এক্সপ্লোর

Malda News: বিকেলে পরিত্যক্ত বাড়িতে খেলতে যায় ৫ শিশু, পড়ে থাকা বলে পড়ে নজর, পা দিতেই মর্মান্তিক ঘটনা মালদায় !

Malda Bomb Blast: ফের বোমার আঘাতে রক্তাক্ত শৈশব, আবারও বোমাকে বল ভেবে খেলতে গিয়ে মর্মান্তিক ঘটনা মালদা জেলায়

করুণাময় সিংহ, মালদা: ফের বোমার আঘাতে রক্তাক্ত শৈশব। আবারও বোমাকে বল ভেবে খেলতে গিয়ে মর্মান্তিক ঘটনা মালদা জেলায়। পরিত্যক্ত বাড়িতে খেলতে গিয়ে বোমার আঘাতে আহত দুই শিশু ! আহতদের নিয়ে যাওয়া হল সিলামপুর গ্রামীণ হাসপাতালে। ঘটনাটি ঘটেছে কালিয়াচক থানা এলাকার বীরনগর ২ গ্রাম পঞ্চায়েতের দিনুটোলা গ্রামে।

আরও পড়ুন, 'সুপ্রিম' নির্দেশে SSC-র ২০১৬-র গোটা প্যানেল বাতিল, কী আছে প্রাথমিকের ৩২ হাজার শিক্ষক-শিক্ষিকার ভাগ্যে ?

ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছেছে কালিয়াচক থানার পুলিশ। ‌ পুলিশ ওই এলাকাকে ফিতে দিয়ে ঘিরে ফেলেছে, পাশাপাশি বোম স্কোয়াডেও খবর দেওয়া হয়েছে পুলিশের তরফে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেল তিনটে নাগাদ পাঁচ শিশু পরিত্যক্ত বাড়িতে খেলতে গিয়েছিল। সেখানেই একটি বল পায় ওই শিশুরা। ওই বলটি নিয়ে খেলতে গিয়েই বিপত্তি ঘটে। বলটিকে মাটিতে ছুঁড়তেই বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে আহত হয় দুই শিশু , বাকিরা বিস্ফোরণের আওয়াজে অচৈতন্য হয়ে যায়।  স্থানীয়রা বিস্ফোরণের আওয়াজ পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে। এরপরে দ্রুত উদ্ধার করে ওই দুই শিশুকে সিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। 

অতীতে লালগোলা থানা এলাকাতেও এমন ঘটনা ঘটেছিল। নসীপুর দিয়ার এলাকায়  পরিতক্ত বাড়িতে রাখা হয়েছিল বোমা। সেখানে খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিল ওই দুই ছাত্র- ছাত্রী। এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছিল এলাকা জুড়ে। বছর দুয়েক আগে পূর্ব মেদিনীপুরেও ঘটেছিল মর্মান্তিক ঘটনা। খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ কেড়ে নিয়েছিল বারোটা প্রাণ। ঘটনার ১১ দিন পর খাদিকুল গ্রামে যান মুখ্য়মন্ত্রী।  প্রতিবারের মতো সেবারও প্রশাসনের তরফে নানা প্রতিশ্রুতি শোনা গিয়েছিল। কিন্তু সেগুলোর বাস্তবায়ন হয়েছে কিনা, তা নিয়েই বড়সড় প্রশ্ন তুলে দিল কোলাঘাটের বিস্ফোরণ। কোলাঘাটের পয়াগ গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে ফিরল এগরার খাদিকুলে বাজি বিস্ফোরণে ঝলসে ১১ জনের মৃত্য়ুর ভয়াবহ স্মৃতি।

পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ কেড়েছিল ১১টি প্রাণ। সেই বিস্ফোরের তীব্রতা এতটাই ছিল যে ছিন্নভিন্ন হয়ে যায় মৃতদেহগুলো। বিস্ফোরণের তীব্রতায় পুকুরে গিয়ে পড়ে মৃতদেহ। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল গোটা এলাকা। এক বছর পর পূর্ব মেদিনীপুরেরই কোলাঘাটের পয়াগ গ্রামে বেআইনিবাবে মজুত বাজিতে বিস্ফোরণের তীব্রতা মনে করাল এগরার খাদিকুল গ্রামে ভয়াবহ বিস্ফোরণের সেই ছবি। এগরায় বিস্ফোরণের পর বিতর্কের মুখে তৎপর হয় প্রশাসন। ঘটনার ১১ দিন পর খাদিকুল গ্রামে যান মুখ্য়মন্ত্রী। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ
Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Malda: ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে
ঘাস কাটতে যাওয়া মহিলাকে খুনের অভিযোগ, চাঞ্চল্য ছড়াল মালদার হরিশ্চন্দ্রপুরে

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget