরির নীচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। লরির চালক ও খালাসি পলাতক। 

দিনকয়েক আগে রাস্তায় বাস উল্টে (Bus Overturned) জখম ২০ জন পড়ুয়া। বান্দোয়ান (Bandoan) থেকে কুঞচাগামী রাস্তায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, বুধবার সকাল ১০টা নাগাদ বান্দোয়ান এলাকার বিভিন্ন গ্রাম থেকে ৩৫ জন খুদে পড়য়াকে নিয়ে এলাকার ভাল পাহাড় নামক স্কুলে যাচ্ছিল বাসটি। হঠাৎ কড়পা গ্রাম সংলগ্ন রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। ঘটনায় জখম হয় অন্তত কুড়ি জন ছাত্র-ছাত্রী (At least twenty students injured)। আহতদের উদ্ধার করে প্রথমে বান্দোয়ান ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ছয় জনকে তড়িঘড়ি অন্যত্র স্থানান্তরিত করা হয়। সূত্রের খবর, পরে আরও কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। আহত ছাত্র-ছাত্রীদের পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ডের জামশেদপুরে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: Dilip Ghosh: “সবই আসলে ওঁর ইচ্ছেয় হয়েছে'' দিলীপের নিশানায় মুখ্যমন্ত্রী

সেরা শিরোনাম

News Live Updates: মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের, অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের
মাটি খুঁড়ে প্রচুর ওষুধ উদ্ধার বিজেপি কর্মীদের, অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
GI Tag: আম-সিল্কের পর এবার আশাপুরের বেগুন, মালদার ঝুলিতে এল আরও এক GI ট্যাগ
আম-সিল্কের পর এবার আশাপুরের বেগুন, মালদার ঝুলিতে এল আরও এক GI ট্যাগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(০৬.০৭.২৬)।বারুইপুরের বর্বরতায় বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা
Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget