এক্সপ্লোর

Malda: টানা পাঁচদিন নেই বিদ্যুৎ, মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ বাসিন্দাদের

Malda News: ইলেকট্রিক পোস্ট থেকে ছেড়া অবস্থায় ঝুলছে তার!বিদ্যুতের পোস্ট থেকে ছেঁড়া অবস্থায় ঝুলছে তার। বিদ্যুত্‍ না থাকায় মিলছে না পানীয় জল। গ্রামের একমাত্র কুয়ো থেকে কষ্ট করে তুলতে হচ্ছে জল। 

করুণাময় সিংহ, মালদা: বিদ্যুৎ নেই গোটা এলাকায়। মালদার (Malda) হবিবপুরের (Habibpur) একাধিক এলাকা বিদ্যুৎবিহীন। তারই প্রতিবাদে মালদা-নালাগোলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। কেউ বা কারা বিদ্যুতের তার চুরি করে নিয়ে যাওয়ায় এই বিপত্তি, দাবি বিদ্যুত্‍ দফতরের। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা।

অসহ্য গরমের মধ্যে টানা পাঁচদিন ধরে দেখা নেই বিদ্যুতের! বিদ্যুতের পোস্ট থেকে ছেঁড়া অবস্থায় ঝুলছে তার। ইলেকট্রিক পোস্ট থেকে ছেড়া অবস্থায় ঝুলছে তার!বিদ্যুতের পোস্ট থেকে ছেঁড়া অবস্থায় ঝুলছে তার। বিদ্যুত্‍ না থাকায় মিলছে না পানীয় জল। গ্রামের একমাত্র কুয়ো থেকে কষ্ট করে তুলতে হচ্ছে জল। 

এই দুর্ভোগের ছবি মালদার হবিবপুরের। অভিযোগ,  হুড়াবাড়ি, গোপালনগর সহ হবিবপুর এলাকার ৫টি গ্রামে গত ৫ দিন ধরে নেই বিদ্যুত্‍! বারবার বিদ্যুৎ দফতরে অভিযোগ জানানোর পরেও হয়নি সুরাহা। বিদ্যুৎ ফেরানোর দাবিতে শেষপর্যন্ত পথে নামেন গ্রামবাসীরা। মালদার ব্যস্ততম নালাগোলা রাজ্যসড়কের ওপর হাঁড়ি-কলসি নিয়ে বসে পড়ে দেখানো হয় বিক্ষোভ।

এলাকার এক বিক্ষোভকারী বাসিন্দা বলেন, ''আমাদের এখানে ৫দিন ধরে বিদ্যুৎ নেই। জল পাচ্ছি না, গরমে কষ্ট হচ্ছে। বারবার বিদ্যুৎ দফতরে জানিয়েও লাভ হয়নি। বাধ্য হয়ে অবরোধ করেছি।'' মাদল  বাজিয়ে দেখানো হয় অভিনব প্রতিবাদ। 

অবরোধের ফলে রাজ্য সড়কে তৈরি হয় ব্যাপক যানজট। মালদার নালাগোলা রাজ্যসড়ক অবরোধের ফলে যানজট। হবিবপুর থানার পুলিশের হস্তক্ষেপে প্রায় দু’ঘণ্টা পর ওঠে অবরোধ। বিদ্যুতের তার চুরি যাওয়ার কারণেই বিপত্তি, দাবি রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের স্থানীয় অফিসের।

হবিবপুরের বিদ্যুৎ দফতরের আধিকারিক, গণেশ চৌধুরী জানিয়েছেন, ''বিদ্যুতের তার চুরি হয়ে গেছে। সেই কারণেই এই সমস্যা। জেলার বিদ্যুৎ দফতরে জানিয়েছি। নতুন তার এলেই সমস্যার সমাধান হবে।'' সব মিলিয়ে চরম ভোগান্তি সাধারণ মানুষের।

আরও পড়ুন: জুলাইতে এই দিনগুলি বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন পুরো তালিকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭

ভিডিও

RG Kar Incident |
RG Kar Incident |
BJP Government in Bengal | অধ্যাপিকার জমি 'দখল' করে তৈরি হচ্ছে BJP-এর পার্টি অফিস! থানায় ছাত্র
Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget