এক্সপ্লোর

Malda News: জলাভূমি ভরাটের প্রতিবাদ, দম্পতিকে মারধর করে প্রাণনাশের হুমকির অভিযোগ

দু’পাশে সবুজে মোড়া রাস্তার একধারে একখণ্ড জলাভূমি। তার পুরোটাই আগাছায় ঢাকা। মাটি পড়তে পড়তে প্রায় বুজে এসেছে! মালদার গাজোলে জলাভূমি ভরাট করার অভিযোগ উঠেছে জমি মাফিয়ার বিরুদ্ধে।

করুণাময় সিংহ, মালদা: বাড়ির পাশে জলাভূমি ভরাটের প্রতিবাদ করে আক্রান্ত দম্পতি। এমনই অভিযোগ মালদার (Malda) গাজোলে (Gajol)। দম্পতিকে মারধর করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জমি মাফিয়ার বিরুদ্ধে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্তের আশ্বাস দিয়েছেন জেলাশাসক। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

দু’পাশে সবুজে মোড়া রাস্তার একধারে একখণ্ড জলাভূমি। তার পুরোটাই আগাছায় ঢাকা। মাটি পড়তে পড়তে প্রায় বুজে এসেছে! মালদার গাজোলে জলাভূমি ভরাট করার অভিযোগ উঠেছে জমি মাফিয়ার বিরুদ্ধে। তার প্রতিবাদ করায় এক দম্পতিকে মারধর করে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পর্যন্ত উঠেছে।

গাজোলের মনানিপুর এলাকার বাসিন্দা নগেন রবিদাস। তাঁর অভিযোগ, বাড়ির পাশে আগে দু’বিঘা এলাকা জুড়ে ছিল পুকুর। জমি মাফিয়া মাটি ফেলতে ফেলতে এখন তা কার্যত ডোবায় পরিণত করেছে।  জলাভূমি ভরাট করে জমি বিক্রির চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন তিনি। ব্যক্তির দাবি, কয়েকদিন আগে তিনি ও তাঁর স্ত্রী বাধা দিলে দুষ্কৃতীরা খুনের হুমকি দেয়। 

অভিযোগকারী নগেন রবিদাস বলছেন, বর্ষাকালে জল নিকাশির অন্যতম মাধ্যম এই পুকুর। তা ভরাট হয়ে গেলে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়বে। অল্প বৃষ্টিতে জলমগ্ন হবে এলাকা। প্রতিবাদ করায় মারধর। প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

চলতি মাসের গোড়ায়, থানার আইসি এবং দলের ব্লক সভাপতির মদতে ফুলহার নদীর পাড় থেকে মাটি পাচারের অভিযোগে সরব হন মালদার রতুয়ার তৃণমূল বিধায়ক। ফের জমি মাফিয়ার দৌরাত্ম্যের অভিযোগ সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ির কথায়, শাসক দলের মদত ছাড়া এ ধরনের ঘটনা সম্ভব নয়। প্রশাসনের একটা অংশ এবং শাসক দলের নেতারা একত্রিত হয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।

তৃণমূল কংগ্রেস রাজ্য সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর কথায়, দল বা সরকার এই ধরনের কাজকে সমর্থন করে না। জেলাশাসক তদন্ত করছেন। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জেলাশাসকের কাছে এবং গাজোল থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন নগেন রবিদাস। ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক। 

সেরা শিরোনাম

Malda News: আম-সিল্কের পর এবার আশাপুরের বেগুন, মালদার ঝুলিতে এল আরও এক GI ট্যাগ
আম-সিল্কের পর এবার আশাপুরের বেগুন, মালদার ঝুলিতে এল আরও এক GI ট্যাগ
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
News Live Updates: কোন্নগরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিক্ষোভ
কোন্নগরে তৃণমূল কাউন্সিলরের বাড়িতে বিক্ষোভ
Mothabari Case: মোথাবাড়িকাণ্ডে গ্রেফতার কংগ্রেস নেতা, গ্রেফতার করল NIA, কী অভিযোগ?
মোথাবাড়িকাণ্ডে গ্রেফতার কংগ্রেস নেতা, গ্রেফতার করল NIA, কী অভিযোগ?

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget