এক্সপ্লোর

Malda: পঞ্চায়েত ভোটের আগে মানিকচকে ফের আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ১

পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল আগ্নেয়াস্ত্র, অনুমান পুলিশের। চক্রের বাকি পান্ডাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

করুণাময় সিংহ, মালদা: মালদার মানিকচকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ১। মানিকচকের এনায়েতপুরে উদ্ধার আগ্নেয়াস্ত্র, গুলি। পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল আগ্নেয়াস্ত্র, অনুমান পুলিশের। চক্রের বাকি পান্ডাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

পূর্ব বর্ধমানে গ্রেফতার: গত ১৯ অক্টোবর আগ্নেয়াস্ত্র পাচারের অভিযোগে ২ ব্যক্তিকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের কুসুমগ্রাম বাস স্ট্যান্ড থেকে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে দাবি, মন্তেশ্বরের বাসিন্দা কুরবান আলি ওই আগ্নেয়াস্ত্র নিয়ে আসে বিক্রির জন্য। মুর্শিদাবাদের ডোমকলের বাসিন্দা রাকেশ মোল্লাকে ওই আগ্নেয়াস্ত্র পাচারের কথা ছিল। তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালয়ে দু’জনকে ধরে ফেলে এসটিএফ। ধৃত কুরবানের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে।  

কলকাতাতেও বেআইনি অস্ত্র: বেআইনি অস্ত্র উদ্ধার হয়েছে কলকাতাতেও। খাস কলকাতার আমর্হার্স্ট স্ট্রিট থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। পুলিশ সূত্রে খবর, আগ্নেয়াস্ত্র সহ নিউ আলিপুরের বাসিন্দা, অভিযুক্ত জয় চৌধুরীকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। পুলিশ সূত্রে খবর, আজ সকালে আমর্হার্স্ট স্ট্রিট থানা এলাকার এপিসি রোড থেকে আগ্নেয়াস্ত্র সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ৪টি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড সেভেন এম এম পিস্তলের কার্তুজ।   

শুধু আমর্হার্স্ট স্ট্রিট নয়, গত কয়েকদিনে একাধিক জেলা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। উত্তর ২৪ পরগনার শাসনের তৃণমূল নেতা সুকুর আলির বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। সম্প্রতি নাবালকদের ওপর বোমাবাজির ঘটনা ঘটেছে  দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে। সেখান থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।  গত ২৯ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনার কাশীপুর থেকেও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। মুর্শিদাবাদের ডোমকলে মিষ্টির ব্যবসার আড়ালে অস্ত্রের কারবার চালানোর অভিযোগ। ডোমকল থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে রাজ্য পুলিশের STF। 

পঞ্চায়েত ভোটের আগে উদ্ধার হচ্ছে একের পর এক বেআইনি অস্ত্র। ১৫ দিনের মাথায় ফের দক্ষিণ ২৪ পরগনার কাশীপুরে উদ্ধার হল ৫টি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ।  এনিয়ে তৃণমূল সরকারকে নিশানা করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে শাসকদলও।

আগ্নেয়াস্ত্র হাতে তৃণমূল নেতার ছেলে: সোশাল মিডিয়ায় ছবি ভাইরাল হতেই পঞ্চায়েত ভোটের মুখে শুরু হয়েছে বিতর্ক। মালদার রতুয়া ১ নম্বর ব্লকের কাহালা এলাকার ঘটনা। তৃণমূলের অঞ্চল সহ সভাপতি মহম্মদ হবদরুজ্জোহার ছেলে মহম্মদ ফারাদের হাতে আগ্নেয়াস্ত্র, এই ছবি সম্প্রতি ভাইরাল হয়। ভাবমূর্তি নষ্ট করার জন্য ষড়যন্ত্র, দাবি তৃণমূলের অঞ্চল সহ সভাপতির। বিজেপির দাবি, পঞ্চায়েত ভোটের আগে মানুষকে ভীত-সন্ত্রস্ত করে তুলতে এ ধরনের ছবি পোস্ট করা হচ্ছে। অন্যায় করলে দল পাশে দাঁড়াবে না, পুলিশ-প্রশাসন ব্যবস্থা নেবে, প্রতিক্রিয়া তৃণমূলের। 

সেরা শিরোনাম

West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget