এক্সপ্লোর

Bengal SIR Row: 'বড় অপারেশন' হয়েছে BLO-র স্বামীর, TMC ঘনিষ্ঠর নির্দেশ অমান্যে অস্ত্রোপচারের জায়গাতেই রড দিয়ে 'বেধড়ক মার' ! SIR আবহে ভয়াবহ ঘটনা মালদায়

BLO Husband Attacked: এনুমারেশম ফর্ম বিলি থেকে ফর্ম সংগ্রহের কাজ, সব তাঁর নির্দেশ মেনে করার জন্য় চাপ দিচ্ছিল অভিযুক্ত, BLO তাতে রাজি না হওয়ায়, স্বামীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ !

অভিজিৎ চৌধুরী, মালদা:মালদার হরিশচন্দ্রপুরে BLO-র স্বামীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল। অভিযুক্ত প্রাক্তন কংগ্রেসের পঞ্চায়েত সদস্যে মহম্মদ কাশিমুদ্দিন। অভিযুক্ত শাসকদল ঘনিষ্ঠ জমি মাফিয়া বলে দাবি আক্রান্তের স্ত্রীর।

আরও পড়ুন, ডানকুনিতে মৃতের এনুমারেশন ফর্ম দিয়ে নাম তোলার চেষ্টা বাংলাদেশির ! শুভেন্দুর নিশানায় শাসকদল

কাজের চাপে BLO-র মৃত্য়ু, আত্মহত্য়ার অভিযোগ। কারও ব্রেন স্ট্রোক। কারও সেরিব্রাল অ্য়াটাক। একের পর এক অভিযোগ ঘিরে সরগরম রাজ্য়-রাজনীতি। শুধু তাই নয়... অভিযোগ, এর পাশাপাশি রয়েছে। রাজনৈতিক নেতা-নেত্রীদের হুমকি হুঁশিয়ারি। এবার, বুথ লেভেল অফিসারের স্বামীকে মারধরের অভিযোগ উঠল এক ব্য়াক্তির বিরুদ্ধে। ঘটনাস্থল মালদার হরিশ্চন্দ্রপুর। হরিশচন্দ্রপুরের সুলতাননগর গ্রাম পঞ্চায়েতে BLO-র কাজ করছেন গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকা নিবেদিতা মণ্ডল। তাঁর অভিযোগ, গত কয়েকদিন ধরেই, তাঁকে ও তাঁর স্বামীকে উত্য়ক্ত করছেন মহম্মদ কাশিমুদ্দিন নামে স্থানীয় এক ব্য়াক্তি। 

তিনি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের প্রাক্তন সদস্য় হলেও, বর্তমানে তৃণমূল ঘনিষ্ঠ বলে অভিযোগ। BLO-র দাবি, এনুমারেশম ফর্ম বিলি থেকে ফর্ম সংগ্রহের কাজ, সব তাঁর নির্দেশ মেনে করার জন্য় চাপ দিচ্ছিল অভিযুক্ত।  কিন্তু, BLO তাতে রাজি না হওয়ায়, বুধবার তাঁর স্বামীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। অভিযোগকারী BLO নিবেদিতা মণ্ডল বলেন , আগে থেকে রড, লাঠি মজুত রেখেছিল, জানে আমার স্বামীর বড় অপারেশন হয়েছে, অপারেশনের জায়গায় রড দিয়ে বাড়ি মেরেছে। আমার কাজে বাধা দিচ্ছে, ওর মতো করে আমাকে ফর্ম নিতে হবে, দিতে হবে, যেভাবে বলবে সেইভাবে ফর্ম ফিলাপ করতে হবে।  আমি খুব ভয় পাচ্ছি।

 এই ভয়ঙ্কর অভিযোগ সামনে আসার পর তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি।অভিযুক্তের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছে, তৃণমূলের দিকে আঙুল তুলেছে কংগ্রেস।মালদা জেলা বিজেপি সম্পাদক   রূপেশ আগরওয়াল বলেন, তৃণমূল কী করছে সমস্ত সমাজবিরোধীদের এগিয়ে দিয়ে কার্যকলাপ সিদ্ধি করার চেষ্টা করছে। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে সমস্ত কার্যকলাপ সিদ্ধির চেষ্টা করছে। 

মালদা প্রাক্তন বিধায়ক ও কংগ্রেস নেতা মুস্তাক আলম বলেন, কংগ্রেসের এই শিক্ষা নয়, কংগ্রেসের কর্মীরা এগুলো করেনি একদম গ্যারান্টি, অবশ্যই তৃণমূলের কর্মীরা করেছে, আর কে করবে। ' যদিও তৃণমূল আবার দায় চাপাচ্ছে কংগ্রেসের ঘাড়ে।হরিশ্চন্দ্রপুর INTTUC ব্লক সভাপতি  সাহেব দাস বলেন, শুনলাম এইরকম একটা ঘটনা, এটাও শুনলাম যে কংগ্রেস আশ্রিত যাঁরা কর্মী আছেন কংগ্রেসের, তাঁরা নাকি এই ঘটনা ঘটিয়েছে। এগুলো নিন্দনীয় ঘটনা, প্রশাসনকে বলব কড়া ব্যবস্থা নিতে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে হরিশচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি BLO-র স্বামী।থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন BLO।অভিযুক্তের কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget