এক্সপ্লোর

Malda News: ফের ভাঙন বিজেপিতে, এবার ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির চার সদস্য সামিল তৃণমূলে

Malda Political News:পুরসভা সূত্রে জানা গিয়েছে,  এই পাঁচটি রাস্তা নির্মাণে ১ কোটি ১৭  লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। আর তা নিয়ে দুর্নীতির অভিযোগ সরব বিরোধী কংগ্রেস ও বিজেপি।

করুণাময় সিংহ, মালদা: ফের বিজেপির ঘর ভেঙে তৃণমূলের শক্তি বৃদ্ধি হল মালদা (Malda) জেলায়। ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির (Panchayat Samiti) চারজন বিজেপি (BJP) সদস্য দলত্যাগ করে তৃণমূলে (TMC) যোগদান করলেন । সোমবার দুপুরে মালদা শহরের স্টেশন রোড এলাকায় তৃণমূলের জেলা কার্যালয়ে এই যোগদান কর্মসূচী অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন, তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি, দলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র জেলা সভাপতি শুভদীপ সান্যাল সহ অন্যান্যরা। এদিন বিজেপি দল ছেড়ে আসা পঞ্চায়েত সমিতির সদস্য সাধন মন্ডল, সত্যরাম মন্ডল, পায়েল সরকার এবং দুম্পি সাহার হাতে তৃণমূলের পতাকা তুলে দেন মন্ত্রী এবং দলের জেলা সভাপতি।

ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির মোট আসন ৩২টি। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পেয়েছিল ২২ টি, বিজেপি ৮টি। কংগ্রেস ১, নির্দল এক আসনে জয়ী হয়েছিল। বিজেপির দুই এবং  কংগ্রেস ও নির্দল সদস্য আগেই তৃণমূলে যোগ দিয়েছিলেন। বর্তমানে ওই পঞ্চায়েত সমিতিতে তৃণমুলের আসন হল ৩০।  বিজেপি দল ছেড়ে আসা ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির চার সদস্যদের বক্তব্য  ,ওই দলে থেকে কোন কাজ করা যাচ্ছে না।অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  মানুষের জন্য ঢালাওভাবে একের পর এক সরকারি প্রকল্পের মাধ্যমে উন্নয়ন করে চলেছেন । আমরা দীর্ঘদিন ধরে বিজেপির হয়ে জনপ্রতিনিধিত্ব করলেও আমাদের কাজ করার কোন সুযোগ দেওয়া হয়নি ওই দলের তরফ থেকে। পাশাপাশি ন্যূনতম সম্মানটুকু আমাদের মেলেনি।তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে  আমরা তৃণমূলে থেকে মানুষের জন্য কাজ করতে আগ্রহ প্রকাশ করেছি। এরপরই এদিন তৃনমূলে যোগদান করি।

মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, রাজ্যজুড়ে উন্নয়নের জোয়ার বইছে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্যই সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছে। একের পর এক প্রকল্পে মানুষকে কর্মসংস্থান সুযোগ করে দেওয়া হয়েছে। ঘরে বসে মহিলারা লক্ষী ভান্ডারের টাকা পাচ্ছেন। এসব উন্নয়নমূলক বিষয়গুলি দেখেই  ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির চারজন সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন। তাঁদেরকে আমরা দলীয় পতাকা দিয়ে স্বাগত জানিয়েছি।

তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী বলেন,ইংরেজবাজার পঞ্চায়েত সমিতির একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূলের দখলে রয়েছে। সেখানে বিজেপি দল ছেড়ে আসা আরও চারজন  সদস্য যোগদান করলেন। তাঁদেরকে দলে স্বাগত জানিয়েছি।

অন্যদিকে, বিজেপির জেলা কমিটির সদস্য অম্লান ভাদুড়ি বলেন,তৃণমূল কংগ্রেস সারা রাজ্য জুড়ে বিরোধী-শূন্য করার প্রক্রিয়া শুরু করেছে। মালদা জেলাও তার ব্যাতিক্রম নয়। মানুষ ভীতসন্ত্রস্ত হয়ে  তৃণমূলে যোগদান করছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Updates: রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
রাজ্যজুড়ে জল-যন্ত্রণা, মঙ্গলবারও হলুদ সতর্কতা, কোথায় কেমন থাকবে পরিস্থিতি?
News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget