এক্সপ্লোর

Malda: ফোন না থাকায় হয়নি যোগাযোগ, বেঙ্গালুরুতে মালদার যুবকের মৃত্যুতে রহস্য

বৃহস্পতিবার সন্ধে নাগাদ খবর আসে মৃত্যু হয়েছে ২১ বছরের ওই যুবকের

অভিজিৎ চৌধুরী ও করুণাময় সিংহ, চাঁচল: উত্তরবঙ্গের পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় রহস্যের দানা বেঁধেছে। প্রায় তিন সপ্তাহ আগে বেঙ্গালুরুতে কাজের জন্য যান মালদার চাঁচল থানার গোবিন্দপাড়ার পশ্চিমপাড়ার যুবক রবিন যুগি। বৃহস্পতিবার সন্ধে নাগাদ খবর আসে মৃত্যু হয়েছে ২১ বছরের ওই যুবকের। পরিবার সূত্রে খবর, ফোন না থাকায় যোগাযোগ করা যায়নি গত কয়েক সপ্তাহ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সপ্তাহ তিনেক আগে ঠিকাদারের অধীনে নির্মাণের কাজে বেঙ্গালুরু যান রবিন যুগি। যুবকের ফোন ছিল না বলে যাওয়ার পরে বাড়িতেও যোগাযোগ হয়নি। এরই মধ্যেই বৃহস্পতিবার সন্ধেয় গ্রামের বাড়িতে খবর আসে মৃত্যু ঘটেছে যুবকের। আত্মঘাতী হয়েছে বলে ঠিকাদার সংস্থার তরফে দাবি করা হয়েছে। যদিও আত্মহত্যার  ঘটনা মানতে নারাজ পরিবার। পরিবারের দাবি, ছেলেকে খুন করা হয়েছে। ঘটনা তদন্ত  করে অভিযুক্তের কঠিন শাস্তির দাবি করেছে মৃত শ্রমিকের মা পুতুল যুগি।

আরও পড়ুন: পাঠ্যক্রম জানাতে উদ্যোগ, বিশেষ পোর্টাল খোলার ভাবনা শিক্ষা দফতরের

ঠিকাদার সংস্থার দাবি উড়িয়ে মা পুতুল যুগি বলেন, “ছেলে কোনও নেশা করত না। কোনও সম্পর্কেও ছিল না। লকডাউনের পরে এলাকায় কাজ নেই। বাড়ির অভাব অনটন দেখেই ছেলে বিল্ডিং-এর কাজ করতে যায় ভিনরাজ্যে। এইভাবে ছেলের মৃত্যুর খবর মেনে নেওয়া যায় না। ছেলেকে খুন করা হয়েছে।’’ গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। দেহ আনার জন্য শুক্রবার সকালে বেঙ্গালুরুর উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন বড় দাদা ও মৃতের বাবা শম্ভু যুগি। ছোটো ছেলেকে শেষ দেখার অপেক্ষায় পরিবারে বইছে কান্নার রোল।

এদিকে পরপর দুটি মেয়ে হওয়ায় গৃহবধূকে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে। মালদার ইংরেজবাজারের ঘটনা। পরিবার সূত্রে খবর, বছর তিনেক আগে বিয়ে হয় ২২ বছরের তরুণীর। দেড়বছর ও ৮ মাসের দুটি মেয়ে রয়েছে দম্পতির। গৃহবধূর পরিবারের অভিযোগ, পরপর দুটি মেয়ে হওয়ায় অত্যচারের মাত্রা বাড়ে। গতকাল রাতে রান্না করার সময়, স্বামী ও শাশুড়ি চড়াও হয়ে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন গৃহবধূ। স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তরা পলাতক। 

আরও পড়ুন: Telugu Dipak: মেলেনি পর্যাপ্ত প্রমাণ, বেকসুর খালাস মাওবাদী নেতা তেলুগু দীপক

সেরা শিরোনাম

News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget