এক্সপ্লোর

Malda News: গ্যাস কাটার দিয়ে খোলা হল তালা, সোনার দোকানে বড়সড় চুরি মালদায়

Malda Gold Robbery: মানিকচক থানার ধরমপুর পঁচিশায় সোনার দোকানে চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য।

করুণাময় সিংহ, মালদা: মানিকচক থানার (Manikchak) ধরমপুর পঁচিশায় সোনার দোকানে চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য। গ্যাস কাটার এর মাধ্যমে তালা কেটে এই চুরির ঘটনা ঘটেছে। ঘটনার স্থলে উপস্থিত মানিকচক থানার পুলিশ। প্রায় দেড় কেজি রুপো-সহ লক্ষাধিক টাকার সোনার সামগ্রী চুরি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)।

গত বছরের একেবারে শেষদিকে, এর আগে একটি সোনা চুরির ঘটনা প্রকাশ্যে আসে পূর্ব বর্ধমানে। নকল সোনার গয়না পরে সোনার দোকানে গিয়ে, আসল সোনার গয়না (Gold Jewellery) বদলে নিত এক মহিলা চক্র। অভিনব পদ্ধতিতে চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল চক্রের এক মহিলা। মহিলার কাছে থাকা ব্যাগ থেকে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের  সোনার গহনা -সহ নগদ ৩৩ হাজার টাকা উদ্ধার করল কাটোয়া থানার পুলিশ (Police)। পুস্পা খাতুন নামে ওই মহিলা কাটোয়ার কাছারি রোডের জুয়েলারি দোকানে সোনার আংটি কিনতে এসেছিল। দোকানের কর্মচারীরা মহিলাকে সোনার আংটি দেখাচ্ছিলেন। পুষ্পা খাতুন নিজের আঙুলে আংটি পরে  দেখতে দেখতে তার আঙুলে থাকা একটি নকল সোনার আংটি  খুলে দোকানের বক্সে রেখে  আসল সোনার আংটি পরে  চম্পট দেয়। মহিলা চলে যাওয়ার পর দোকানের কর্মচারীদের  এই ঘটনা নজরে  আসে। দোকানের তরফ থেকে  কাটোয়া থানায় বিষয়টা  জানানো হয়। পুলিশ খুঁজতে শুরু করে ঘন্টা খানেকের মধ্যেই কাটোয়া স্টেশনের কাছ থেকে পুষ্পা খাতুন নামে মহিলাকে গ্রেফতার করে। ঘটনাটি ঘটেছে কাটোয়া শহরের স্টেশন রোডে। সোনার গহনা চুরির অভিযোগে ধৃত  পুষ্পা খাতুনের বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার কুলারি গ্রামে। পুষ্পার বিরুদ্ধে  এর আগেও সোনার দোকানে  চুরির অভিযোগ উঠেছে।

আরও পড়ুন, 'কে আসল ? কে ভুয়ো শিক্ষক ? আজ চেনা যায় না', সরস্বতী পুজোয় বিস্ফোরক শুভেন্দু

প্রসঙ্গত, এই প্রথমবার নয়, আগেও এমন ঘটনা ঘটেছে। এর আগে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে সোনার দোকানে অভিনব উপায়ে চুরি করে পালিয়েছিল দুই যুবক। পুলিশ সূত্রে খবর, কামালগাজির মোড়ে ওই সোনার দোকানে মাদুলি কিনতে দুই যুবক আসে। রুপোর মাদুলি কিনে তারা টাকাও দেয়। তারপর কথায় কথায় দোকান মালিককে ব্যস্ত রেখে লক্ষাধিক টাকার সোনার গয়না হাতসাফাই করে। দুই যুবক চলে যাওয়ার পর বিষয়টি নজরে পড়ে মালিকের। গোটা ঘটনা ধরা পড়েছে দোকানের সিসি ক্যামেরায় (CCTV)। নরেন্দ্রপুর থানায় দায়ের হয় অভিযোগ। পুলিশ সূত্রে খবর, দুই অভিযুক্ত প্রায় প্রায় ১৫০ গ্রাম সোনার গয়না চুরি করে চম্পট দেয়। যার আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ ৫০ হাজার টাকা। সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাঁদের দুজনের মাথায় টুপি ছিল। মূলত হিন্দিতেই কথা বলতে থাকে। মাদুলি কেনার পর তার টাকাও মিটিয়ে দেয়। কিন্তু এরপর সোনার গয়না কেনার জন্য দোকান মালিককে গয়না দেখাতে বলে। সেই ফাঁকে থাকা ৭ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের সোনার গয়না নিয়ে নেয়। অভিযোগ জানানোর পর সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে নামে নরেন্দ্রপুর থানার পুলিশ। 

সেরা শিরোনাম

News Live Updates: বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
বাড়ির সামনে নজরদারি চালাচ্ছে পুলিশ, ভিডিও পোস্ট অভিষেকের, লিখলেন, 'মনে হচ্ছে হামলার পরিকল্পনা'
Kali Puja 2026: চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
চাঁচলের রাজার হাত ধরে শুরু, এবার ৩০০ বছরে পা ঐতিহাসিক কালী দৌড়, জনজোয়ার মালদার মালতীপুরে
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস, কী অভিযোগ ?
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget