এক্সপ্লোর

Malda: চাঁচলে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের আঁচ, হোয়াটসঅ্য়াপ গ্রুপ থেকে সরানো হল প্রচুর কর্মীকে

Malda News: কর্মীদের নাম সরিয়ে দেওয়া নিয়ে প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল। দলের একাংশের প্রতি ক্ষোভ নেতাকর্মীদের। আর যা নিয়ে দ্বিধা-বিভক্ত উত্তর মালদার সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্ব। কটাক্ষ তৃণমূলের।

করুণাময় সিংহ, মালদা: আবার প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। মালদার (malda) চাঁচল বিধানসভার বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কর্মীদের নাম সরিয়ে দেওয়া নিয়ে প্রকাশ্যে গোষ্ঠী কোন্দল। দলের একাংশের প্রতি ক্ষোভ নেতাকর্মীদের। আর যা নিয়ে দ্বিধা-বিভক্ত উত্তর মালদার সাংগঠনিক জেলার বিজেপি নেতৃত্ব। কটাক্ষ তৃণমূলের।
            নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ স্থাপন করার জন্য এবং গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য মালদার চাঁচল বিধানসভা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে বিজেপি নেতৃত্ব। কিন্তু গত বুধবার সেই গ্রুপ থেকে একের পর এক কর্মীদের বের করে দেওয়া হয়। যা নিয়ে বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে চলে আসা। 

বিক্ষুব্ধ নেতাদের অভিযোগ আসল বিজেপি কর্মীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। চাঁচল ১২ নম্বর জেলা পরিষদের মন্ডল সম্পাদক সমীক পান্ডে অভিযোগ করে বলেন, ''গতকাল রাতে দেখলাম একজন পদাধিকারী ওই গ্রুপ থেকে বিজেপি কর্মীদের  গ্রুপ থেকে বের করে দেওয়া হচ্ছে। আজকে আমরা একটা প্রশ্নচিহ্নের মধ্যে পড়ে গেছি। আমরা সংগঠন এক্ষেত্রে একটি ভূমিকা পালন করছি সেটা কারও কারও পছন্দ নাও হতে পারে। তাই হয়তো কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। পুরো বিষয়টি লিখিতভাবে জেলা সভাপতিকে জানাব।'' একই অভিযোগে সরোব চাঁচোলের শক্তি কেন্দ্রের প্রমুখ সুদর্শন চক্রবর্তীও। 
       তবে যার বিরুদ্ধে অভিযোগ বিজেপি কর্মীদের গ্রুপ থেকে বের করে দেওয়ার সেই বিজেপি নেতা মৃগাঙ্ক দাসের দাবি এটা সাংগঠনিক সিদ্ধান্ত। যদিও এই ঘটনা ঘিরে দ্বিধাবিভক্ত বিজেপি নেতৃত্ব। উত্তর মালদা সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক রতন দাস বলেন, এই গ্রুপে যারা ছিলেন তাদের অনেকেই অন্য দলে চলে গেছেন। তাই সংগঠনকে ঢেলে সাজাতে যারা প্রকৃত বিজেপির কার্যকর্তা আছেন তাদের নিয়ে নতুন গ্রুপ ক্রিয়েট করা হবে।  উত্তর মালদা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উজ্জ্বল দত্ত বলেন, এরকম কোন বিষয় জানা নেই। বিষয়টি খবর নিয়ে দেখব। অন্যান্য সমস্ত গ্রুপ সক্রিয় আছে। চাঁচোলের ক্ষেত্রে এটা কেন হয়েছে খোঁজ নিয়ে জানাবো।
            বিজেপির এই অন্তকলহোকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলেন, ''বিজেপির যা অবস্থা দেখা যাবে ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এডমিন রিমুভ হয়ে যাবে। পশ্চিমবাংলা রাজনীতিতে বিজেপি অচল এটা বারবার প্রমাণিত হচ্ছে।''

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget