এক্সপ্লোর

Malda News: দলীয় নেতৃত্বের বিরুদ্ধে তীব্র ক্ষোভ, স্বজন পোষণের অভিযোগে দল ছাড়লেন বিজেপির আরও এক নেতা

দক্ষিণবঙ্গে বিজেপিতে বিদ্রোহের হাওয়া কি এবার উত্তরেও? দলের সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ও সভাপতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেমালদার চাঁচলে বিজেপি ছাড়লেন এক নেতা।

করুণাময় সিংহ, মালদা: মালদার (Malda) চাঁচলে (Chanchal) বিজেপিতে (BJP) বিদ্রোহ। সাংগঠনিক জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিজেপি (bjp) ছাড়লেন মন্ডল কমিটির এক নেতা। তা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল। পদত্যাগী নেতার অভিযোগ মানতে নারাজ সাংগঠনিক জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক।

দক্ষিণবঙ্গে (South Bengal) বিজেপিতে বিদ্রোহের হাওয়া কি এবার উত্তরেও? দলের সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক ও সভাপতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে মালদার চাঁচলে বিজেপি ছাড়লেন এক নেতা। বিজেপি যুব মোর্চার চাঁচল ১২ নম্বর জেলা পরিষদ মন্ডল কমিটির কোষাধ্যক্ষের দায়িত্বে ছিলেন সন্দীপ পাণ্ডে। রবিবার জেলা নেতৃত্বের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পদ এবং দল, দুটি থেকেই ইস্তফা দিয়েছেন তিনি। 

চাঁচলের বিজেপি ত্যাগী নেতা সন্দীপ পাণ্ডের কথায়, জেলার জেনারেল সেক্রেটারি রতন দাস নিজের একটি গোষ্ঠী বানিয়েছেন। কেবল তার গোষ্ঠীর কর্মীদের গুরুত্ব দেওয়া হয়। কোনও বিষয়ে জেলা সভাপতিকে ফোনে পাওয়া যায় না বলে অভিযোগ। কোনও কাজেই থাকেন না। চাঁচলে বিজেপি ত্যাগ নেতার। পদত্যাগী নেতার নিশানায় জেলার নেতারা। পাল্টা জবাব বিজেপি নেতৃত্বের। 

উত্তর মালদা সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক রতন দাসের কথায়, ২০১৪ সালের পরে সন্দীপ পাণ্ডে দলে এসেছেন। মতের অমিল হলে তা জানানোর সঠিক জায়গা রয়েছে। যারা এই অভিযোগ করছেন বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার পথ প্রশস্ত করছেন।
  
উত্তর মালদা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উজ্জ্বল দত্তের কথায়, কাউকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, একথা সঠিক নয়। নতুন ও পুরাতনের মেলবন্ধনে বিজেপি পার্টি চলে এসেছে। আগামী দিনেও চলবে।

চাঁচলে বিজেপি ত্যাগ নেতার। স্বাগত জানাল তৃণমূল। মালদা জেলার তৃণমূল কংগ্রেস মুখপাত্র শুভময় বসুর কথায়, ধান্দাবাজে ভরে গিয়েছে বিজেপি। প্রকৃত যারা বিজেপি করত তারা কেউ বিজেপিতে থাকবে না। যাঁরা ইস্তফা দিয়েছেন তাঁরা সঠিক কাজ করেছেন। আমাদের দলে আস্তে চাইলে আবেদন করুন।স্ক্রুটিনি করে তাদের দলে নেওয়া হবে। সব মিলিয়ে চাঁচলে বিজেপি নেতার দলত্যাগ ঘিরে তুঙ্গে তরজা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget