এক্সপ্লোর

Malda News: মালদায় TMC নেতা খুনে গ্রেফতার ৪, আটক এক, ১০ দিনেরও বেশি সময় ধরে ঘাঁটি গেড়েছিল দুষ্কৃতীরা !

Malda TMC Leader Murder Case : তৃণমূল নেতা দুলাল সরকারের গতিবিধির ওপর নজর রাখছিল দুষ্কৃতীরা, কে বা কারা দিয়েছিল খুনের সুপারি? রাজনৈতিক কারণে খুন না অন্য কোনও কারণ? 

মালদা: মালদায় তৃণমূল নেতা খুনে গ্রেফতার ৪, আটক ১।  ধৃতদের মধ্যে ২ জন সুপারি কিলার, উদ্ধার ৫টি আগ্নেয়াস্ত্র। ধৃতদের মধ্যে ২ জন বিহারের বাসিন্দা। রীতিমতো রেকি করে তৃণমূল জেলা সহ সভাপতিকে খুন। ১০ দিনেরও বেশি সময় ধরে মালদায় ঘাঁটি গেড়েছিল দুষ্কৃতীরা। দুলাল সরকারের গতিবিধির ওপর নজর রাখছিল দুষ্কৃতীরা। কে বা কারা দিয়েছিল খুনের সুপারি? রাজনৈতিক কারণে খুন না অন্য কোনও কারণ? 

মালদায় প্রকাশ্য়ে গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা! তৃণমূল জেলা সহ সভাপতিকে তাড়া করে পরপর গুলি। দোকানে ঢুকে দুলাল সরকারকে গুলি করে খুন। সিসি ক্য়ামেরায় হাড় হিম করা ছবি। তৃণমূল নেতাকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি, দাবি প্রত্যক্ষদর্শীদের। নিহত দুলাল সরকার তৃণমূলের মালদা জেলার সহ সভাপতি। ইংরেজবাজার পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও ছিলেন। নিহত তৃণমূল নেতার স্ত্রীও কাউন্সিলর। 

আজ শেষকৃত্য় হবে মালদার নিহত তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের। শেষকৃত্যে উপস্থিত থাকবেন মন্ত্রী ফিরহাদ হাকিম, রাজ্য়ের মন্ত্রী, দলের বিধায়করা। মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গ থেকে প্রথমে নিহত নেতার দেহ নিয়ে যাওয়া হবে তাঁর বাসভবনে। সেখানে শ্রদ্ধাজ্ঞাপনের পর কাউন্সিলর অফিস, জেলার তৃণমূল অফিস়-সহ বিভিন্ন স্থান হয়ে দুপুর নাগাদ ইংরেজবাজার পুরসভায় পৌঁছবে তৃণমূল নেতার দেহ। এরপর তাঁর শেষকৃত্য করা হবে মালদহের সোদুল্লাপুর শ্মশানে।

রাজ্যে রাজনৈতিক খুনের বহর বেড়েই চলেছে। দুষ্কৃতীরা একেবারে দোরগড়ায় দাঁড়িয়ে তাক করে গুলি ছুঁড়ছে। তা সে পাণিহাটির তৃণমূল নেতা খুনের ঘটনাই হোক, কিংবা কিছু আগের খাস কলকাতায় ঘটে যাওয়া শ্যুটআউট। এবার মালদায় প্রকাশ্যে গুলিতে ঝাঁঝরা তৃণমূল নেতা! ইতিমধ্যেই দলীয় নেতার হত্য্যাকাণ্ড নিয়ে পুলিশকে নিশানা মুখ্যমন্ত্রীর। তবে এই ঘটনার জন্য খোদ মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।  

আরও পড়ুন, নতুন বছরে পেট্রোলের দরে প্রায় ১ টাকা মূল্যবৃদ্ধি রাজ্যের একাধিক জেলায় ! আজ জ্বালানি ভরাতে খরচ কত ?

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

West Bengal News Live: মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
মন্ত্রী, সাংসদ, বিধায়কদের পর এবার কলেজের মাথায় বিজেপি নেতারাও
Malda: জলবন্দি ভূতনির চরের বাসিন্দাদের দুর্ভোগ, ত্রাণের পাওয়ার আশায় শয়ে শয়ে নৌকােয় পাড়ি
জলবন্দি ভূতনির চরের বাসিন্দাদের দুর্ভোগ, ত্রাণের পাওয়ার আশায় শয়ে শয়ে নৌকােয় পাড়ি
West Bengal News Live Updates: তোলাবাজি ও মারধরের অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার বিজেপি নেতা
তোলাবাজি ও মারধরের অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার বিজেপি নেতা
TMC News: 'নতুন করে সন্ত্রাস করার জন্য জমা হচ্ছে', তৃণমূল জমানায় খুন হওয়া TMC নেতার স্ত্রী সুবিচার পেতে দ্বারস্থ হতে চান মুখ্যমন্ত্রীর
'নতুন করে সন্ত্রাস করার জন্য জমা হচ্ছে', তৃণমূল জমানায় খুন হওয়া TMC নেতার স্ত্রী সুবিচার পেতে দ্বারস্থ হতে চান মুখ্যমন্ত্রীর

ভিডিও

NRS Hospital : এনআরএসে ছাত্র-ছাত্রীদের একাংশের হাতে ঘেরাও কলেজ কাউন্সিল | ABP Ananda Live
Mahua Maitra : ফের ডিম-বিক্ষোভের মুখে 'কালীঘাট তৃণমূল'-এর সাংসদ মহুয়া মৈত্র | ABP Ananda live
Kakdwip Incident : কাকদ্বীপে জোড়া হত্যাকাণ্ডের চার্জশিটে চাঞ্চল্যকর মোড় | ABP Ananda Live
Ritabrata Banerjee : 'সরকারের কাজে ও কথায় কোনও মিল থাকছে না', আক্রমণ ঋতব্রতর
TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক দিয়ে কীভাবে ঋতব্রত তৃণমূলেরা নির্বাচনে লড়তে পারেন ?:কল্যাণ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
UPI Transaction Rule: UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
UPI লেনদেনে বড় পরিবর্তন, মোদিকে ‘কম্প্রোমাইজ়ড’ বললেন রাহুল, আমেরিকার সামনে নতিস্বীকারের অভিযোগ
Afghanistan Trip : মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
মহিলা হয়ে সোলো-ট্রিপ, পদে পদে আতঙ্কের অভিজ্ঞতা তালিবানি শাসনে! ভয়ে দূতাবাসের সাহায্য চাইলেন ভ্লগার
Nandigram By Election 2026:চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
চাঞ্চল্যকর দাবি নন্দীগ্রামের BJP প্রার্থী প্রয়াত চন্দ্রনাথ রথের মায়ের, ছেলের ‘খুনের’ পিছনে কারা ? নাম নিলেন “ভাইপো গ্যাং..”-এর
Embed widget