এক্সপ্লোর

Malda: মূক ও বধির যুবতীকে ধর্ষণ করে খুনের চেষ্টা, অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

মানিকচক থানায় ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে।

করুণাময় সিংহ, মালদা: মানিকচকে মূক ও বধির যুবতীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, শনিবার সন্ধেয় বাড়ি ফেরার পথে, যুবতীকে ধর্ষণ করে খুনের চেষ্টা করে প্রতিবেশী যুবক। মানিকচক থানায় ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্ত যুবকের খোঁজ চলছে বলে জানিয়েছেন মালদার পুলিশ সুপার।

জীবনটা তাঁর আর পাঁচজন তরুণীর মতো নয়। জন্ম থেকে কোনও শব্দ নেই মুখে। মূক বধির সেই তরুণীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ উঠল মালদার মানিকচকে। তরুণীর দাদার অভিযোগ, শনিবার জমিতে কাজ করতে গিয়ে সন্ধেয় বাড়ি ফেরেনি বোন। এরপর রাত ৮টা নাগাদ বাড়ি ফিরে নিজেই ঘটনার কথা জানায় বছর ২৫-এর তরুণী। পরিবারের আরও অভিযোগ, আগেও এই ধরণের কাজ করার চেষ্টা করেছিল প্রতিবেশী যুবক।

নির্যাতিতার দাদা জানিয়েছেন, বিকেলে জমিতে কাজ করছিল, খোঁজাখুঁজি শুরু, রাত ৮টায় ফেরে, শরীরে আঘাতের চিহ্ন ছিল। সন্দেহ হওয়ায় জিজ্ঞাসা করি। ইশারায় বলে। এরপর মানিকচক হাসপাতালে ভর্তি করেছি। থানায় অভিযোগ জানিয়েছি। অভিযুক্তের শাস্তি চাই। আগেও এই ধরণের চেষ্টা করেছিল, তখন মিটমাট করা হয়।

ঘটনায় মানিকচক থানায় ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। মালদার পুলিশ সুপার জানিয়েছেন, তরুণীর মেডিক্যাল টেস্ট করানো হবে। অভিযুক্তের খোঁজ চলছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নির্যাতিতা। 

উল্লেখ্য, গত ৩ অগাস্ট নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল হয় দিল্লি। ওল্ড নাঙ্গাল গ্রামে খুন করার পর নির্যাতিতার পরিবারকে চাপ দিয়ে দেহ দাহ করা হয় বলে অভিযোগ। ঘটনায় জড়িত সন্দেহে এক পুরোহিতকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার প্রতিবাদে পথে নামেন এলাকার বাসিন্দারা।

৯ বছরের ওই নাবালিকার বাড়ি দিল্লির ক্যান্টনমেন্ট এলাকার পুরানা নাঙ্গলে। গ্রামে তার বাবা -মায়ের সাথে শ্মশানের সামনে একটি ভাড়া বাড়িতে থাকত মেয়েটির পরিবার। রবিবার সন্ধেয় শ্মশানের কুলার থেকে পানীয় জল আনতে যায় সে। তারপর আর ফেরেনি।

পরিবারের দাবি, কয়েকজন এসে নাবালিকার মাকে শ্মশানে ডেকে নিয়ে যায়। অভিভাবককে জানানো হয়, জল নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে নাবালিকা। পরিবারের লোকের অভিযোগ, মৃতের মাকে বোঝানো হয়, মামলা দায়ের করলে ময়নাতদন্ত হবে। তাহলে তাঁর মেয়ের অঙ্গ চুরি করা হবে। তাই অবিলম্বে তার দেহ দাহ করে দেওয়া হোক। এই নিয়েই শুরু হয় বিতর্ক। 

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget