এক্সপ্লোর

Malda News: জানালার গ্রিল কেটে প্রবেশ, সস্ত্রীক শিক্ষকের গলায় অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুঠ দুষ্কৃতীদের; আতঙ্ক ইংরেজবাজারে

Robbery: পুলিশ সূত্রে খবর, ৮ থেকে ১০ জনের একটি দুষ্কৃতী দল হানা দিয়েছিল ওই বাড়িতে ।

করুণাময় সিংহ, ইংরেজবাজার : সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক ডাকাতির ঘটনা ঘটেছে। এবার ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর এলাকায় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। প্রাথমিক শিক্ষক ও তাঁর স্ত্রীর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুঠ করেছে দুষ্কৃতীরা, এমনই অভিযোগ উঠেছে। ঘটনা ঘিরে এলাকায় শোরগোল পড়ে গেছে। এনিয়ে তদন্তে নেমেছে ইংরেজ বাজার থানার পুলিশ।

বাড়ির জানালার গ্রিল কেটে ডাকাত দল ঘরে প্রবেশ করে। এরপর সরাসরি শোওয়ার ঘরে ঢুকে পেশায় প্রাথমিক শিক্ষক আনোয়ার হোসেন ও তাঁর স্ত্রীর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে সর্বস্ব লুট করা হয়। মারধর করা হয় প্রাথমিক শিক্ষককে। পুলিশ সূত্রে খবর, ৮ থেকে ১০ জনের একটি দুষ্কৃতী দল হানা দিয়েছিল ওই বাড়িতে । দুষ্কৃতীরা চার ভরি সোনা, সাড়ে তিন লক্ষ টাকা নগদ-সহ অনেক কিছু লুঠ করেছে বলে দাবি করা হয়েছে। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। 

আগেও মালদায় ডাকাতি-

এর আগে গত জুন মাসে ভর সন্ধ্যায় মালদার চাঁচল থানার মালতীপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছিল। আগ্নেয়াস্ত্র দেখিয়ে সোনার দোকানে লুটপাট চালানো হয়। গুলিবিদ্ধ হন দোকান মালিক গৌতম সেন। এলাকার মানুষ বাধা দেওয়ার চেষ্টা করলে, দুষ্কৃতীরা বোমা মারতে মারতে এলাকা ছেড়ে পালায় বলে স্থানীয়দের দাবি। ঘটনাস্থলে যায় পুলিশ বাহিনী।

এদিকে পুরুলিয়া (Purulia) সোনার দোকানে (Gold Shop) ডাকাতির ঘটনায় মাস্টার মাইন্ড রবি গুপ্তকে গত অক্টোবর মাসে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, জেলে বসেই এই ঘটনার নকশা তৈরি করেছিল অভিযুক্ত। সে দেশের বিভিন্ন প্রান্তে সোনার দোকানে ডাকাতির ছক করত বলে পুলিশ সূত্রে খবর। 

পুরুলিয়ায় সোনার দোকানে বড়সড় ডাকাতি কাঁপিয়ে দিয়েছিল গোটা বাংলাকে। নিরাপত্তারক্ষীকে বেঁধে রেখে, বন্দুক দেখিয়ে বেপরোয়া লুঠতরাজ করেছিল দুষ্কৃতীরা। গত ২৯ অগাস্ট পুরুলিয়া (Purulia) শহরের নামোপাড়া এলাকায় ১টি সোনার বিপণিতে ৭ জনের দুষ্কৃতী দল লুঠপাট চালায়। যাওয়ার আগে বিপণির হার্ডডিস্ক খুলে নিয়ে যায়। ঘটনায় প্রায় ৮ কোটি টাকার সোনার ও হিরের সামগ্রী লুট করে। এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে প্রথমে দিল্লি থেকে ১ জন ও পরে বিহার থেকে ১জনকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করার পর অজয় যাদবকে গ্রেফতার করা হয়। আর পরে পুলিশের জালে ঘটনার মূল পাণ্ডা। পুলিশ সূত্রে খবর, রবি যে হোয়াটসঅ্যাপ নম্বর থেকে এই ডাকাতির প্ল্যান করেছিল তা অন্য দেশের। বাজেয়াপ্ত করা হয় ৩টি মোটর বাইক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US-Iran War: আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
RBI Alert :  ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
Israel-Iran War: মিসাইল হামলার অভিঘাত সয়ে নিল চিনা সংস্থার গাড়ি, না ধরল আগুন, না অন্য কোনও সমস্যা, জীবিত বেরিয়ে এলেন ৫ যাত্রী
মিসাইল হামলার অভিঘাত সয়ে নিল চিনা সংস্থার গাড়ি, না ধরল আগুন, না অন্য কোনও সমস্যা, জীবিত বেরিয়ে এলেন ৫ যাত্রী
Andhra Pradesh Population Draft Policy: একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম
একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম

ভিডিও

ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ২ : পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ আমজনতার হেঁসেলেও । ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৩.২০২৬ ) পর্ব ১: 'বেহায়া বিজেপি, দালাল নির্বাচন কমিশন,' নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda LIVE
Mudiali Caitra Sale | ক্যারাভ্যান ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ও মুদিয়ালি ক্লাবের যৌথ উদ্যোগে জমজমাট চৈত্র সেল

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
আমেরিকার ৩০০০ কোটির রেডার সিস্টেম গুঁড়িয়ে দিল ইরান, শুধু একটি, না একাধিক? ধোঁয়াশা জারি
RBI Alert :  ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
ডিজিটাল জালিয়াতির শিকার হলে পাবেন ক্ষতিপূরণ ! বড় পদক্ষেপ নিচ্ছে RBI
Israel-Iran War: মিসাইল হামলার অভিঘাত সয়ে নিল চিনা সংস্থার গাড়ি, না ধরল আগুন, না অন্য কোনও সমস্যা, জীবিত বেরিয়ে এলেন ৫ যাত্রী
মিসাইল হামলার অভিঘাত সয়ে নিল চিনা সংস্থার গাড়ি, না ধরল আগুন, না অন্য কোনও সমস্যা, জীবিত বেরিয়ে এলেন ৫ যাত্রী
Andhra Pradesh Population Draft Policy: একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম
একের বেশি সন্তান নিলে টাকা দেবে সরকার, মিলবে ভর্তুকি, অন্য সুযোগ-সুবিধাও, ভারতে এই প্রথম
Best Retirement Plan : ৪০ বছরেই নিতে পারেন অবসর, মাসে পাবেন ৫০ হাজার টাকা, কীভাবে সম্ভব জানেন ? 
৪০ বছরেই নিতে পারেন অবসর, মাসে পাবেন ৫০ হাজার টাকা, কীভাবে সম্ভব জানেন ? 
Best Stocks To Buy : ৬৯৫ কোটির ব্লক ডিল, এই স্টক নজর কেড়েছে গোল্ডম্যান স্যাক্স ও টাটা মিউচুয়াল ফান্ডের, আপনার আছে
৬৯৫ কোটির ব্লক ডিল, এই স্টক নজর কেড়েছে গোল্ডম্যান স্যাক্স ও টাটা মিউচুয়াল ফান্ডের, আপনার আছে
Flipkart Layoff: ফ্লিপকার্টে বড় ধাক্কা, পারফরম্যান্স রিভিউয়ের পর কাজ হারালেন ৩০০ কর্মী
ফ্লিপকার্টে বড় ধাক্কা, পারফরম্যান্স রিভিউয়ের পর কাজ হারালেন ৩০০ কর্মী
Stock Market Crash : একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
একদিনে বিনিয়োগকারীদের ১০ লক্ষ কোটি টাকা ক্ষতি, আজ সেনসেক্স পড়ল ১,১০০ পয়েন্টের বেশি  
Embed widget