এক্সপ্লোর

Malda Theft: ফাঁকা বাড়িতে দেদার লুটপাট-চুরি, সব হারিয়ে সর্বস্বান্ত দুই পরিবার

Malda Theft Looting: সোমবার সকালে ঘটনস্থলে গিয়ে চুরির তদন্ত শুরু করেছে বামনগোলা থানার পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ। 

অভিজিৎ চৌধুরী, মালদা: বাড়িতে না থাকার সুযোগ নিয়ে একই রাতে দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদার বামনগোলা থানার পাকুয়াহাট এলাকায়। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা পাকুয়াহাট পঞ্চায়েতের টিয়াটিকা এলাকায়। ঘটনার খবর পেয়ে সোমবার সকালে ঘটনস্থলে গিয়ে চুরির তদন্ত শুরু করেছে বামনগোলা থানার পাকুয়াহাট ফাঁড়ির পুলিশ। 

তবে এক মাসের মধ্যে ওই এলাকায় বারংবার চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে? জানা যায়, টিয়াকাটি গ্রামের শিবনাথ বিশ্বাসের গোটা পরিবার রবিবার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাই। অপরদিকে মালতি পণ্ডিত, তিনিও ওই দিনই একটি শ্রাদ্ধ অনুষ্ঠানে যোগ দিতে যান। এদিন সকালে দুই বাড়ির সদস্যরা প্রতিবেশীদের ফোনে খবর পেয়ে বাড়িতে ছুটে এসে দেখেন বাড়ির সদর দরজার তালা ভাঙা অবস্থায় পরে রয়েছে। 

বাড়ির সমস্ত জিনিস পত্র লন্ডভন্ড। চুরির পর চোরেরা দুই বাড়িতে তান্ডব চালায়। দুই পরিবারের বাড়ি থেকে বেশ কিছু সোনার অলংকার সহ প্রায় ২০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় বলে অভিযোগ। গোটা ঘটনা নিয়ে দুই বাড়ির গৃহ কর্তারা পাকুয়াহাট ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এদিনের চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এলাকা জুড়ে।

অন্যদিকে, মালদার আরেক জায়গায় ভুয়ো ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে। ওষুধ বিক্রির লাইসেন্সই (Drug Licence) ছিল না। তার উপর নিষিদ্ধ ওষুধের কারবার। হাতেনাতে ব্যবসায়ীকে গ্রেফতার করল মালদা পুলিশ (Malda police)। দোকান থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণ বেআইনি ওষুধ। তবে শুধুমাত্র একটি দোকানে নয়, মালদার যত্রতত্র এমন বেআইনি ওষুধের দোকান গজিয়ে উঠেছে এবং সেখানে রমরমিয়ে নিষিদ্ধ ওষুধের ব্যবসা চলছে বলে দাবি পুলিশের।

মালদার হরিশচন্দ্রপুর থানার অন্তর্গত বারদুয়ারী এলাকার ঘটনা। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে একটি বেআইনি ওষুধের দোকানে হানা দেয় পুলিশ। সেখান থেকে ১১৫ বোতল কোরেক্স বাজেয়াপ্ত করে পুলিশ। এ ছাড়াও উদ্ধার হয় ফেনসিডিল-সহ বেশ কিছু বেআইনি ওষুধ উদ্ধার হয়, যার বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা।

সেরা শিরোনাম

West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
News Live Updates: 'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
'বারুইপুরকাণ্ডে রাজা নামে একজনকে আড়ালের চেষ্টা চলছে, সে নাকি বিজেপি কর্মী', ভিডিও পোস্ট করে দাবি তৃণমূলের
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি

ভিডিও

Baruipur News: বারুইপুরে গণপিটুনি, সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে গ্রেফতার ২০
Baruipur News |
Baruipur News |
Baruipur News |
Baruipur Incident News | তদন্ত মুখ্যমন্ত্রী করতে দিয়েছে, যেই হোক তাঁর বিরুদ্ধে ব্যবস্থা হবে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget