এক্সপ্লোর

Malda News: আবর্জনার স্তুপে বোমা, বোতল কুড়োতে গিয়ে বিস্ফোরণে জখম নাবালক

বোতল কুড়োতে গিয়ে বোমা ফেটে জখম হল নাবালক

মালদা: বোতল কুড়োতে গিয়ে বোমা ফেটে জখম হল নাবালক (Minior Boy)। ঘটনাটি ঘটেছে রামপুরহাট (Rampurhat) শহরে ৭ নং ওয়ার্ডে মহাজন পর্টি এলাকায়। জানা গিয়েছে নাবালকের নাম সৈয়দ সেখ বাড়ি বিহারের পাকুরে।  ঘুরে ঘুরে বোতল কুড়িয়ে বেড়াত ওই নাবালক। আজ মহাজন পর্টি এলাকায় জমে থাকা আবর্জনায় বোতল কুড়াতে গেলেই বিপত্তি ঘটে।

তা থেকে ভয়াবহ বোমা বিস্ফোরণে জখম হয় ওই নাবালক। তার ডান হাত কার্যত উড়ে যায় বোমা বিস্ফরণে। ক্ষতিগ্রস্থ হয় ডান দিকে চোয়াল। গুরুতর অবস্থায় রামপুরহাট মেডিক্যাল কলেজের হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই নাবালককে, সেখানেই তাঁর চিকিৎসা চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে রামপুরহাট থানার পুলিশ।

গত জানুয়ারিতে টিকটিকিপাড়ায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বল ভেবে খেলতে গিয়ে জখম হয় তিন বালক। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ এই ঘটনা ঘটে। কয়েকজন বালক মাঠে খেলা করছিল। বল ভেবে তুলে নেয় গোলাকার বস্তু। নাড়াচাড়া করার সময় বিস্ফোরণ ঘটে। গুরুতর জখম তিনজনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।

পাশাপাশি হালিশহরের (Halisahar) জগন্নাথ ঘাটে বিস্ফোরণ (Halisahar Blast)-এর ঘটনা ঘটে। বোমা ফেটে মৃত্যু হয় প্রথম বর্ষের এক কলেজ পড়ুয়ার। বিস্ফোরণের অভিঘাতে ঘটনাস্থলে প্রায় আড়াই ফুট গর্ত হয়ে গিয়েছে বলে খবর। গঙ্গার পাড়ে মজুত বোমা থেকেই বিস্ফোরণ বলে অনুমান পুলিশের। ঘটনাস্থলে যায় ফরেন্সিক টিম। স্থানী সূত্রে খবর, এদিন বিকেলে নৈহাটি থানার অন্তর্গত হালিশহর কোনা মোড় গঙ্গার ঘাটে হঠাৎই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনা আরও বেশ কয়েকজন আহত হন বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

গঙ্গাপাড়ে হঠাৎই বিস্ফোরণে অভিঘাতে আড়াই ফুট গভীর গর্ত হয়ে গেল রাস্তায় ঘটনাস্থলেই প্রাণ গেল এক কলেজ পড়ুয়ার। প্রজাতন্ত্র দিবসের পরদিন এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার হালিশহরের জগন্নাথ ঘাট এলাকায়‍। যাকে কেন্দ্রে করে ফের সরগরম উত্তর ২৪ পরগনার রাজনীতি। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুপুর সাড়ে ৩টের পর আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নৈহাটি থানার পুলিশ। মৃতের নাম সুমিত সিংহ। বয়স ১৯ বছর। তিনি ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজের বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে রাজ্যের শাসক দল। অভিযোগ উড়িয়ে পাল্টা জবাব দিয়েছে পদ্ম শিবির। 

সেরা শিরোনাম

২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Embed widget